IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টেও অনিশ্চিত শামি, প্রত্যাবর্তন দীর্ঘায়িত হতে পারে সূর্যকুমারের

IND vs ENG: আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজে ভারতীয় দল ঘোষণার পরই চর্চা শুরু হয়ে গিয়েছে ভারত-ইংল্যান্ড সিরিজের টেস্ট দল নিয়ে। তিন ম্যাচের এই টি২০ সিরিজের পরই রয়েছে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ।দেড় বছর টি২০ আন্তর্জাতিকে প্রত্যাবর্তন করেছেন রোহিত শর্মা-বিরাট কোহলি। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে কী প্রত্যাবর্তন‌ করবেন মহম্মদ শামি?

একদিনের বিশ্বকাপের পরই গোঁড়ালিতে চোটের সমস্যার মধ্যে পড়েছেন শামি। প্রথমে মুম্বইয়ে গিয়ে চোটের জায়গা পরীক্ষাও করান। বিশ্বকাপের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল মহম্মদ শামিকে। এমনকি প্রোটিয়াদের বিরুদ্ধে সীমিত ওভারের এবং টেস্ট সিরিজেও তাঁকে দলে রাখা হয়নি। এবার ইং‌ল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টেও সম্ভবত খেলতে পারবেন না শামি।

IND vs ENG: Mohammed Shami

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে শামির চোট এখনও সারেনি, ফলে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টেও তাঁর খেলার সম্ভাবনা প্রায় নেই। এমনকি অশনি সংকেত রয়েছে সূর্যকুমার যাদবকে নিয়েও। বিশ্বের এক নম্বর টি২০ ব্যাটার হার্নিয়ার সমস্যার মধ্যে পড়েছেন। ফলে তাঁকে অস্ত্রোপচার করাতে হবে। তাঁর প্রত্যাবর্তনও দীর্ঘায়িত হচ্ছে। এমনকি আইপিএলের প্রথম দিকে কয়েকটি ম্যাচে সূর্যের খেলা নিয়ে অনিশ্চয়তা আছে।

বোর্ডের এক সূত্র জানিয়েছে, শামি এখনও বোলিং শুরু করেননি, তাঁকে এনসিএতে গিয়ে তার ফিটনেস প্রমাণ করতে হবে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টে তাঁর খেলা অনিশ্চিত বলেই মনে করা হচ্ছে। সূর্যকুমার যাদবের ক্ষেত্রে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগতে পারে প্রত্যাবর্তনের ক্ষেত্রে। তার হার্নিয়া অস্ত্রোপচারের পর তাঁর প্রশিক্ষণ শুরু হতে আট থেকে নয় সপ্তাহ সময় লাগতে পারে। আশা করছি আইপিএল চলাকালীন ফিট হয়ে যাবেন তিনি।'

বিশ্বকাপের শুরুতে প্রথম একাদশে ছিলেন ব্রাত্য। কিন্তু সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছেন মহম্মদ শামি। একদিনের বিশ্বকাপে বাংলা দলের তারকা পেসার খেলেছেন সাতটি ম্যাচ।২৪ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট প্রাপকও হয়েছেন মহম্মদ শামি। সাত ম্যাচ খেলে ২৪টি উইকেট পেয়েছেন শামি।

২৫ জানুয়ারি থেকে হায়দরাবাদে শুরু প্রথম টেস্ট। ২ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট হবে বিশাখাপত্তনমে। তৃতীয় টেস্ট রাজকোটে। খেলা শুরু ১৫ ফেব্রুয়ারি থেকে। ২৩ ফেব্রুয়ারি থেকে চতুর্থ টেস্ট শুরু রাঁচীতে। সিরিজ়ের শেষ টেস্ট হবে ৭ মার্চ থেকে। খেলা হবে ধর্মশালায়। ১১ মার্চ সিরিজ শেষ হওয়ার কথা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে এই ৫ টেস্ট ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+