IND vs ENG: টি২০ সিরিজে রিজার্ভ বেঞ্চেই থাকবেন শামি! পিছিয়ে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন?

চোট আঘাতের সমস্যা কাটিয়ে প্রায় দেড় বছর পর আবার ভারতীয় দলে সুযোগ পেয়েছেন মহম্মদ শামি। চ্যাম্পিয়ন্স ট্রফি, ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজের দলের মতোই টি২০ সিরিজের দলেও সুযোগ পেয়েছেন শামি। কিন্তু ইডেন বা চিপকে তাঁর আন্তর্জাতিক ম্যাচে প্রত্যাবর্তন হয়নি রাজকোটে কি ভারতীয় দলের প্রথম একাদশে সুযোগ পাবেন শামি?

একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, শামির আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন আর বিলম্ব হতে পারে। কারণ শুধু রাজকোটে তৃতীয় টি২০ ম্যাচেই নয়, একইসঙ্গে শামিকে এই টি২০ সিরিজেও খেলানো নাও হতে পারে। আপাতত শামিকে একদিনের সিরিজের এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভাবছে টিম ম্যানেজমেন্ট। ফলে টি২০ সিরিজে দলের সঙ্গে থাকলেও শামিকে নাও খেলানো হতে পারে। সরাসরি একদিনের সিরিজেই খেলানো হতে।

কলকাতা হোক বা চেন্নাই। দলের সঙ্গে পুরো দমে অনুশীলন করেছেন শামি। তবে চোটের জায়গায় সর্তকতামূলক ব্যবস্থাও নিয়ে রাখছেন। তবে এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে শামির ফিটনেস নিয়ে কোনও সমস্যা নেই। তিনি পুরো দমেই অনুশীলন করছেন। কিন্তু টি২০ ম্যাচে তাঁকে খেলানোর প্রয়োজনীয়তা নেই বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট। তাই তাঁকে সরাসরি একদিনের সিরিজেই দলে সুযোগ দেওয়া হবে।

প্রত্যাশা ছিল ঘরের মাঠ ইডেনেই শামি আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করবেন। তবে সেটা যেমন হয়নি তেমনই চিপকেও তাঁকে খেলানো হয়নি। এই পরিস্থিতিতে শমির ফিটনেস নিয়ে চর্চা শুরু হয়েছে। এই প্রসঙ্গে বোর্ডের এক সূত্র বলেছেন, শামি ফিটনেস নিয়ে কোনও সংশয় নেই। সে সম্পূর্ণ ফিট আছে। কিন্তু তাঁকে টি২০ খেলানোর প্রয়োজনীয় দেখছে না ম্যানেজমেন্ট। তাই তাঁকে ওডিআই সিরিজের জন্য ভাবা হচ্ছে।

২০২৩ সালের একদিনের বিশ্বকাপের ফাইনালে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন শামি। এরপর থেকে চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। তবে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন করেছেন। রঞ্জি, মুস্তাক আলি, বিজয় হাজারে ট্রফিতে খেলেছেন। আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হবে ভারত-ইংল্যান্ডের মধ্যে একদিনের সিরিজ।

১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আয়োজক পাকিস্তানই প্রথম ম্যাচ খেলবে। ভারত প্রথম ম্যাচ খেলতে নামবে তার পরদিনই। অর্থাৎ ২০ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ বাংলাদেশ। বুমরাহের খেলা নিয়ে অনিশ্চয়চা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। একান্তই বুমরাহ খেলতে না পারলে সেক্ষেত্রে শামিকে অতিরিক্ত দায়িত্ব নিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+