Kuldeep Yadav: ভারতীয় ক্রিকেটের ৯২ বছরে এই প্রথম! টেস্টে মাইলস্টোন স্পর্শ করে অবিশ্বাস্য নজির কুলদীপের
Kuldeep Yadav: ৯২ বছরে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে যা হয়নি তা হলো আজ ধরমশালায়। ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্টে। ইংল্যান্ডকে ভারত প্রথম ইনিংসে ২১৮ রানে বেঁধে ফেলার পিছনে রয়েছে কুলদীপ যাদবের কামাল।
এই নিয়ে কুলদীপ টেস্ট ক্রিকেটের ইতিহাসে চার বার ইনিংসে পাঁচ উইকেট নিলেন। তারই ফাঁকে গড়ে ফেললেন এমন এক রেকর্ড যা আগে ভারতের কেউই গড়তে পারেননি।

১৯৩২ সালে ভারত ইংল্যান্ডের মাটিতে প্রথমবার টেস্ট খেলেছিল। আজ ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টে প্রথম ইনিংসে বিধ্বংসী বোলিং করলেন কুলদীপ যাদব। ওপেনিং জুটি ভাঙা, প্রথম তিন ব্যাটার, এমনকী সর্বাধিক রান করা ব্যাটারকে সাজঘরে ফেরান কুলদীপ।
আজ ইংল্যান্ড টস জিতে ব্যাট করতে নেমেছিল। কুলদীপ যাদব ১৫ ওভার হাত ঘুরিয়ে একটি মেডেন ওভার করেন, ৭২ রানের বিনিময়ে তুলে নেন ৫টি উইকেট। জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জনি বেয়ারস্টো ও বেন স্টোকসকে আউট করেন কুলদীপ। ইংল্যান্ডের প্রথম ৬ ব্যাটারের মধ্যে কুলদীপের শিকার ৫ জন!
কেরিয়ারের দ্বাদশ টেস্টে ২১তম ইনিংসের পর কুলদীপের নামের পাশে ৫১ উইকেট। এই নিয়ে চতুর্থবার ইনিংসে পাঁচ উইকেট নিলেন। কুলদীপ ৫০তম টেস্ট উইকেটটি পান ১৮৭১ বলে। কুলদীপের আগে ভারতের কেউ এত কম বলে টেস্টে ৫০টি শিকার ঝুলিতে পুরতে পারেননি।
ফলে বলের নিরিখে ভারতের ৯২ বছরের টেস্ট ইতিহাসে কুলদীপই দ্রুততম। অক্ষর প্যাটেলের এই মাইলস্টোন স্পর্শ করতে লেগেছিল ২২০৫টি ডেলিভারি। জসপ্রীত বুমরাহ ২৫২০ বলের মাথায় পেয়েছিলেন টেস্টে ৫০তম শিকার। ফলে ২ হাজার ডেলিভারি করার আগেই ৫০টি উইকেট তুলে নেওয়া একমাত্র ভারতীয় বোলারের নাম কুলদীপ যাদব।
টেস্টে ৫১টি শিকারের কুলদীপের সবচেয়ে বেশি সাফল্য ইংল্যান্ডের বিরুদ্ধেই। ইংল্যান্ডের বিরুদ্ধে ষষ্ঠ টেস্ট খেলছেন কুলদীপ। ১০ ইনিংসে তিনি ১৯টি উইকেট দখল করেছেন। আজই প্রথমবার ইংল্যান্ডের বিরুদ্ধে ইনিংসে পাঁচ উইকেট পেলেন। ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১টি টেস্ট খেললেও কোনও উইকেট নেই তাঁর।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্টে ১০ উইকেট রয়েছে কুলদীপের। অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কুলদীপ ১ বার করে ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২ টেস্টে ৯টি, বাংলাদেশের বিরুদ্ধে ১টি টেস্টে ৮টি ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ১টি টেস্টে ৫ উইকেট রয়েছে কুলদীপের।
দেশের মাটিতে ৮টি টেস্টে কুলদীপ ৩৩টি উইকেট দখল করেছেন। বিদেশের মাটিতে চারটি টেস্ট খেলেছেন, রয়েছে ১৮ উইকেট। এশিয়ায় ১০ টেস্টে ৪৬টি উইকেট রয়েছে, ইউরোপে কোনও উইকেট পাননি, ওশেনিয়ায় তাঁর ৫টি টেস্ট শিকার রয়েছে।
২০২৪ সালেই এখনও অবধি কেরিয়ারের সবচেয়ে বেশি চারটি টেস্ট খেললেন কুলদীপ। ঝুলিতে পুরেছেন ১৭ উইকেট। ২০১৭ সালে ৯টি, ২০১৮ সালে ১০টি, ২০১৯ সালে পাঁচটি, ২০২১ সালে ২টি ও ২০২২ সালে কুলদীপ ৮টি উইকেট পেয়েছিলেন। চলতি সিরিজে ৪ টেস্টে ৭ ইনিংসে ১৭ উইকেট হয়ে গেল কুলদীপের। সেরা বোলিং আজই। সিরিজে গড় ২০.১৭, ইকনমি ৩.৪৩।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications