IND vs ENG: ইংল্যান্ড লায়ন্সকে কাঁদিয়ে ছেড়েছেন! ভারতের টেস্ট দলে ডাক পাওয়া সৌরভ কুমার সম্পর্কে জানুন

IND vs ENG: চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুল। ডাক পেলেন তিন ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে লাগাতার সফল সরফরাজ খানের এবার টেস্ট অভিষেক হতেই পারে।

সেই সঙ্গে ওয়াশিংটন সুন্দর ও সৌরভ কুমারকে দলে নেওয়া হয়েছে। রবীন্দ্র জাদেজার জায়গা কে নেবেন তা নিয়েই শুরু হয়েছে চর্চা।

IND vs ENG: ইংল্যান্ড লায়ন্সকে কাঁদিয়ে ছেড়েছেন সৌরভ!

রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন। আছেন অক্ষর প্যাটেল। দুজনের ব্যাটের হাতও বেশ ভালো। প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে ভারতকে ভুগিয়েছে ব্যাটিং। যাবতীয় খামতি মিটিয়ে ভারতকে শুক্রবার নামতে হবে বিশাখাপত্তনম টেস্টে। রোহিত শর্মা প্রথম টেস্টে টসের সময় জানিয়েছিলেন, কুলদীপ যাদবকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া বেশ কঠিন।

এই পরিস্থিতিতে অশ্বিন ও অক্ষরের জায়গায় কুলদীপ অভিজ্ঞতার নিরিখেই সুযোগ পাওয়ার দৌড়ে এগিয়ে। কিন্তু রবীন্দ্র জাদেজার জায়গায় এমন কাউকে খেলাতে হবে যাঁর ব্যাটের হাত ভালো। কুলদীপের ক্ষেত্রে সেটি খাটে না। এমনকী কুলদীপ যে টেস্ট দলে থেকেও একাদশে অনেক সময় ঠাঁই পান না তার কারণ সেই ব্যাটিং।

বাঁহাতি টম হার্টলি ভারতের বিরুদ্ধে অভিষেকেই সাফল্য পেয়েছেন। ফলে ভারত জাদেজার জায়গায় সৌরভ কুমারকে নামিয়ে চমক দেবে কিনা তা নিয়ে চর্চা চলছে। অন্তত তাঁকে তড়িঘড়ি টেস্ট দলে ডেকে নেওয়ার পর। ওয়াশিংটন সুন্দরও স্পিনার, সৌরভও। জাদেজার পরিবর্ত হিসেবে দুজনকে ডেকে নেওয়ার কারণ নিয়েই চলছে যাবতীয় জল্পনা।

ওয়াশিংটন সুন্দর অফ স্পিন বল করেন। চারটি টেস্ট খেলেছেন, তার মধ্যে শেষ টেস্ট খেলেছেন ২০২১ সালে। বছর তিরিশের সৌরভ কুমার বাঁহাতি অর্থোডক্স বোলার। উত্তরপ্রদেশের অলরাউন্ডার। রঞ্জিতে বিহার ম্যাচে চার উইকেট নিয়েছেন। এরপর ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ব্যাট হাতে ৭৭ রান করার পাশাপাশি দুই ইনিংসে ছয় উইকেট নিয়েছেন।

আমেদাবাদে সেই ম্যাচে প্রথম ইনিংসে সৌরভ ১ উইকেট পেয়েছিলেন, দ্বিতীয় ইনিংসে ১০৪ রান খরচ করে পেয়েছেন পাঁচটি উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেট খেলছেন ২০১৪ সাল থেকে। ৬৮টি ম্যাচে ২টি শতরান ও ১২টি অর্ধশতরান-সহ ২-৬১ রান করেছেন। ২৯০টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। লিস্ট এ-তে ৪৯টি ও টি২০-তে ২৪টি উইকেট পেয়েছেন।

সৌরভকে ২০২২ সালে বাংলাদেশ সফরের টেস্ট দলে রাখা হয়েছিল। এমনকী ওই বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত দেশের মাটিতে যে টেস্ট সিরিজ জিতেছিল তাতেও ভারতীয় দলের সঙ্গেই ছিলেন সৌরভ। এবার সরফরাজের সঙ্গে তাঁরও টেস্ট অভিষেক হয় কিনা সেই উত্তর স্পষ্ট হবে কয়েক দিনের মধ্যেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+