IND vs ENG:দল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দি‌লেন, রাজকোটে ব্যাট হাতে দেখা যাবে রাহুলকে?

শনিবারই ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি তিনটি টেস্ট ম্যাচের জন্য ঘোষিত হয়েছে ভারতীয় দল। জল্পনা-কল্পনার মধ্যেই সিরিজের বাকি তিন ম্যাচের জন্য ভারতীয় দলে ফেরানো হয়েছে কেএল রাহুল এবং রবীন্দ্র জাদেজাকে। কিন্তু তাঁদের খেলা নিয়ে প্রশ্ন আছে। যদিও ২৪ ঘণ্টার মধ্যেই টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দি‌লেন কেএল রাহুল।

রবিবার সমাজ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে নেটে পুরো দমে অনুশী‌লন করছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। রাহুলের ফিটনেস স্বস্তি রাখবে টিম ম্যানেজমেন্টকে। কারণ কর্ণাটকী তারকা খেললে ব্যাটিং অর্ডারে গভীরতা বাড়বে। যেটা দলের পক্ষে কার্যকরী হবে। রাহুলের যে ভিডিও প্রকাশ্যে এসেছে তাতে লেখা রয়েছে সানডে। অর্থ্যাত রবিবার রাহুলের অনুশীলন করার কথাই বোঝানো হয়েছে।

IND vs ENG

চোটের কারণে দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলতে পারেননি রবীন্দ্র জাদেজা এবং কেএল রাহুল। কেএল রাহুল, যিনি কোয়াড স্ট্রেনের জন্য ছিটকে গিয়েছিলেন। জাদেজা প্রথম টেস্টের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। দলে তাঁদের ফেরানো হলেও বোর্ডের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে, বিসিসিআইয়ের মেডিকেল টিমের সবুজ সংকেত পাওয়ার পরই তাঁদের খেলানোর সিদ্ধান্ত নেওয়া হবে।

এরআগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে রাহুলকে দ্বৈত ভূমিকায় দেখা গিয়েছিল। উইকেটরক্ষক এবং ব্যাটার। তবে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট সিরিজে স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে খেলছেন রাহুল। প্রথম টেস্টে তিনি চারে নেমে প্রথম ইনিংসে ৮৬ রান করেছিলেন এবং দ্বিতীয় ইনিংসে ২২ রান করেছিলেন। দ্বিতীয় ম্যাচে তাঁর অভাব টের পাওয়া গিয়েছিল। কিন্ত ভারত ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়ে আনে।

টেস্টে লোকেশ রাহুলের জায়গায় চারে নেমেছিলেন শ্রেয়স আইয়ার। তাতে প্রথম ইনিংসে ২৭ ও দ্বিতীয় ইনিংসে ২৯ রান করেছিলেন শ্রেয়স। তিনি বাকি তিন টেস্টের জন্য টিম থেকে বাদ পড়েছেন। যদিও শ্রেয়স আইয়ারকে বাদ দেওয়া হয়েছে নাকি চোটের কারণে বাইরে রাখা হয়েছে সেবিষয়ে একটি শব্দও বিসিসিআইয়ের বিবৃতিতে নেই।মনে করা হচ্ছে তৃতীয় টেস্টে সুযোগ দেওয়া হতে পারে সরফরাজ খানকেও।

বিরাট কোহলি নেই, এই পরিস্থিতিতে রাহুল দলে সুযোগ পেলেন ব্যাটিং গভীরতা আরও বাড়বে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে রাডকোটে শুরু হবে তৃতীয় টেস্ট। ২৩ ফেব্রুয়ারি থেকে চতুর্থ টেস্ট শুরু রাঁচীতে। সিরিজ়ের শেষ টেস্ট হবে ৭ মার্চ থেকে। শেষ ম্যাচ খেলা হবে ধর্মশালায়। ১১ মারর্চ সিরিজ শেষ ম্যাচ শুরু হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+