IND vs ENG: তৃতীয় টেস্টের আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ছিটকে গেলেন নির্ভরযোগ্য ব্যাটসম্যান, পরিবর্তে এলেন কে?

সোমবার থেকে রাজকোট টেস্টের জন্য অনুশীলন শুরু করল ভারত। প্রথম দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। দ্বিতীয় টেস্টের পর এবার তৃতীয় টেস্ট থেকেও ছিটকে গেলেন ভারতীয় দলের নির্ভরযোগ্য ক্রিকেটার কেএল রাহুল।

রাহুলের ছিটকে যাওয়ার খবর বোর্ডের তরফে রাতে সরকারিভাবে জানিয়ে দেওয়া হল। কিন্তু তার আগে একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের খবরে উঠে আসে, রাহুল তৃতীয় টেস্টে খেলতে পারবেন না। প্রতিবেদনে এটাও উল্লেখ করা হয়েছে, কর্ণাটকেরই ব্যাটার দেবদত্ত পাড়িক্কলকে টেস্ট দলে নেওয়া হয়েছে।

IND vs ENG

রবিবার অবশ্য সমাজ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল। যেখানে দেখা যাচ্ছে নেটে পুরো দমে অনুশী‌লন করছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার।কিন্তু সেই ভিডিও দেখে কিছুটা স্বস্তি ফিরলেও ২৪ ঘণ্টার মধ্যেই স্বস্তি বদলে গেল অস্বস্তিতে।

বেশিরভাগ ভারতীয় খেলোয়াড় তৃতীয় টেস্ট ম্যাচের জন্য ১২ ফেব্রুয়ারি রাজকোটে পৌঁছে গিয়েছেন এবং ট্রেনিংও শুরু করেছিলেন। ১৩ ফেব্রুয়ারি প্র্যাকটিস সেশন হবে। সূত্রের খবর, ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি রাহুল। বিসিসিআই-এর মেডিকেল টিম নির্বাচকদের বলেছে যে রাহুলকে অন্তত এক সপ্তাহ পর্যবেক্ষণে থাকতে হবে। রাহুল এখন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রয়েছেন। দলের সঙ্গে রাজকোটে যাননি। বোর্ডের অবশ্য আশা, চতুর্থ টেস্টের আগে সুস্থ হয়ে যাবেন তিনি।

চোটের কারণে দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলতে পারেননি রবীন্দ্র জাদেজা এবং কেএল রাহুল। কেএল রাহুল, যিনি কোয়াড স্ট্রেনের জন্য ছিটকে গিয়েছিলেন। জাদেজা প্রথম টেস্টের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। দলে তাঁদের ফেরানো হলেও বোর্ডের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে, বিসিসিআইয়ের মেডিকেল টিমের সবুজ সংকেত পাওয়ার পরই তাঁদের খেলানোর সিদ্ধান্ত নেওয়া হবে।

টেস্টে লোকেশ রাহুলের জায়গায় চারে নেমেছিলেন শ্রেয়স আইয়ার। তাতে প্রথম ইনিংসে ২৭ ও দ্বিতীয় ইনিংসে ২৯ রান করেছিলেন শ্রেয়স। তিনি বাকি তিন টেস্টের জন্য টিম থেকে বাদ পড়েছেন।

কেএল রাহুলের জায়গায় টেস্টে অভিষেক হয়েছিল রজত পাতিদারের। শ্রেয়স আইয়ার স্কোয়াডে না থাকায় রাজকোটে জাতীয় দলে অভিষেক হতে পারে সরফরাজ খানের। কেএস ভরতের পরিবর্তে রাজকোটে অভিষেক হতে পারে উত্তরপ্রদেশের উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেলের।

যদিও রনজি ট্রফিতে এবং ভারতীয় এ দলের হয়ে পারফরম্যান্স যথেষ্ট ভালো। তামিলনাড়ুর বিরুদ্ধে তিনি ১৫১ রান করেন। সেই ম্যাচ দেখেন নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর। পাঞ্জাবের বিরুদ্ধে ১৯৩ রানের ইনিংস খেলেন তিনি। ভারতীয় এ দলের হয়ে শেষ তিনটি ইনিংসে পারিক্কলের রান করেছেন ১০৫, ৬৫ এবং ২১।

রাহুলের ছিটকে যাওয়ার দিনে ফিটনেস নিয়ে বড় আপডেট দিলেন জাদেজা। সোমবার নেটে অনুশীলনের ছবি সোশ্যাল সাইটে পোস্ট করেন জাড্ডু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+