IND vs ENG: ধ্রুব জুরেল মুখ খুললেন স্যালুট সেলিব্রেশন নিয়ে, কার পরামর্শে উদ্বুদ্ধ হয়ে দায়িত্বশীল ইনিংস?
IND vs ENG: রাজকোট টেস্টে অভিষেক। রাঁচিতে রাজকীয় ইনিংস খেলে লড়াইয়ে রাখলেন ভারতকে। শতরান হাতছাড়া করা ধ্রুব জুরেলের স্যালুট সেলিব্রেশন নিয়েই আজ চর্চা চলল দিনভর।
অর্ধশতরান পূর্ণ করেন ধ্রুব স্যালুট জানান। কী কারণে এমন সেলিব্রেশন? তা ধ্রুব ফাঁস করলেন দিনের খেলার শেষে সাংবাদিক বৈঠকে গিয়ে।

ইংল্যান্ডের ৩৫৩ রানের জবাবে ভারত ১৭৭ রানে সাত উইকেট হারিয়ে বেকায়দায় পড়েছিল। সেখান থেকে ভারত ৩০৭ অবধি পৌঁছল মূলত ধ্রুব জুরেলের জন্যেই। তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন কুলদীপ যাদব, কিছুটা আকাশ দীপও। ৬টি চার ও চারটি ছয়ের সাহায্যে ১৪৯ বলে ৯০ রান করেন ধ্রুব।
জুরেলের অর্ধশতরান এসেছিল ৯৬ বলে, তখনও অবধি তিনটি চার ও একটি ছয় মেরেছিলেন। স্যালুট সেলিব্রেশন নিয়ে ধ্রুব বলেন, এটা আমার বাবার জন্য। তিনি কার্গিল যুদ্ধে অংশ নিয়েছিলেন। গতকাল বিকেলে বাবার সঙ্গে কথা হচ্ছিল। তিনি সরাসরি কিছু বলেলনি। শুধু বলেন, বেটা তোমার স্যালুট করা একবার দেখাও।
Whole of India to Dhruv Jurel today 🫡 What an impressive performance both behind and in front of the wicket by Dhruv. The importance of this knock and the partnership with Kuldeep cannot over overstated. Top notch game awareness 👏🏽 #INDvENG pic.twitter.com/vyujRgRnkQ
— Wasim Jaffer (@WasimJaffer14) February 25, 2024
বাবা সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। ফলে ধ্রুবও বাবাকে দেখে স্যালুট করা রপ্ত করেছেন। টেস্ট তথা আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার অর্ধশতরান করে তাই বাবার প্রতিই কৃতজ্ঞতা ধ্রুব জানান স্যালুট করে। তাঁর ব্যাটিংয়ে এতটাই মুগ্ধ সকলে যে সুনীল গাভাসকর তাঁর মধ্যে এমএস ধোনির ছায়া দেখতে পাচ্ছেন।
Not to degrade or demean anyone, but hype should be on performance and be equal. Some guys have bowled brilliantly, some have batted exceptionally but haven’t got the hype they deserve.
— Virender Sehwag (@virendersehwag) February 25, 2024
Akash Deep was outstanding here, Yashasvi has been brilliant through the series and so was… https://t.co/RHGtneSS96
জুরেল বলেন, কঠোর পরিশ্রম সব কিছুর উপরে। আড়াই দিন আগেই অনুশীলন শুরু করেছিলামষ বোলিং লাইন-আপ দেখে নিয়ে সেইমতো ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস করেছি। কোনও কিছু কল্পনা করে নিয়ে সেই অনুযায়ী নিজেকে মেলে ধরতে ভালোবাসি। এখানেও কিছু জায়গা চিহ্নিত করেছিলাম, যেখান দিয়ে রান করতে পারি।
ধ্রুবর কথায়, এটা আমার কেরিয়ারের প্রথম সিরিজ। ফলে চাপ ছিল। মাথায় ছিল সংশ্লিষ্ট পরিস্থিতিতে দলের কী প্রয়োজন। আমি ও কুলদীপ দুজনেই উত্তরপ্রদেশের, নিজেদের মধ্যে আগে থেকেই বোঝাপড়া ভালোই ছিল। ফলে নিজেদের মধ্যে কথা বলেই জুটি এগিয়ে নিয়ে গিয়েছি।
শতরান হাতছাড়া করার হতাশা নেই ধ্রুবর। তিনি জানিয়ে দিলেন, সিরিজের ট্রফিটি ধরাই তাঁর স্বপ্ন। যেমন দেশের হয়ে টেস্ট খেলার স্বপ্ন আগেই পূরণ হয়েছে। সুনীল গাভাসকরের মতো কিংবদন্তির কাছ থেকে প্রশংসাসূচক বার্তা অনুপ্রাণিত করছে ভারতীয় দলের নতুন উইকেটকিপারকে। ভারতীয় ড্রেসিংরুমের পরিবেশ উপভোগ করছেন। টিম ম্যানেজমেন্ট বলেছিল, দীর্ঘক্ষণ উইকেটে কাটাতে। সেই দায়িত্ব পালন করতে পেরে তৃপ্ত জুরেল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications