IND vs ENG: রাজকোটে ভারতের ব্যাটিং, দুই ক্রিকেটারের অভিষেক, শততম টেস্টে টস হারলেন স্টোকস

IND vs ENG: রাজকোটে চলতি সিরিজের তৃতীয় টেস্টে টস জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং নিল ভারত। কেরিয়ারের শততম টেস্টে টস হারলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।

ভারতীয় দলে অভিষেক হয়েছে ধ্রুব জুরেল ও সরফরাজ খানের। রবীন্দ্র জাদেজা ও মহম্মদ সিরাজ দলে ফিরেছেন। বাদ পড়েছেন অক্ষর প্যাটেল ও মুকেশ কুমার। ইংল্যান্ড শোয়েব বশিরকে বসিয়ে দলে ফেরাল মার্ক উডকে।

IND vs ENG: রাজকোটে ভারতের ব্যাটিং

উইকেটের মাঝের অংশে কিছুটা ঘাসের আস্তরণ থাকায় টস জিতলে প্রথমে বোলিংয়ের পরামর্শ দিয়েছিলেন নিক নাইট ও দীপ দাশগুপ্ত। কেন না, যে অংশে ঘাস রয়েছে সেখানে ফাটল চওড়া নয়। তবে দুই প্রান্তে ব্যাটাররা যেখানে দাঁড়ান তার সামনে কিছুটা চওড়া ফাটল রয়েছে। উইকেট দ্বিতীয় ও তৃতীয় দিন ব্যাটিং সহজ হবে বলে জানান বিশেষজ্ঞরা।

যদিও রোহিত শর্মা টস জিতে ব্যাটিংই নিলেন। রোহিত মনে করছেন, আগের দুটির চেয়ে এই টেস্টের উইকেট ভালো। দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তাতে তিনি সন্তুষ্ট। প্রথম দুটি টেস্টের মতোই বাকি তিনটি টেস্টও উপভোগ্য হবে বলে ধারণা রোহিতের। সিরিজ জিততে ভারতের সর্বশক্তি নিয়ে ঝাঁপানোর কথাও বলেছেন অধিনায়ক।

চোট, খারাপ ফর্ম ইত্যাদি কারণে ভারতীয় দলে আজ চারটি পরিবর্তন হয়েছে। কেএস ভরতের জায়গায় এলেন ধ্রুব জুরেল। দীনেশ কার্তিক ভারতের এই নবাগত উইকেটকিপার-ব্যাটারের হাতে টেস্ট ক্যাপ তুলে দেন। সরফরাজ খানের হাতে টেস্ট ক্যাপ তুলে দেন অনিল কুম্বলে।

সরফরাজ যখন টেস্ট ক্যাপ পেলেন তখন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তাঁর বাবা ও স্ত্রী। টেস্ট অভিষেক নিশ্চিত হতেই তাঁদের কাছে চলে যান সরফরাজ। বাবার সঙ্গে আলিঙ্গনাবদ্ধ হন। সরফরাজের টেস্ট ক্যাপে চুমুও খান তাঁর বাবা। আবেগাপ্লুত স্ত্রীর চোখের জল মুছিয়ে দিতেও দেখা গিয়েছে সরফরাজকে।

ইংল্যান্ড দলে একটি পরিবর্তন হয়েছে। বেন স্টোকস জানান, তিনিও টস জিতলে ব্যাটিংই নিতেন। দ্বিতীয় টেস্টের পর ক্রিকেট থেকে দূরেই ছিলেন ক্রিকেটাররা। দুবাইয়ে পরিবারের সঙ্গে সকলেই ছুটির মেজাজে কাটিয়ে বেশ চনমনে। দলের পারফরম্যান্সে খুশি স্টোকসও।

এই টেস্টে জেমস অ্যান্ডারসন ও রবিচন্দ্রন অশ্বিন দুটি বড় মাইলফলক ছুঁতে পারেন। ৭০০ টেস্ট উইকেট দখল থেকে পাঁচ কদম দূরে অ্যান্ডারসন, অশ্বিনের ৫০০ টেস্ট উইকেট দখলে প্রয়োজন ১ শিকার।

ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, রজত পাটীদার, সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

ইংল্যান্ড- জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস (উইকেটকিপার), রেহান আহমেদ, টম হার্টলি, মার্ক উড, জেমস অ্যান্ডারসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+