IND vs ENG: তৃতীয় ম্যাচে অঙ্গদানে সচেতনতামূলক প্রচারের ঘোষণা জয় শাহের, সামিল হলেন বিরাট-রাহুলরাও, দেখুন ভিডিও

কটকেই সিরিজ জয় নিশ্চিত করেছে ভারতীয় দল। আগামী বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সিরিজের শেষ একদিনের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। এই ম্যাচের আগে বিশেষ উদ্যোগ নিয়েছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। তাতে সামিল হলেন ভারতীয় দলের ক্রিকেটাররা।

জয় শাহ সোশ্যাল মিডিয়ায় অঙ্গ দানের বিষয়ে একটি সচেতনতামূলক উদ্যোগের কথা ঘোষণা করেছেন। 'অঙ্গ দান করুন, জীবন বাঁচান' এই শিরোনামে সচেতনতামূলক প্রচার করা হবে আগামী বুধবার তৃতীয় একদিরে ম্যাচে। বিদেশের মতোই অঙ্গ দানের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে ভারতেও। অনেক সময়ই একজনের অঙ্গ অন্য জনের শরীরে প্রতিস্থাপন করে জীবন বাঁচানো যায়। সাধারণ মানুষের মধ্যে অঙ্গ দান নিয়ে আরও বেশি সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগের কথা ঘোষণা করেছেন জয় শাহ।

সোমবার জয় শাহ লিখেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভারত এবং ইংল্যান্ডের মধ্যে তৃতীয় একদিনের ম্যাচ থেকে অঙ্গ দান করুন, জীবন বাঁচান,' এই সচেতনতামূলক প্রচার অভিযান শুরু করার প্রয়াস নেওয়া হয়েছে। খেলাধুলার শক্তি রয়েছে সকলকে অনুপ্রাণিত করার, সবাইকে একত্রিত করার এবং মাঠের বাইরে স্থায়ী প্রভাব তৈরি করার।

একইসঙ্গে জয় শাহ লিখেছেন, এই উদ্যোগের মাধ্যমে আমরা সকলকে জীবনের একটি শ্রেষ্ট উপহার দেওয়ার জন্য আবেদন করব।একটি অঙ্গীকার এবং একটি সিদ্ধান্ত একাধিক মানুষের জীবন বাঁচাতে পারে। আসুন আমরা সকলে অঙ্গদানের অঙ্গীকার নিই।

বিসিসিআইয়ের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে বিরাট কোহলি থেকে হার্দিক পাণ্ডিয়া সকলে এই বিষয়ে বার্তা দিয়েছেন। কোহলি বলেন, সেঞ্চুরি করুন, আপনার অঙ্গ অন্যের জীবন বাঁচাতে পারে। তাই নিজের নাম নথিভুক্ত করুন। নিজেকে সারা জীবনের জন্য গর্বিত করুন। গিল বলেন, নিজের জীবনের ক্যাপ্টন হোন। অধিনায়ক যেমন দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জয় এনে দেন তেমনই আপনি অন্যের জীবন বাঁচানোর অধিনায়ক হন।


শ্রেয়স আইয়ার বলেন, একজন ডোনার আট জনের জীবন রক্ষা করতে পারেন। মানবতার স্বার্থে আপনারা এগিয়ে আসুন। কেএল রাহুল বলেন, একটা ম্যাচ জেতানোর শট মারুন। আপনার অঙ্গ দান অন্যের জীবনের ম্যাচ রক্ষা করতে পারে। জীবনের মাঠে হিরো হন। পাণ্ডিয়া বলেন, অঙ্গ দান করে একটা দৃষ্টান্ত স্থাপন করুন। সমাজে উদাহরণ হয়ে থাকুন। প্রায় সব ক্রিকেটারই এই বিষয়ে বার্তা দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+