IND vs ENG: বুমরাহ নেই ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত

IND vs ENG: জসপ্রীত বুমরাহকে নিয়ে ভারত বড় ধাক্কা খেল। ভারতের ১ নম্বর পেসার ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের আন্তর্জাতিকেও খেলতে পারবেন না।

আজ বিসিসিআই ভারত-ইংল্যান্ড তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্য যে দলের সংশোধিত তালিকা দিয়েছে তাতে দেখা যাচ্ছে বুমরাহর নাম নেই।

IND vs ENG

ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য দল ঘোষণা করেছিলেন নির্বাচক প্রধান অজিত আগরকর। সেদিন তিনি বলেছিলেন, বুমরাহকে পাঁচ সপ্তাহ বিশ্রামে থাকতে বলা হয়েছে। তিনি প্রথম দুটি ওডিআই খেলতে পারবেন না।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বুমরাহকে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওডিআইয়ে দেখে নেওয়ার পরিকল্পনা ছিল নির্বাচকদের। কিন্তু আজ বুমরাহ ইংল্যান্ডের বিরুদ্ধে গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেন। তাঁকে নিয়ে তৈরি হলো বড়সড় অনিশ্চতা।

বুমরাহর মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হবে আগরকর বলেছিলেন। আজ অবধি তা দেওয়া হয়নি। এমনকী বরুণ চক্রবর্তীকে ওডিআই দলে নেওয়ার কথা জানিয়ে যে মেল বিসিসিআই পাঠিয়েছে তাতে এক লাইনও নেই বুমরাহকে।

এই পরিস্থিতিতে কোনও ওডিআই না খেলে বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সরাসরি নামবেন তেমন নিশ্চয়তাও নেই। ফলে হর্ষিত রানাই শেষ অবধি দলে ঢুকে পারতে পারেন। যাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য রিজার্ভে রাখা হয়েছিল। হর্ষিত ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের দলে রয়েছেন।

আগে প্রথম দুটি ম্যাচের দল ঘোষণা করা হয়েছিল। আজ তিনটি ম্য়াচের জন্যই দল ঘোষণা করে দিয়েছে। বুমরাহ সোমবার বেঙ্গালুরুতে গিয়েছেন। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম ও বিশেষজ্ঞরা তাঁর ফিটনেস যাচাই করবেন। তার উপরই নির্ভর করবে বুমরাহর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা। যদিও খেলার সম্ভাবনা ক্ষীণ।

আজ নাগপুরে পুরোদমে অনুশীলন করেছেন মহম্মদ শামি। হর্ষিত ছাড়াও রয়েছেন অর্শদীপ সিং। ফলে শামিই জোরে বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন।

ইংল্যান্ড সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ শামি, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+