IND vs ENG: বিমানবন্দরে দেখা মেলেনি! রাঁচি টেস্টে দুই তারকাকে ছাড়াই নামবে ভারত

IND vs ENG: পাঁচ টেস্টের সিরিজের চতুর্থ টেস্ট খেলতে আজই রাঁচি পৌঁছেছে ভারত ও ইংল্যান্ড দল। তবে বিমাববন্দরে জসপ্রীত বুমরাহর উল্লেখযোগ্য অনুপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল।

লোকেশ রাহুল দলের সঙ্গে আজই যোগ দেবেন বলেও জানা যাচ্ছিল। কিন্তু বিসিসিআই রাতে জানিয়ে দিল, রাহুল চতুর্থ টেস্টেও খেলতে পারবেন না।

IND vs ENG: বিমানবন্দরে দেখা মেলেনি!

বিসিসিআইয়ের বিবৃতিতে উল্লেখ, দীর্ঘ সিরিজ এবং সাম্প্রতিককালে যে পরিমাণ ক্রিকেট খেলতে হচ্ছে সে কথা মাথায় রেখেই বুমরাহকে চতুর্থ টেস্টে বিশ্রাম দেওয়া হলো। তাঁকে দলের সঙ্গেও থাকতে হবে না। লোকেশ রাহুল রাঁচি টেস্টে খেলতে পারবেন না। ধরমশালায় পঞ্চম টেস্টে খেলা নির্ভর করবে ফিটনেসের উপর।

রাজকোট থেকে রাঁচিতে পৌঁছনো দলে পেসার হিসেবে ছিলেন মহম্মদ সিরাজ ও আকাশ দীপ। তৃতীয় টেস্টে প্রথম একাদশে ছিলেন না মুকেশ কুমার। তাঁকে বাংলার হয়ে ইডেনে বিহারের বিরুদ্ধে রঞ্জি খেলতে পাঠানো হয়েছিল। ওই ম্যাচে ১০ উইকেট নেওয়া মুকেশ রাঁচিতে ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন।

লোকেশ রাহুল চলতি সিরিজের প্রথম টেস্টটি খেলেছিলেন। সেই ম্যাচে চোট পান। তারপর থেকে দলের বাইরে। মনে করা হচ্ছিল, চতুর্থ টেস্টে খেলতে পারবেন। কিন্তু সেটা হলো না। পঞ্চম টেস্টেও খেলতে পারবেন, এমন নিশ্চয়তা নেই। ফলে আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের নজর থাকছে অধিনায়কের ফিটনেসের উপর।

বুমরাহকে তৃতীয় টেস্টে বিশ্রাম দেওয়ার জল্পনা ছিল। কিন্তু রাজকোট টেস্টে তাঁকে খেলানো হয়। ফলে মুকেশ কুমার বাইরে ছিলেন। তিনি রাঁচি টেস্টে দলে ফিরতে চলেছেন বলে মনে করা হচ্ছে। বুমরাহ প্রথম তিনটি টেস্টে মোট ৮০.৫ ওভার বল করেছেন। আইপিএলের পর টি২০ বিশ্বকাপ রয়েছে। সে কারণেই তাঁকে বিশ্রাম দেওয়া হলো।

রাঁচি টেস্ট ড্র হয়ে গেলে ভারতের সিরিজ হারার কোনও আশঙ্কা থাকবে না। সেক্ষেত্রে পঞ্চম টেস্টে পরীক্ষা-নিরীক্ষা করতেই পারে টিম ম্যানেজমেন্ট। বুমরাহ চলতি সিরিজে ১৭ উইকেট নিয়েছেন। বিশাখাপত্তনম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৯১ রান খরচ করে ৯ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন।

রাঁচি টেস্ট যদি পাঁচ দিন গড়ায় তাহলে তা শেষ হবে ২৭ ফেব্রুয়ারি। পঞ্চম টেস্ট শুরু হবে মার্চের ৭ তারিখ থেকে। ফলে সেখানেই দিন আটেকের ব্যবধান থাকছে। সেই সময় অবধি রাহুল ফিট হয়ে যাবেন বলেই আশা করা হচ্ছে।

চতুর্থ টেস্টের ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, রজত পাটীদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটকিপার), কেএস ভরত (উইকেটকিপার), দেবদত্ত পাড়িক্কল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মুকেশ কুমার, আকাশ দীপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+