IND vs ENG: টেস্টে অবাঞ্ছিত রেকর্ডের অধিকারী হলেন জেমস অ্যান্ডারসন, কীভাবে কুম্বলেকে ছাপিয়ে গেলেন রাজকোটে?
IND vs ENG: রাজকোট টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছে ৪৪৫ রানে। ইংল্যান্ডের বোলারদের মধ্যে সর্বাধিক চারটি উইকেট দখল করেছেন মার্ক উড।
রেহান আহমেদ ২টি এবং জেমস অ্যান্ডারসন, টম হার্টলি ও জো রুট পেয়েছেন ১টি করে উইকেট। জেমস অ্যান্ডারসন অবশ্য এরই মধ্যে অবাঞ্ছিত রেকর্ডের অধিকারী হলেন।

অ্যান্ডারসন রাজকোট টেস্টে ৭টি মেডেন-সহ ২৫ ওভারে ৬১ রান খরচ করে তুলে নিয়েছেন কুলদীপ যাদবের উইকেট। আজ টেস্টের দ্বিতীয় দিনে ভারতীয় ইনিংসে তিনিই প্রথম আঘাতটি হানেন নাইটওয়াচম্যান কুলদীপকে সাজঘরে ফিরিয়ে। কুলদীপ টেস্টে অ্যান্ডারসনের ৬৯৬তম শিকার।
টেস্টে এই মুহূর্তে অ্যান্ডারসন তৃতীয় সর্বাধিক উইকেটশিকারী। শেন ওয়ার্নকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসতে দরকার ১৩টি শিকার। বিশ্বের তৃতীয় বোলার তথা প্রথম পেসার হিসেবে টেস্টে সাতশো উইকেট দখল থেকে ৪১ বছরের অ্যান্ডারসন আর চার কদম দূরে।
তবে টেস্টে সবচেয়ে বেশি রান দেওয়ার নিরিখে এদিন অনিল কুম্বলের থেকে অবাঞ্ছিত রেকর্ড নিজের দখলে নিলেন অ্যান্ডারসন। অনিল কুম্বলে ১৩২টি টেস্ট খেলে ১৮৩৫৫ রান দিয়েছিলেন। রাজকোট টেস্টের আগে পর্যন্ত টেস্টে সবচেয়ে বেশি রান দেওয়া বোলারের নাম ছিল অনিল কুম্বলে।
জেমস অ্যান্ডারসন রাজকোট টেস্টের প্রথম ইনিংসের শেষে ১৮৩৭১ রান খরচ করলেন। ইংল্যান্ডের এই পেসার নিজের ১৮৫তম টেস্টটি খেলছেন। বোলারদের মধ্যে আর কেউই অ্যান্ডারসনের ধারেকাছে নেই। ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড খেলেছেন ১৬৭টি টেস্ট। ফলে বোলার হিসেবে সবচেয়ে বেশি টেস্ট খেলা অ্যান্ডারসন সবচেয়ে বেশি রান খরচ করে ফেললেন।
মুথাইয়া মুরলীধরন ১৩৩টি টেস্ট খেলে ৮০০টি উইকেট দখল করেছেন। তিনি ১৮১৮০ রান দিয়েছেন। বল করেছেন ৪৪০৩৯টি। শেন ওয়ার্ন ১৪৫টি টেস্ট খেলেছেন, তাঁর উইকেট-সংখ্যা ৭০৮। তিনি ৪০৭০৫টি বল করে ১৭৯৯৫ রান দিয়েছেন। অ্যান্ডারসন এখনও অবধি বল করেছেন ৩৯৫৭৭টি, ১৮৩৭১ রান দিয়ে পেয়েছেন ৬৯৬ উইকেট। কুম্বলে বল করেছেন ৪০৮৫০টি।
টেস্টে অ্যান্ডারসন সবচেয়ে বেশি ১৪৫টি উইকেট পেয়েছেন ভারতের বিরুদ্ধে, ৩৭টি টেস্ট খেলে। ভারতের মাটিতে নিয়েছেন ১৫টি টেস্টে ৪০ উইকেট। দেশের মাটিতে ১০৫টি টেস্টে অ্যান্ডারসন ৪৩৪ উইকেট পেয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১৭, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০৩, বাংলাদেশের বিরুদ্ধে ৯, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮৪, পাকিস্তানের বিরুদ্ধে ৮২, শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫৮, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৮৭ ও জিম্বাবোয়ের বিরুদ্ধে ১১ উইকেট আছে অ্যান্ডারসনের।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications