IND vs ENG: রাজকোটে রাজকীয় শতরান যশস্বীর, শুভমান ফিরলেন ছন্দে, ইংল্যান্ডের বিরুদ্ধে চালকের আসনে ভারত
IND vs ENG: রাজকোট টেস্টে চালকের আসনে ভারত। দ্বিতীয় ইনিংসে অনবদ্য শতরান এলো যশস্বী জয়সওয়ালের ব্যাট থেকে। অর্ধশতরান হাঁকিয়ে ফর্মে ফিরলেন শুভমান গিল।
ইতিমধ্যেই ভারতের লিড তিনশো ছাড়িয়ে গিয়েছে। বাজবলেও যে টার্গেটে ইংল্যান্ড পৌঁছতে পারবে না তেমনই স্কোর খাড়া করতে চলেছে রোহিত শর্মার ভারত।

যশস্বী দারুণ ফর্মে রয়েছেন। হায়দরাবাদ টেস্টে ৮০ ও ১৫ রান করেছিলেন। বিশাখাপত্তনম টেস্টে খেলেন কেরিয়ারের সেরা ইনিংস। ২৯০ বলে ২০৯ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে করেন ১৭। রাজকোট টেস্টে প্রথম ইনিংসে ১০ রান করে সাজঘরে ফিরলেও দ্বিতীয় ইনিংসে হাঁকালেন দুরন্ত শতরান।
প্রথম ইনিংসে ১২৬ রানের লিড নিয়েছিল ভারত। রোহিত শর্মা আউট হন ১৯ রান করে। ভারতের স্কোর তখন ৩০। এরপর শুভমান গিলকে নিয়ে লিড বাড়িয়ে নিয়ে যেতে অগ্রণী ভূমিকা নেন যশস্বী। পাঁচটি চার ও ২টি ছয়ের সাহায্যে যশস্বী ৮০ বলে হাফ সেঞ্চুরিতে পৌঁছে যান।
শতরান আসে ১২২ বলে। তখন তাঁর নামের পাশে ৯টি চার ও ৫টি ছয়। সপ্তম টেস্ট ম্যাচে ৩টি শতরান ও ২টি অর্ধশতরান করেছেন যশস্বী। রিভার্স স্যুইপ-সহ মাঠের চারদিকে যে ধরনের আত্মবিশ্বাসী শট খেলছিলেন তার প্রশংসা করেছেন সুনীল গাভাসকর, রবি শাস্ত্রীর মতো প্রাক্তনরা।
তবে শতরানের সেলিব্রেশনের পরই চোট সমস্যা ভোগাতে থাকে যশস্বীকে। পিঠে সমস্যা হচ্ছিল। ক্র্যাম্প কারণ হতে পারে। ফিজিওর শুশ্রূষায় ফের ব্যাটিং শুরু করলেও বেশিক্ষণ চালিয়ে যেতে পারেননি। ভারতীয় শিবির ঝুঁকিও নেয়নি। যশস্বী রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন ১৩৩ বলে ১০৪ রান করে।
যশস্বীর তিনটি শতরানের দুটিই দেশের মাটিতে। গত বছর জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে কেরিয়ারের প্রথম টেস্ট শতরানটি পেয়েছিলেন। যশস্বী যেমন বিশাখাপত্তনমে দ্বিশতরান হাঁকিয়েছিলেন, তেমনই শতরান পেয়েছিলেন শুভমান গিল। রাজকোটে তিনিও শতরানের আশা জাগালেন।
হায়দরাবাদ টেস্টে গিল ২৩ ও ০ রানে আউট হয়েছিলেন। বিশাখাপত্তনমে করেন ৩৪ ও ১০৪। রাজকোটে প্রথম ইনিংসে ০ রানে আউট হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে চারটি চার ও ২টি ছয়ের সৌজন্যে ৯৮ বলে অর্ধশতরান পূর্ণ করেছেন গিল। যশস্বী রিটায়ার্ড আউট হওয়ার পর চারে ব্যাট করতে নেমেছেন রজত পাটীদার।
পাটীদার ফের ব্যর্থ। ১০ বলে কোনও রান না করেই টম হার্টলির বলে ক্যাচ প্র্যাকটিস করালেন রেহান আহমেদকে। দিনের শেষে ভারত ৫১ ওভারে ২ উইকেটে ১৯৬, লিড ৩২২ রানের। গিল ৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে শুভমান ১২০ বলে ৬৫ রানে অপরাজিত রয়েছেন। নাইটওয়াচম্যান কুলদীপ যাদব ১৫ বলে ৩ রানে ক্রিজে। জো রুট ও টম হার্টলি ১টি করে উইকেট পেয়েছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications