IND vs ENG: নাগপুরে ওডিআই অভিষেক যশস্বী ও হর্ষিতের, নেই বিরাট, টস জিতে ব্যাটিং ইংল্যান্ডের

IND vs ENG: নাগপুরে একদিনের আন্তর্জাতিক অভিষেক যশস্বী জয়সওয়াল ও হর্ষিত রানার। যশস্বীর হাতে ভারতীয় দলের টুপি তুলে দিলেন হেড কোচ গৌতম গম্ভীর। হর্ষিতের হাতে শামি।

তিন ম্যাচের সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিকে টস জিতে ব্যাটিং নিল ইংল্যান্ড। রোহিত শর্মা জানালেন, তিনি টস জিতলে বোলিংই নিতেন।

IND vs ENG

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই সিরিজ দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ। ভারত ২০২৩ সালের বিশ্বকাপের পর বেশি ওডিআই খেলেনি। শেষ খেলেছে গত বছর শ্রীলঙ্কা সফরে। সেই সিরিজে হেরে ফিরেছিল গৌতম গম্ভীরের প্রশিক্ষণাধীন দল।

নাগপুরে আজকের খেলাটি হবে লাল মাটির পিচে। যা অনেকটা মুম্বইয়ের মতো। দীপ দাশগুপ্ত, গ্রেম সোয়ান পিচ রিপোর্ট দিতে গিয়ে জানান, পিচ শুষ্ক। আর্দ্রভাব নেই। ব্যাটিংয়ের উপযোগী এই পিচে খেলা যত গড়াবে তত স্পিনাররা ফায়দা আদায় করতে পারেন।

হাই স্কোরিং ম্যাচের অপেক্ষা করা হচ্ছে। পরের দিকে ডিউ ফ্যাক্টর হতে পারে। মুম্বইয়ের লাল মাটির পিচে পেসাররাও শুরুর দিকে পিচ থেকে সাহায্য আদায় করে নিতে পারেন। স্কোয়্যার বাউন্ডারি রয়েছে ৬৮ ও ৬৯ মিটারের। সোজা বাউন্ডারি ৭৫ মিটারের।

ভারতীয় দল আজ খেলছে নতুন জার্সি পরে। ইংল্যান্ডের একাদশ অনেকটা টি২০ সিরিজের মতোই। তবে ব্যাটিং শক্তি বাড়ল জো রুট ফেরায়। তিনি ২০২৩ সালের বিশ্বকাপের পর এই প্রথম কোনও ওডিআই খেলবেন।

বিরাট কোহলি খেলতে পারছেন না ডান হাঁটুতে সমস্যার কারণে। রোহিতের কথায়, বিরাট গতকাল রাতেই ডান হাঁটুতে সমস্যা বোধ করেন। সেটা দুর্ভাগ্যজনক। ভারত তিন স্পিনার নিয়ে খেলছে। মহম্মদ শামির সঙ্গে জোরে বোলিং সামলাবেন হর্ষিত। সঙ্গে অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া।

রোহিত শর্মার সঙ্গে যশস্বী জয়সওয়ালই ওপেন করবেন। তিনে রাখা হয়েছে শ্রেয়স আইয়ারকে। চারে শুভমান গিল। উইকেটকিপার হিসেবে লোকেশ রাহুলকেই খেলানো হচ্ছে। বাইরে রয়েছেন ঋষভ পন্থ।

ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আইয়ার, শুভমান গিল, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ শামি।

ইংল্যান্ড- বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটকিপার), জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জেকব বেথেল, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, আদিল রশিদ, সাকিব মাহমুদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+