IND vs ENG: ঘরের মাঠে অশ্বিনের সঙ্গে তুলনায় নারাজ, তরুণদের ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ বরুণের

বিগত এক দশকের বেশি সময় ধরেই চেন্নাইয়ে ভারতীয় দল খেলতে এলে ফোকাসে থাকতেন রবিচন্দ্রন অশ্বিন, কারণ তিনিই ছিলেন ভারতীয় দলে চেন্নাইয়ের ভূমিপুত্র। তবে সময় বদলেছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তামিল তারকা। অশ্বিনের অবসরের পর প্রথমবার ভারতীয় দল চেন্নাইয়ে খেলতে এসেছে । কিন্তু বর্তমান ভারতীয় টি-২০ দলে রয়েছেন দুজন তামিল ক্রিকেটার একজন ওয়াশিংটন সুন্দর।,অন্যজন বরুণ চক্রবর্তী।

শনিবার চিপকে দ্বিতীয় টি২০ ম্যাচে সুন্দর খেলবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা আছে ,তবে প্রথম একাদশে স্থান প্রায় নিশ্চিত বরুণের। শুক্রবার ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসেছিলেন বরুণ চক্রবর্তী। তবে কখনই নিজের সঙ্গে অশ্বিনের তুলনা চাইছেন না বরুণ। অশ্বিন দীর্ঘদিন ভারতীয় দলে তিন ফর্ম্যাটেই খেলেছেন অন্যদিকে সদ্য ভারতীয় দলের সুযোগ পেয়েছেন বরুণ চক্রবর্তী, তাই অশ্বিনের সঙ্গে তুলনা আসতেই বেশ সাবধানী হয়ে গেলেন তিনি।

বরুণের কথায়, আমার সাথে তাঁর তুলনা করা চলে না। অশ্বিন তিন ফরম্যাটেই খেলেছেন। আমি শুধু টি২০ দলের ক্রিকেটার. আমি এমন পর্যায়ে পৌঁছাইনি যেখানে তাঁর সাথে আমার তুলনা করা যায়। প্রত্যেকেই যখন ভারতীয় দলে জায়গা করে, তখন তারা দীর্ঘ সময় ধরে খেলতে চায়। আমি আমার প্রক্রিয়া অনুসরণ করছি। কঠোর পরিশ্রম করে যেতে হবে ভারতীয় দলে জায়গা ধরে রাখতে। আমি অশ্বিনের সঙ্গে কখনই নিজের তুলনা চাই না। ৫০০-র বেশি টেস্ট উইকেট নিয়েছেন তিনি। আমি এখনও তাঁর কাছাকাছি যেতে পারেনি।

অন্যদিকে তরুন ক্রিকেটারদের আরো বেশি করে ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন বরুণ চক্রবর্তী। তিনি বলেছেন বর্তমানে ঘরোয়া ক্রিকেটের মান আইপিএল এবং আন্তর্জাতিক স্তরের ক্রিকেটার মতোই ফলে আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পেতে হলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। ভারতীয় ক্রিকেট বোর্ড বেশ কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটের উপরে জোর দিয়েছে এমনকি জাতীয় দলের খেলা না থাকলে তারকা ক্রিকেটার ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশিকা জারি করেছে বোর্ড।

শুক্রবার বরুণ বলেন, ঘরোয়া ক্রিকেটের মান অত্যন্ত উর্ধবমুখি। আমি বলব আইপিএল এবং আমরা যে অন্যান্য আন্তর্জাতিক ম্যাচ খেলি তার প্রায় সমান। তাই, আমি সবাইকে ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ দেব কারণ আমরা ছোট মাঠে খেলি। সেটা খুবই চ্যালেঞ্জিং হয়।

একইসঙ্গে বরুণ বলেন, আমি সৈয়দ মুস্তাক আলিতে খেলা খুব কঠিন মনে করি। এটি অবশ্যই আমাকে আরও ভাল হতে, আরও সহজাত হতে, সঠিক মুহুর্তে সঠিকভাবে চিন্তা করতে সাহায্য করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+