IND vs ENG: ধোনির শহরে রোহিতের ভারত, একই বিমানে পৌঁছে গেল ইংল্যান্ডও, বিমানবন্দরে কার দেখা মিলল না?

IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট খেলতে আজই মহেন্দ্র সিং ধোনির শহরে পৌঁছে গেল ভারতীয় ক্রিকেট দল। হায়দরাবাদে হারার পর বিশাখাপত্তম ও রাজকোট টেস্ট জিতে ভারত আপাতত সিরিজে এগিয়ে ২-১-এ।

জয়ের হ্যাটট্রিক সেরে এক টেস্ট বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে ফেলা লক্ষ্য ভারতীয় দলের। চতুর্থ টেস্টে ভারত উইনিং কম্বিনেশন বদলাচ্ছে। তার ইঙ্গিত মিলল বিমানবন্দরেই।

IND vs ENG: ধোনির শহরে রোহিতের ভারত

রাজকোট থেকে বিকেল চারটে নাগাদ রাঁচিতে পৌঁছনো ভারতীয় দলের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য অনুপস্থিতি জসপ্রীত বুমরাহর। দেশের ১ নম্বর পেসারকে আসন্ন টেস্টে বিশ্রাম দেওয়ার জল্পনা চলছিল অনেক দিন ধরেই। আজ তিনি দলের সঙ্গে না আসায় সেই চর্চা আরও জোরালো হলো।

এদিন রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলের সঙ্গে একই প্রাইভেট চার্টারে রাঁচি পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল। বীরসা মুণ্ডা বিমানবন্দরে ভারতীয় দলের সঙ্গে দেখা গিয়েছে দুই পেসার মহম্মদ সিরাজ ও আকাশ দীপকে। ভারতীয় ক্রিকেটারদের অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন ক্রিকেটপ্রেমীরা।

রবিচন্দ্রন অশ্বিনও রাঁচিতে পৌঁছেছেন। হেড কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা থেকে শুরু করে শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজা, সরফরাজ খানরা বাসে ওঠার জন্য বের হতেই উল্লাসে ফেটে পড়েন ফ্যানেরা। রাঁচিতেই দলের সঙ্গে যোগ দেবেন লোকেশ রাহুল ও মুকেশ কুমার।

রাহুল চোটের কারণে দ্বিতীয় ও তৃতীয় টেস্ট খেলতে পারেননি। তিনি শুক্রবার থেকে শুরু হতে চলা চতুর্থ টেস্টে খেলতে পারবেন বলে মনে করা হচ্ছে। মুকেশ কুমার বাংলার হয়ে শেষ রঞ্জি ম্যাচে ইডেনে বিহারের বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়েছেন। তিনিই সিরাজের সঙ্গী হতে পারেন প্রথম একাদশে।

রাঁচিতে ভারত দুটি টেস্ট খেলেছে, একটিতেও হারেনি। ২০১৭ সালের মার্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ড্র হয়েছিল। স্টিভ স্মিথের অপরাজিত ১৭৮ ও গ্লেন ম্যাক্সওয়েলের ১০৪ রানে ভর করে অজিরা তুলেছিল ৪৫১। রবীন্দ্র জাদেজা ৫ উইকেট নেন। এরপর চেতেশ্বর পূজারার ২০২ ও ঋদ্ধিমান সাহার ১১৭, মুরলী বিজয়ের ৮২, রবীন্দ্র জাদেজার অপরাজিত ৫৪ রানের সুবাদে ৯ উইকেটে ৬০৩ তুলে ইনিংস ডিক্লেয়ার করে ভারত।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ৬ উইকেটে ২০৪ রান তোলার পর ম্যাচে যবনিকা পতন ঘটে। জাদেজা নিয়েছিলেন ৪ উইকেট। এরপর ২০১৯ সালের অক্টোবরে শেষবার এখানে যে টেস্টটি হয়েছিল তাতে ভারত ইনিংস ও ২০২ রানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। রোহিত শর্মার ২১২ ও অজিঙ্ক রাহানের ১১৫ রানে ভর করে ভারত ৯ উইকেটে ৪৯৭ তুলে ইনিংস ছেড়েছিল।

দক্ষিণ আফ্রিকা প্রথম ও দ্বিতীয় ইনিংসে যথাক্রমে ১৬২ ও ১৩৩ রানে গুটিয়ে যায়। প্রথম ইনিংসে উমেশ যাদব তিনটি এবং মহম্মদ শামি, শাহবাজ নাদিম ও রবিচন্দ্রন অশ্বিন ২টি করে উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে শামি নেন তিনটি উইকেট। উমেশ ২টি, নাদিম ২টি এবং জাদেজা ও অশ্বিন ১টি করে উইকেট নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+