IND vs ENG: একদিনের সিরিজের আগেই ছন্দে শামি, ভারতের দাপুটে পারফরম্যান্সে শেষ ম্যাচেও বিধ্বস্ত ইংল্যান্ড
জয়ের ধারা বজায় রেখেই টি২০ সিরিজ সমাপ্ত করল ভারত। মুম্বইয়ে শেষ টি২০ ম্যাচে ১৫০ রানে জয় পেল ভারত। ফলে ৪-১ ফলে সিরিজ জিতল ভারত। ভারত টি২০ ক্রিকেটে দ্বিতীয় বৃহত্তম জয় পেল এই ম্যাচে।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। অভিষেক শর্মার দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যে ইংল্যান্ডকে বড় রানের টার্গেট দেয় ভারত। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ২৪৭ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ১০.৩ ওভারে ৯৭ রানেই শেষ ইংল্যান্ডের ইনিংস।

৫৪ বলে ১৩৫ রান করেন অভি্ষেক শর্মা। মোট ১৩টি ছক্কা এবং ৭টি চার মারেন। তবে ভারতীয় দলের বাকি ব্যাটাররা সেভাবে রান পেলেন না। ঘরের মাঠে ব্রাইডন কার্সের বলে ২ রান করে আউট হলেন সূর্য। এরপর শিবম দুবে ১৩ বলে ৩০ রান করে আউট হলেন । হার্দিক পাণ্ডিয়া বা রিঙ্কু সিং কেউই ভালো খেলতে পারলেন না। দুই ব্যাটারই ৯ রান করে আউট হলেন। ব্রাইডন কার্স ৪ ওভারে ৩৮ রান খরচ করে ৩ উইকেট নিলেন। মার্ক উড ৪ ওভারে ৩২ রান খরচ করে ২ উইকেট নিলেন।
জয়ের জন্য কঠিন পরীক্ষা ছিল ইংল্যান্ডের। কিন্তু ব্যাট করতে নেমে তাসের ঘরের তোই ভেঙে পরল ইংল্যান্ডের ব্যাটিং। ইংল্যান্ডের ব্যাটারদের মধ্যে একমাত্র ফিল সল্ট ৫৫ রান করেন। বাকি কোনও ব্যাটারই সামান্য প্রতিরোধ টুকুও করতে পারলেন না। বেন ডাকেটকে ০ রানে আউট করলেন শামি। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট পেলেন শামি।
জস বাটলার বরুণের বলে ০ রানে আউট হলেন। হ্যারি ব্রুককে ২ রানে আউট করলেন রবি বিষ্ণোই। লিয়াম লিভিংস্টোন ৯ রান করে বরুণের বলে আউট হলেন। জেকব বেথেল(১০), জেমি ওভার্টন(১), ব্রাইডন কার্স(৩) রান পেলেন না। আদিল রশিদকে ৬ রানে আউট করলেন শামি। এরপর মার্ক উডকে ০ রানে আউট করলেন শামি। তিন উইকেট নিয়ে একদিনের সিরিজ শুরুর আগে ছন্দে ফিরলেন শামি।
INDIA BEAT ENGLAND BY 150 RUNS TO SEAL THE SERIES 4-1. 🇮🇳 pic.twitter.com/dkHURyPGTx
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 2, 2025
দুটি করে উইকেট নিলেন বরুণ চক্রবর্তী, শিবম দুবে ও অভিষেক শর্মা। ব্যাটে বলে দুরন্ত পারফরম্যান্স করলেন অভিষেক। সিরিজের প্রথম দুই ম্যাচে সহজ জয় পেয়েছিল ভারত। কিন্তু রাজকোটে তৃতীয় টি২০ ম্যাচে ধাক্কা খায় ভারত। কিন্তু পুণেতেই জয় পাওয়ার পর মুম্বইতেও জিতল ভারত। ফলে পাঁচ ম্যাচের সিরিজে ৪-১ ফলে জিতে নিল ভারত। ভারত।












Click it and Unblock the Notifications