Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND vs ENG: নাগপুরে ভারতের ঈর্ষণীয় ট্র্যাক রেকর্ড ওডিআইয়ে, ধোনি ও কোহলির নজির স্পর্শের হাতছানি রোহিতের সামনে

IND vs ENG: বৃহস্পতিবার থেকে নাগপুরের জামঠায় ভিসিএ স্টেডিয়ামে ভারত খেলতে নামছে ইংল্যান্ডের বিরুদ্ধে। তিন ম্যাচের সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিকে।

সিরিজ শুরুর আগে ছোট শিবির হচ্ছে নাগপুরে। সেখানে ডাকা হয়েছে বরুণ চক্রবর্তীকেও। প্রায় ৬ বছর পর নাগপুরে একদিনের আন্তর্জাতিক ম্যাচের আসর বসছে।

IND vs ENG

নাগপুরের এই স্টেডিয়ামে ভারত আজ অবধি ৬টি একদিনের আন্তর্জাতিক খেলেছে। যার মধ্যে জয় এসেছে ৪টিতে, হার ২টিতে। ২০১১ সালে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে এখানে ভারত তিন উইকেটে হেরেছিল। তারপর থেকে অপরাজেয় মেন ইন ব্লু।

২০০৯ সালে জামঠা ভিসিএ স্টেডিয়ামে ভারত প্রথমবার টি২০ আন্তর্জাতিক খেলেছিল। তাতে ৯৯ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। ভারতকে টস জিতে ব্যাট করতে পাঠিল অজিরা। ম্যাচের সেরা মহেন্দ্র সিং ধোনির ১০৭ বলে ১২৪, গৌতম গম্ভীরের ৭৬ ও সুরেশ রায়নার ৬২-তে ভর করে ভারত ৭ উইকেটে ৩৫৪ রান তোলে।

জবাবে ৪৮.৩ ওভারে ২৫৫ রানে গুটিয়ে যায় অজিরা। রবীন্দ্র জাদেজা তিনটি, প্রবীণ কুমার ও ইশান্ত শর্মা ২টি করে উইকেট নেন। ২০০৯ সালেই ভারতকে নাগপুরে শ্রীলঙ্কা হারিয়েছিল ৩ উইকেটে, ৫ বল বাকি থাকতে।

এই ম্যাচেও শতরান (১১১ বলে ১০৭) করেছিলেন ধোনি। বিরাট কোহলি ৫৪ ও সুরেশ রায়না ৬৮ রান করেছিলেন। জবাবে তিলকরত্নে দিলশান ১১৩ বলে ১২৩ রান করে শ্রীলঙ্কাকে জেতাতে বড় ভূমিকা নেন।

২০১১-র বিশ্বকাপে ভারতকে ২ বল বাকি থাকতে দক্ষিণ আফ্রিকা হারিয়েছিল ৩ উইকেটে। সচিন তেন্ডুলকর ১১১, বীরেন্দ্র শেহওয়াগ ৭৩ ও গৌতম গম্ভীর ৬৯ রান করেছিলেন। ৯.৪ ওভারে ৫০ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন ডেল স্টেইন।

২০১৩, ২০১৭ ও ২০১৯ সালে ভারত নাগপুরে অস্ট্রেলিয়াকে হারিয়েছে যথাক্রমে ৬ উইকেট, ৭ উইকেট ও ৮ রানে। ২০১৩ সালের ম্য়াচে বিরাট কোহলি ৬৬ বলে অপরাজিত ১১১ রানের ইনিংস খেলেছিলেন। শিখর ধাওয়ান সেই ম্যাচে করেন ১০০। অস্ট্রেলিয়া প্রথমে ব্য়াট করে ৩৫০ তুলেছিল। অধিনায়ক জর্জ বেইলি ১৫৬ ও শেন ওয়াটসন ১০২ করেন।

২০১৭ সালে ভারতের জয়ে অবদান রাখেন রোহিত শর্মা। তিনি ম্যাচের সেরা হয়েছিলেন ১০৯ বলে ১২৫ রানের ইনিংস খেলায়। ২০১৯ সালে নাগপুরে শতরান হাঁকিয়ে ভারতকে জেতান বিরাট কোহলি। তিনি ১২০ বলে ১১৬ রানের ইনিংস খেলেছিলেন। ভারত ২৫০ তুলেও ম্য়াচ জেতে ৮ রানে। কুলদীপ যাদব তিনটি, জসপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা নেন ২টি করে উইকেট।

নাগপুরের ভিসিএ স্টেডিয়ামে সর্বাধিক রান সংগ্রহকারী বিরাট কোহলি। ৫ ম্যাচে ২টি শতরান-সহ তাঁর ৩২৫ রান রয়েছে। দ্বিতীয় স্থানে মহেন্দ্র সিং ধোনি (৬ ম্যাচে ৫ ইনিংসে ২৬৮), ধোনিরও দুটি শতরান আছে। রোহিত শর্মা (৩ ম্যাচে ২০৪) আর ৬৫ করলেই টপকে যাবেন ধোনিকে। সেই সঙ্গে রোহিত শতরান পেলে সবচেয়ে বেশি শতরানের নিরিখে ধোনি ও কোহলিকে ছোঁবেন।

নাগপুরের ভিসিএ স্টেডিয়ামে ৩টি ম্যাচ খেলে সর্বাধিক ৯ উইকেট রয়েছে মিচেল জনসনের। রবীন্দ্র জাদেজার রয়েছে ৪ ম্যাচে ৬ উইকেট। ডেল স্টেইনের ১ ম্যাচে ও হরভজন সিংয়ের ৩ ম্যাচে ৫টি করে উইকেট রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+