IND vs ENG: পুণেতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ দখলে নিতে মরিয়া ভারত, টি২০ আন্তর্জাতিকে ট্র্যাক রেকর্ড কেমন?

IND vs ENG: কলকাতা ও চেন্নাইয়ে জিতেছিল ভারত। রাজকোটে ইংল্যান্ড। শুক্রবার সিরিজের চতুর্থ টি২০ আন্তর্জাতিকে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড।

ভারত জিতলে সিরিজ পকেটে চলে আসবে। ইংল্যান্ড জিতলে সিরিজ হবে ২-২। ফয়সালার জন্য অপেক্ষা বাড়বে রবিবার মুম্বইয়ের দ্বৈরথ পর্যন্ত।

IND vs ENG

পুণেতে ভারত ২০১২ সালে প্রথমবার টি২০ আন্তর্জাতিক খেলেছিল। ২০ ডিসেম্বর সেই ম্যাচে ইংল্যান্ডকে ভারত হারিয়েছিল ৫ উইকেটে। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ভারতকে ৫ উইকেটে হারায় শ্রীলঙ্কা। ২০২০ সালের ১০ জানুয়ারি শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারায় ভারত। ২০২৩ সালে ভারতকে পুণেতেই ১৬ রানে হারিয়েছিল শ্রীলঙ্কা।

ফলে দেখা যাচ্ছে চারটি টি২০ আন্তর্জাতিক খেলে এখানে ভারত ২টিতে জিতেছে, ২টিতে হেরেছে। শ্রীলঙ্কার কাছেই হার দুটিতে। একটি ম্যাচে শ্রীলঙ্কাকে ও একটি ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে পুণেতে জয়ের ধারা অব্যাহত রাখলেই সিরিজ জিতে নেবেন সূর্যকুমার যাদবরা।

২০১২ সালে সিরিজের প্রথম টি২০ আন্তর্জাতিকে টস জিতে ফিল্ডিং নিয়েছিল ভারত। অ্যালেক্স হেলসের ৫৬ রানে ভর করে ইয়ন মর্গ্যানের ইংল্যান্ড তোলে ৬ উইকেটে ১৫৭। যুবরাজ সিং তিনটি, অশোক দিন্দা ২টি ও রবিচন্দ্রন অশ্বিন ১ উইকেট নেন।

জবাবে ১৭.৫ ওভারেই মহেন্দ্র সিং ধোনির ভারত ৫ উইকেটে জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়। যুবরাজ সিং করেছিলেন ২১ বলে ৩৮। টিম ব্রেসনান ২টি, স্টুয়ার্ট মিকার ও লুক রাইট ১টি করে উইকেট নেন। ম্যাচের সেরা হন যুবি।

২০১৬ সালে সিরিজের প্রথম টি২০ আন্তর্জাতিকে ভারতকে ১২ বল বাকি থাকতে ৫ উইকেটে হারিয়েছিল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা টস জিতে ফিল্ডিং নেয়। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত ১৮.৫ ওভারে ১০১ রানে গুটিয়ে যায়। অশ্বিন সর্বাধিক ৩১ রানে অপরাজিত ছিলেন। কাসুন রাজিথা ও দাসুন শনাকা তিনটি করে উইকেট নেন। দুষ্মন্ত চামিরা ২টি এবং সচিত্র সেনানায়েকে ১টি উইকেট পান।

জবাবে শ্রীলঙ্কা ৫ উইকেট হারিয়ে ১৮ ওভারেই প্রয়োজনীয় রান তুলে ফেলে। অধিনায়ক দীনেশ চণ্ডীমল করেন ৩৫। আশিস নেহরা ও অশ্বিন ২টি করে ও সুরেশ রায়না ১ উইকেট নেন। ম্যাচের সেরা হন রাজিথা।

২০২০ সালে সিরিজের তৃতীয় টি২০ আন্তর্জাতিকে শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জেতে ভারত। টস জিতে শ্রীলঙ্কা ফিল্ডিং নেয়। বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত ৬ উইকেটে ২০১ রান তোলে। লোকেশ রাহুল ৫৪ ও শিখর ধাওয়ান ৫২ রান করেন। লক্ষণ সান্দাকান তিনটি এবং লাহিরু কুমারা ও ওয়ানিন্দু হাসারঙ্গা একটি করে উইকেট দখল করেন।

জবাবে শ্রীলঙ্কা ১৫.৫ ওভারে ১২৩ রানে শেষ। ধনঞ্জয় ডি সিলভা করেন ৫৭। নভদীপ সাইনি তিনটি উইকেট পান। শার্দুল ঠাকুর ও ওয়াশিংটন সুন্দর ২টি করে উইকেট নেন। ১টি উইকেট পান জসপ্রীত বুমরাহ। ম্যাচের সেরা হন শার্দুল (ব্যাট হাতে ৮ বলে অপরাজিত ২২ রান করেছিলেন)।

২০২৩ সালে শেষবার পুণেতে টি২০ আন্তর্জাতিক খেলেছে ভারত। সেটি ছিল সিরিজের দ্বিতীয় টি২০ আন্তর্জাতিক। শ্রীলঙ্কা জেতে ১৬ রানে। টস জিতে ভারত অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া ফিল্ডিং নেন। শ্রীলঙ্কা ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৬ রান তোলে। অধিনায়ক দাসুন শনাকা অপরাজিত ৫৬ রান করেন। কুশল মেন্ডিস করেন ৫২।

উমরান মালিক তিনটি, অক্ষর প্যাটেল ২টি ও যুজবেন্দ্র চাহাল ১টি উইকেট নেন। জবাবে ভারত ৮ উইকেটে ১৯০ রান তোলে। অক্ষর প্যাটেল ৬৫ ও সূর্যকুমার যাদব ৫১ রান করেন। দিলশান মাদুশঙ্কা, কাসুন রাজিথা ও দাসুন শনাকা ২টি করে উইকেট নেন। চামিকা করুণারত্নে ও ওয়ানিন্দু হাসারঙ্গা একটি করে উইকেট দখল করেন। ম্যাচের সেরা হন শনাকা।

পুণেতে টি২০ আন্তর্জাতিকে সর্বাধিক রান দাসুন শনাকার। ৩ ম্যাচে ৬৮। দ্বিতীয় স্থানে অক্ষর প্যাটেল, তিনি ১ ম্যাচে ৬৫ রান করেছেন। আর চার রান করলেই এই স্টেডিয়ামে টি২০ আন্তর্জাতিকে সর্বাধিক রান সংগ্রহকারী হবেন ভারতীয় দলের সহ অধিনায়ক। পুণেতে টি২০ আন্তর্জাতিকে শনাকা ও রাজিথার সর্বাধিক ৫টি করে উইকেট রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+