IND vs ENG: চতুর্থ দিনেই ম্যাচের ভাগ্য নির্ধারণ? শতরান করে অশ্বিনদের চাপে ফেললেন অলি পোপ

নিমাজের শহের জমজমাট ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচ। পেণ্ডুলামের মতো তৃতীয় দিনেে দুলল ম্যাচের ভাগ্য। দিনভর টান টান ম্যাচ শেষে হয়ত কিছুটা হলেও সুবিধা জনক জায়গায় ভারত। ভারতীয় বোলারররা একটু সক্রিয় হলেই চতুর্থ দিনেই ম্যাচ জিততে পারে ভারত। তবে জয়ের পথে কাঁটার নাম অলি পোপ।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টেস্টের প্রথম দিনে ২৪৬ রান করে অলআউট হয়ে গিয়েছিল ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ওপেনার যশস্বী জয়সওয়াল(৮০), কেএল রাহুলের ৮৬ ও জাদেজার ৮৭ রানে ৪৩৬ রান তোলে ভারত। তৃতীয় দিনের সকালে ১৫ রানেই ভারতের তিন উইকেট পড়ে যায়।

IND vs ENG

ইংল্যান্ডের হয়ে রুট চারটি, রেহান আহমেদ ও হার্টলি দুটি করে উইকেট নেন। একটি উইকেট নেন জ্যাক লিচ। প্রথম ইনিংসে ১৯০ রানে ইংল্যান্ডের থেকে এগিয়ে থাকে ভারত।

১৯০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট ঝড়ের গতিতে রান তুলতে থাকেন।কিন্তু ভারতীয় বোলাররা দলকে খেলায় ফেরালেন। দুই ওপেনারকে যেমন বড় রান করতে দিলেন না তেমনই অল্প রানেই বেন স্টোকস ও বেয়ারস্টোদের ফেরালেন। কিন্তু ভারতের জয়ের মাঝে কাঁটা হয়ে দাঁড়ালেন অলি পোপ। শতরান করে ভারতীয় বোলারদের চাপে ফেলে দিলেন।

তৃতীয় দিনের শেষ দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর ৬ উইকেটে ৩১৬, তাঁরা এগিয়ে ১২৬ রানে। চতুর্থ দিনে দ্রুত চার উইকেটে ফেলে জয়ের জন্য প্রয়োজনীয় রান তু‌লতে হবে রোহিতদের।প্রথম ইনিংসে ১ রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে কিন্ত একেবারে অন্য মেজাজে পাওয়া গেল পোপকে। ২০৮ বলে ১৪৮ রানে অপরাজিত আছেন ব্রিটিশ এই ব্যাটসম্যান। তাঁর ইনিংস সাজানো ছিল ১৭টি ছক্কা দিয়ে।

১৯০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করার রণকৌশল নেয় ইংল্যান্ড। ক্রলি এবং ডাকেটের ওপেনিং জুটি অবশ্য ৪৫ রানের বেশি তুলতে পারেনি। ক্রলিকে ফিরিয়ে ইংল্যান্ড শিবিরে প্রথম ধাক্কাটা দেন অশ্বিনই। এরপর অলি পোপ নালমেন। শুরু থেকেই চালিয়ে খেল‌তে থাকেন তিনি। তাঁর সঙ্গী হন ডাকেট। তাঁদের জুটি ৬৮ রান তোলে। ৪৭ রানের মাথায় ডাকেটকে আউট করলেন বুমরাহ।

থিতু হওয়ার আগেই রুটকে সাজঘরের পথ দেখালেন‌ সেই বুমরাহই। পরপর দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। এই সুযোগটা কাজে লাগালেন অশ্বিন জাদেজা। বেয়ারস্টোকে ১০ রা‌নে আউট করলেন জাড্ডু। অন্যদিকে ব্রিটিশ অধিনায়কও বন্দি হলেন অশ্বিনের স্পিনের জালে। ৬ রানেই আউট হলেন স্টোকস।

এরপর ইংল্যান্ড ব্যাটিংয়ের হাল ধরলেন পোপ ও বেন ফোকস। এই দুই ব্যাটার চাপে ফেলে দিলেন ভারতীয় বোলারদের। ১১২ রানের পার্টনারশুপ গড়লেন। এরমধ্যেই শতরান করলেন পোপ। ফোকসকে ৩৪ রা‌নে আউট করলেন অক্ষর। দিনের শেষে পোপের সঙ্গী রেহান আহমেদ। ম্যাচ পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণেই আছে । যদিও ওলি পোপের সেঞ্চুরি ইনিংসে ফের ক্ষীণ আশা ইংল্যান্ড শিবিরে।

এই ম্যাচে একটি রেকর্ড গড়লেন অশ্বিন। টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় হিসাবে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন তামিল স্পিনার। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯টি টেস্টে ৯২ জন ব্যাটসম্যানকে আউট করেছি‌লেন কুম্বলে। অশ্বিনের উইকেট সংখ্যা এখনই ৯৩।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+