IND vs ENG: ওয়াংখেড়েতে ব্যাট হাতে বিধ্বংসী অভিষেক, ইংল্যান্ডকে বড় রানের টার্গেট দিল ভারত

অভিষেক শর্মার দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যে ইংল্যান্ডকে বড় রানের টার্গেট দিল ভারত। শেষ তথা পঞ্চম টি২০ ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ২৪৭ রান তুলল ভারত।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। শুরুতেই ইংল্যান্ড দল সঞ্জু স্যামসনকে আউট করে দিতে সক্ষম হয়। ৭ বলে ১৬ রান করে মার্ক উডের বলে আউট হলেন সঞ্জু। এরপরই ভারতীয় দলের ব্যাটিংয়ের হাল ধরেন অভিষেক শর্মা এবং তিলক ভর্মা।

এদিন রীতিমতো আগুনে মেজাজে ব্যাট করতে শুরু করেন অভিষেক।১৭ বলে ৫০ রান পূর্ণ করলেন। যুবরাজ সিংয়ের পর ভারতের দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসাবে টি২০-তে ৫০ রান করেন অভিষেক। ভারতীয় দল টি২০ আন্তর্জাতিকের পাওয়ার প্লে-তে সর্বাধিক রান করল এই ম্যাচে। ভারত এই ম্যাচে পাওয়ার প্লে-তে ৯৫ রান তোলে ১ উইকেট হারিয়ে।

তিলক অবশ্য খুব বেশি দূর এগোতে পারলেন না। ব্রাইডন কার্সের বলে ১৫ বলে ২৪ রান করে আউট হলেন। তিনটি চার এবং একটি ছক্কা মারেন। তিলক আউট হলেও স্বকীয় মেজাজে খেলা চালিয়ে যেতে থাকেন অভিষেক শর্মা। অর্ধশতরান করার পর শতরান করার দিকে এগিয়ে যান। ৩৭ বলেই শতরান পূর্ণ করেন অভিষেক। শতরান করার পথে ৫টি চার এবং ১০টি ছক্কা মারেন। শেষ পর্যন্ত ৫৪ বলে ১৩৫ রান করে আউট হলেন অভি্ষেক। মোট ১৩টি ছক্কা এবং ৭টি চার মারেন।

অভিষেক শর্মা বিধ্বংসী ইনিংস খেললেও ভারতের বাকি ব্যাটাররা কিন্তু এদিন একেবারেই ফ্লপ। সিরিজের শেষ ম্যাচেও অর্ফ ফর্ম বজায় রাখলেন অধিনায়ক সূর্য। ঘরের মাঠে ব্রাইডন কার্সের বলে ২ রান করে আউট হলেন সূর্য। এরপর শিবম দুবে কিছুটা ঝোড়ো ইনিংস খেলতে থাকেন। ১৩ বলে ৩০ রান করে আউট হলেন শিবম। তাঁর ইনিংসে ছিল তিনটি চার এবং দুটি ছক্কা। হার্দিক পাণ্ডিয়া বা রিঙ্কু সিং কেউই ভালো খেলতে পারলেন না। উভয়েই ৯ রান করে আউট হলেন।

শেষ দিকে অক্ষর ১১ বলে ১৫ রান করেলন, শামি ০ রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের বোলারদের হয়ে ব্রাইডন কার্স ৪ ওভারে ৩৮ রান খরচ করে ৩ উইকেট নিলেন। মার্ক উড ৪ ওভারে ৩২ রান খরচ করে ২ উইকেট নিলেন। জয়ের জন্য কঠিন পরীক্ষা ইংল্যান্ডের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+