IND vs ENG: দ্বিশতরান হাতছাড়া করলেও ব্রিটিশ বোলারদের লড়াইয়ের রসদ দিলেন পোপ, জয়ের জন্য রোহিতের দরকার কত রান?
যতটা সহজ হবে আশা করা গিয়েছিল, ততটা হল না। হায়দরাবাদ টেস্টে জয়ের জন্য কিছুটা কঠিন পথ পেরোতে হবে রোহিত শর্মার দলকে। সৌজন্যে সেই অলি পোপ। তৃতীয় দিনে শতরান করেই ভারতীয় বোলারদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন, আর চতুর্থ দিনের সকালে ভারতীয় ব্যাটসম্যানদের জন্য কিছুটা চাপ তৈরি করলেন এই ইংরেজ ব্যাটার। দ্বিশতরান না পেলেও ১৯৬ রানের ইনিংস খেললেন। ভারতকে জয়ের জন্য করতে হবে ২৩১।
১৯০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষ দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর ছিল ৬ উইকেটে ৩১৬, তাঁরা এগিয়ে ১২৬ রানে।২০৮ বলে ১৪৮ রানে অপরাজিত ছিল ব্রিটিশ ব্যাটসম্যান অলি পোপ। তৃতীয় দিনে যেখানে শেষ করেছিলেন চতুর্থদিনের সকালে যেন সেখান থেকেই শুরু করলেন ব্রিটিশ এই ব্যাটার।

যসপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিন বা রবীন্দ্র জাডেজারা তেমন সমস্যায় ফেলতে পারলেন না পোপকে। ঠান্ডা মাথায় ব্যাটিং করলেন। ১৫০ রানের গণ্ডি পেরিয়ে যাওয়ার পর দ্বিশতরানের দিকেই এগোচ্ছিলেন পোপ।কিন্তু মাত্র ৪ রানের জন্য দ্বিশতরান পূর্ণ করতে পারলেন না পোপ। বুমরাহের বলে ঝুঁকি নিতে গিয়ে আউট হলেন। তাঁর ব্যাটের সৌজন্যে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড করল ৪২০ রান। ভারতকে জয়ের জন্য ইংল্যান্ড ভারতকে দিল ২৩১ ররানের লক্ষ্যমাত্র। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে চার উইকেট নিলেন বুমরাহ, অশ্বিন নিলেন ৩ উইকেট।
নিজামের শহরে ভারত ইংল্যান্ড টেস্টের রঙ যেন একাই বদলে দিলেন পোপ। ২৭৮ বলে ১৯৬ রানের ইনিংসটা সাজানো ছিল ২১টি চার দিয়ে। চোটের জন্য সাত মাস মাঠের বাইরে ছিলেন। কিন্তু চোটের পর প্রথম প্রতিযোগিতা মূলক ম্যাচ খেলতে নেমেই ব্যাট হাতে ঝলসে উঠলেন। প্রথম ইনিংসে ১ রানে আউট হয়েছিলেন। তবে দ্বিতীয় ইনিংসে সব আক্ষেপ পূরণ করে দিলেন।
ভারত সফরে দ্বিতীয় ইনিংসে রানের নিরিখে মধ্যে চার নম্বরে নিজের নাম তুলে রাখলেন পোপ। ইংল্যান্ড ব্যাটারের আগে রয়েছেন জিম্বাবোয়ের, অ্যান্ডি ফ্লাওয়ার (অপরাজিত ২৩২), নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালাম(২২৫), ওয়েস্ট ইন্ডিজের গ্যারিস সোবার্স (১৯৮), তারপরই রয়েছেন ১৯৬ রান করা পোপ।
চতুর্থ দিনের সকালে রেহান আহমেদকে সঙ্গী করে ব্যাটিং করতে নামেন পোপ।স্বাভাবিকভাবেই তাঁর চতুর্থ দিন ফোকাস ছিল যত দ্রুত সম্ভব দলের জন্য রান তোলা এবং নিজের ডাবল সেঞ্চুরি পূর্ণ করা। ২৮ রানে রেহানকে আউট করলেন বুমরাহ। এরপর উইকেটে সেট হওয়া হার্টলিকে ৩৪ রানে আউট করলেন অশ্বিন।০ রানেই আর্ক উডকে ফেরালেন জাদেজা।
তৃতীয় দিন পোপ যখন ১১০ রানে ছিলেন, সেই সময় তাঁর প্রথম ক্যাচ মিস করেন অক্ষর প্যাটেল। চতুর্থ দিনের সকালে ১৮৬ রানে ছিলেন, সেই সময় পোপের ক্যাচ ফস্কালেন লোকেশ রাহুল।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টেস্টের প্রথম দিনে ২৪৬ রান করে অলআউট হয়ে গিয়েছিল ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ওপেনার যশস্বী জয়সওয়াল(৮০), কেএল রাহুলের ৮৬ ও জাদেজার ৮৭ রানে ৪৩৬ রান তোলে ভারত।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications