IND vs ENG: দ্বিতীয় দিনের শেষেই চাপে ইংল্যান্ড, তৃতীয় দিনে ম্যাচের ভাগ্য ভারতীয় ব্যাটসম্যানদের হাতে

বিশাখাপত্তনম টেস্টে দ্বিতীয় দিনেই সুবিধাজনক জায়গার ভারত। যশস্বী জয়সওয়লারে ২০৯ রানে ভর করে ভারত প্রথমে ব্যাট করে তুলেছিল ৩৯৬ রান। ইংল্যান্ডের ইনিংস শেষ ২৫৩ রানে। দুরন্ত বোলিং করে ৬ উইকেট নিলেন বুমরাহ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত কোনও উইকেট না হারিয়ে ২৮ রান করেছে। ভারত এগিয়ে আছে ১৭১ রানে।

দ্বিতীয় দিনের সকালেই দ্বিশতরানের প্রত্যাশা পূরণ করলেন যশস্বী জয়সওয়াল। প্রথম দিনে ১৭৯ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনে টেস্ট কেরিয়ারে প্রথম দ্বিশতরান করলেন ভারতীয় এই তরুণ ওপেনার।২৭৭ বলে দ্বিশতরান পূর্ণ করলেন যশস্বী। শেষ পর্যন্ত ২৯০ বলে ২০৯ রান করে আউট হলেন। ভারতের ইনিংস শেষ হয় ৩৯৬ রানে।

IND vs ENG

এরপর ব্যাট হাতে নামে ইংল্যান্ড। বেন ডাকেট এবং জ্যাক ক্রলির ওপেনিং জুটি তোলে ৫৯ রান। ইংল্যান্ডের ইনিংসে প্রথম আঘাত হানেন কুলদীপ যাদব। ২১ রানে ডাকেটকে ফেরান চায়নাম্যান স্পিনার। এরপর ব্যাট করতে নামেন হায়দরাবাদ টেস্টের নায়ক অলি পোপ। প্রথম টেস্টে একার হাতে ম্যাচের রঙ পাল্টে দিলেও দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ফ্লপ পোপ।

২৩ রা‌নের মাথায় বুমরাহের বিষাক্ত বলে বোল্ড হলেন। প্রত্যাশা ছি‌ল জো রুটকে নিয়েও। নেন। কিন্তু দিনটা যে ছিল বুমরাহরই। আবারও ব্রিটিশ তারকা ব্যাটারকে আউট করলেন বুমরাহ। শুভমান গি‌লের হাতে ক্যাচ দিয়ে ২৫ রানে আউট হলেন বেয়ারস্টো। ছয় রানে বেন ফোকসকে ফেরালেন কুলদীপ। চায়নাম্যানের শিকার হলেন রেহান আহমেদও। তাঁর সংগ্রহ ৬।

তবে ইংল্যান্ড ব্যাটসম্যানরা দ্রুত ফিরে গেলেও ক্রিজ আকড়ে ছিলেন জ্যাক ক্রলি। কিন্তু শেষ পর্যন্ত ৭৮ বলে ৭৬ রান করেন ব্রিটিশ ওপেনার। তাঁর ইনিংস সাজানো ছিস ১১টি চার এবং দুটি ছক্কা দিয়ে। শেষ পর্যন্ত অক্ষর প্যাটেলের বলে শ্রেয়স আইয়ারের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন ক্রলি।

ব্যাট হাতে কিছুটা লড়াই করেছিলেন বেন স্টোকসও। কিন্তু ৪৭ রান করে বুমনরাহের বলেই আউট হলেন ব্রিটিশ অধিনায়ক। টম হার্টলি ২১, জেমস অ্যান্ডারসন ৬ রানে আউট হন। শোয়েব বসির ৮ রানেক অপরাজিত থাকেন।

বুমরাহর ৬ উইকেটের পাশাপাশি কুলদীপও তিনটি উইকেট রেকর্ড গড়লেন তিনিও। প্রথম ভারতীয় পেসার হিসেবে দ্রুততম দেড়শো উইকেটের মালিক হলেন তিনি।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতের স্কোর বিনা উইকেটে ২৮। রোহিত ১৩ এবং জয়সওয়াল ১৫ রানে অপরাজিত আছেন। তৃতীয় দিনের সুবিধাজনক জায়গা থেকেই খেলতে নামবে ভারত। তবে ব্যাটসম্যানদের উপরই ম্যাচে ভারতের ভাগ্য দ্বিতীয় দিনের শেষে নির্ভর করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+