IND vs ENG: হায়দরাবাদ টেস্টে হারের ধাক্কা, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় কত নম্বরে রয়েছে ভারত?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুটি সংস্ককরণেই ফাইনাল খেলেছে ভারত। কিন্তু তৃতীয় সংস্করণের শুরুতেই চাপে ভারত। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ ড্র করার পর ঘরের মাঠে প্রথম টেস্টেই ধাক্কা খেয়েছে ভারত। যার প্রভাব পড়েছে বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও। হায়দরাবাদ টেস্টে হেরে পয়েন্ট তালিকায় বাংলাদেশের থেকেও নীচে টিম ইন্ডিয়া।
ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে নেমেছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে এই টেস্ট সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সিরিজের শুরুতেই হায়দরাবাদে অপ্রত্যাশিতভাবে হেরে বসেছে ভারত। চতুর্থ দিনেই ইংল্যান্ডের কাছে ২৮ রানে পরাজিত হয়েছে রোহিত শর্মার দল। ফলস্বরূপ, ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের নিচে নেমে গেছে এবং বর্তমানে ৫ নম্বর স্থানে রয়েছে।

শীর্ষে থাকা অস্ট্রেলিয়া ১০টি ম্যাচ খেলেছে। তারমধ্যে ছয়টি জিতেছে।তিনটি হেরেছে ও একটি ড্র করেছে। তাদের পয়েন্ট ৬৬। পয়েন্টের শতাংশ ৫৫.০০। রবিবার অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের কাছে হারায় কিছুটা সুবিধা হয়েছিল। কিন্তু বিকেলের মধ্যেই পরিস্থিতি বদলে গেল। ইংল্যান্ডের কাছে ২৮ রানে হেরে যাওয়ায় ভারত পয়েন্ট তালিকায় অনেকটাই নেমে গেল। এমনকি বাংলাদেশের থেকেও নীচে।
ভারত ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকায় একটি করে টেস্ট ম্যাচ জিতেছে এবং দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে একটি করে ম্যাচ হেরেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের একক ড্র।
হায়দরাবাদ টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতার মুখে পড়ল ভারতীয় দল। বিরাটহীন ভারতের টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ হয়েছে।দ্বিতীয় টেস্টেও খেলতে পারবেন না কোহলি। ভারতীয় দলের প্রথম একাদশে রদবদলের পূর্বাভাস দিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়।
২ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট হবে বিশাখাপত্তনমে। তৃতীয় টেস্ট রাজকোটে। খেলা শুরু ১৫ ফেব্রুয়ারি থেকে। ২৩ ফেব্রুয়ারি থেকে চতুর্থ টেস্ট শুরু রাঁচীতে। সিরিজ়ের শেষ টেস্ট হবে ৭ মার্চ থেকে। খেলা হবে ধর্মশালায়। ১১ মার্চ সিরিজ শেষ হওয়ার কথা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে এই বাকি চারটি টেস্ট ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ।












Click it and Unblock the Notifications