IND vs ENG: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ দ্বৈরথ, ভারত ও ইংল্যান্ডের একাদশে পরীক্ষা-নিরীক্ষার সম্ভাবনা

IND vs ENG: আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কাল তৃতীয় একদিনের আন্তর্জাতিকে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। ভারত নামছে ৩-০ ব্যবধানে সিরিজ জেতার লক্ষ্য নিয়ে।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জয় পেতে মরিয়া ইংল্যান্ড। জস বাটলাররা জিতলে ভারত সিরিজ জিতবে ২-১ ব্যবধানে। দুই দলের একাদশেই কাল রদবদলের সম্ভাবনা থাকছে।

IND vs ENG

এই ম্যাচে ১৩ রান করলে রোহিত শর্মা একদিনের আন্তর্জাতিকে ১১ হাজার রান পূর্ণ করে ফেলবেন। রোহিত কটকে শতরান পাওয়ার পর দুরন্ত ছন্দ ধরে রাখতে চাইবেন। অন্যদিকে, বিরাট কোহলির ওডিআইয়ে দ্রুততম ১৪ হাজার রান পূর্ণ করতে চাই ৮৯। সচিন তেন্ডুলকর ও কুমার সঙ্গকারা ছাড়া এই কীর্তি কারও নেই।

নরেন্দ্র মোদী স্টেডিয়ামের বাউন্ডারি বেশ বড়। দুপুরের দিকে পেসারদের চেয়ে স্পিনাররা বেশি কার্যকরী হতে পারেন। বিকেলের দিকে আলো জ্বলে ওঠার সময় পেসাররা দাপট দেখাতে পারেন। তবে সেই সময় ব্যাটেও বল ভালো আসবে। এই স্টেডিয়ামে শেষ পাঁচটি ওডিআইয়ে চারটিই জিতেছে রান তাড়া করা দল।

ইংল্যান্ড দুটি ম্যাচেই টস জিতে ব্যাটিং নিয়েছিল। নাগপুর ও কটকে ভারত রান তাড়া করেই জিতেছে। কাল টস জেতা দল প্রথমে বোলিং নিতে পারে। আমেদাবাদে গরম ও আর্দ্রতা রয়েছে। তবে বৃষ্টিপাতের আশঙ্কা না থাকায় জমজমাট দ্বৈরথই হতে চলেছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারত ও ইংল্যান্ড শেষ ওডিআই পাচ্ছে কাল। কটকে ভারত কুলদীপ যাদবকে বিশ্রাম দিয়ে বরুণ চক্রবর্তীকে খেলিয়েছিল। কালকের ম্য়াচে কুলদীপ একাদশে ফিরতে পারেন। হর্ষিত রানার জায়গায় দেখে নেওয়া হতে পারে অর্শদীপ সিংকে।

ইংল্যান্ডের জেকব বেথেল ছিটকে গিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও। টম ব্যান্টন এসেছেন। তিনি কাল খেলবেন। আগের ম্যাচে বিশ্রাম দেওয়া ক্রিকেটারদের কাল নামানো হতে পারে। কটকে এমন পরিস্থিতি হয়েছিল ইংল্যান্ডের যে, পরিবর্ত ফিল্ডার হিসেবে পল কলিংউড, মার্কাস ট্রেসকোথিকের মতো সাপোর্ট স্টাফদের নাম রাখতে হয়েছিল।

ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ শামি।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ- বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটকিপার), টম ব্যান্টন, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, ব্রাইডন কার্স, সাকিব মাহমুদ বা জোফ্রা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+