IND vs ENG: টেস্ট সিরিজে দেশের মাটিতে দুর্গ অক্ষত ভারতের, ১১ বছরের রেকর্ড আরও উন্নত রাঁচিতে
IND vs ENG: বিরাট কোহলি, লোকেশ রাহুলরা ছিলেন না। ভারতের ব্যাটিং লাইন আপ ছিল বেশ অনভিজ্ঞ। কিন্তু তা সত্ত্বেও ইংল্যান্ডের বাজবল ভোঁতা বানিয়ে ড্যাং ড্যাং করে সিরিজ পকেটে পুরে ফেলল রোহিত শর্মার ভারত।
আজ রাঁচি টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনেই পাঁচ উইকেটে জয় ছিনিয়ে নিল ভারত। হায়দরাবাদ টেস্টে হেরেছিল ভারত। এরপরই দুরন্ত প্রত্যাবর্তন। পরপর জয় এলো বিশাখাপত্তনম, রাজকোট ও রাঁচিতে।

সেই সঙ্গে ২০১৩ সালের পর থেকে দেশের মাটিতে টেস্ট সিরিজ জেতার সংখ্যা বেড়ে হলো ১৭। আর কোনও দেশ টেস্টে দেশের মাটিতে টানা এতগুলি সিরিজ জেতেনি। ভারতের অনেক পিছনে অস্ট্রেলিয়া। বিশেষজ্ঞরা বলছেন, লিটমাস পরীক্ষায় ব্যর্থ বেন স্টোকস-ব্রেন্ডন ম্যাকালাম জুটির বাজবল তত্ত্ব। সেই সঙ্গে ২০১৩ সালের পর থেকে দেশের মাটিতে টেস্ট সিরিজ জেতার সংখ্যা বেড়ে হলো ১৭।
আর কোনও দেশ টেস্টে দেশের মাটিতে টানা এতগুলি সিরিজ জেতেনি। ভারতের অনেক পিছনে অস্ট্রেলিয়া। বিশেষজ্ঞরা বলছেন, লিটমাস পরীক্ষায় ব্যর্থ বেন স্টোকস-ব্রেন্ডন ম্যাকালাম জুটির বাজবল তত্ত্ব। ২০১২ সালে শেষবার দেশের মাটিতে ভারত টেস্ট সিরিজ হেরেছিল ইংল্যান্ডের কাছে। চার টেস্টের সেই সিরিজ হয়েছিল নভেম্বর-ডিসেম্বরে। আমেদাবাদে প্রথম টেস্টে ভারত জেতে। মুম্বইয়ে দ্বিতীয় টেস্ট জেতে ইংল্যান্ড। ইডেনে তৃতীয় টেস্ট জিতে ইংল্যান্ড এগিয়ে যায় ২-১ ব্যবধানে। নাগপুরে চতুর্থ টেস্ট ড্র হয়েছিল।
এরপর ২০১২-১৩ মরশুমে অস্ট্রেলিয়াকে দেশের মাটিতে ৪-০ ব্যবধানে হারিয়ে দেয় ভারত। ২০১৩-১৪ মরশুমে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে পরাস্ত করার পর ভারত ২০১৫-১৬ মরশুমে দক্ষিণ আফ্রিকাকে চার টেস্টের সিরিজে ৩-০, ২০১৬-১৭ মরশুমে নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল।
২০১৬-১৭ মরশুমে ইংল্যান্ড এ দেশে এসে পাঁচ টেস্টের সিরিজে ০-৪ ব্যবধানে হেরে ফিরেছিল। ওই মরশুমেই বাংলাদেশকে এক টেস্টের সিরিজে হারায় ভারত। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের সিরিজে জয় আসে ২-১ ব্যবধানে। ২০১৭-১৮ মরশুমে শ্রীলঙ্কাকে তিন টেস্টের সিরিজে ভারত হারায় ১-০ ব্যবধানে।
২০১৮ সালে আফগানিস্তানের বিরুদ্ধে এক টেস্টের সিরিজে দেশের মাটিতেই জয় পায় ভারত। ২০১৮-১৯ মরশুমে ওয়েস্ট ইন্ডিজকে হারায় ২-০-তে। ২০১৯-২০ মরশুমে দক্ষিণ আফ্রিকাকে তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করে ছেড়েছিল ভারত। ওই মরশুমেই বাংলাদেশকে দুই টেস্টের সিরিজে ভারত হোয়াইটওয়াশ করে।
২০২০-২১ মরশুমে ফের ভারত সফরে এসে টেস্ট সিরিজ হেরে ফিরেছিল ইংল্যান্ড। সেবার চার টেস্টের সিরিজ ভারত জেতে ৩-১ ব্যবধানে। ২০২১-২২ মরশুমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২ টেস্টের সিরিজ ১-০ ব্যবধানে জেতে ভারত। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ জয় ২-০ ব্যবধানে।
২০২২-২৩ মরশুমে চার টেস্টের সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের টিকিট সুনিশ্চিত করেছিল ভারত। তারপর এদিনের সিরিজ জয়। ভারত দেশের মাটিতে টানা ১৭টি টেস্ট সিরিজ জিতল।
ভারতের পরেই রয়েছে অস্ট্রেলিয়া, যারা দু-বার ১০টি করে টেস্ট সিরিজ টানা জিতেছে। প্রথমটি ১৯৯৪ সালের নভেম্বর থেকে ২০০০ সালের নভেম্বর অবধি। ২০০৪ সালের জুলাই থেকে ২০০৮ সালের নভেম্বর অবধি দেশের মাটিতে টানা ১০টি টেস্ট সিরিজ জেতে অজিরা।
৯৭৬ সালের মার্চ থেকে ১৯৮৬-র ফেব্রুয়ারি অবধি ওয়েস্ট ইন্ডিজ দেশের মাটিতে টানা ৮টি টেস্ট সিরিজ জেতে। ১৯৯৮ সালের মার্চ থেকে ২০০১ সালের নভেম্বর অবধি ওয়েস্ট ইন্ডিজ দেশের মাটিতে টানা ৭টি টেস্ট সিরিজে জয়লাভ করেছিল। ২০০৯ সালের মে থেকে ২০১২ সালের মে মাস অবধি দক্ষিণ আফ্রিকাও নিজেদের দেশে সাতটি টেস্ট সিরিজ জেতে।












Click it and Unblock the Notifications