IND vs ENG: রাঁচিতে ভারতীয় দলের তিন ভাবনা, রাহুল এলে বাদ পড়বেন কে? চর্চায় বুমরাহের বিকল্প
২৩ ফেব্রুয়ারি থেকে রাঁচিতে শুরু হবে ভারত ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট। হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ জিতেছিল ইংল্যান্ড। তার পরেই দারুণ কামব্যাক করে টিম ইন্ডিয়া। বিশাখাপত্তনম ও রাজকোটে পরের দুটি টেস্ট জিতে নিয়েছে তারা। সিরিজে এখন ভারত ২-১ এগিয়ে। কিন্তু রাঁচিতেও বদলে ফেলতে হবে ভারতীয় দলের উইনিং কম্বিনেশন। তিনটি বিষয়ই ভাবাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।
চোট কাটিয়ে কেএল রাহুল ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা চতুর্থ টেস্টে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত। কোয়াড্রিসেপ স্ট্রেনের কারণে দ্বিতীয় ও তৃতীয় টেস্টে খেলতে পারেননি রাহুল। রাঁচিতে কর্ণাটকী তারকা প্রথম একাদশে ফিরলে একজন ব্যাটারকে বাদ দিতে হবে। কে হবেন তিনি?রাহুল ফিরলে প্রথম একাদশ থেকে বাদ পড়তে পারেন রজত পাটীদার।

বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে এই ম্যাচে। বুমরাহ না থাকলে পেস বোলিংকে নেতৃত্ব দেবেন মহম্মদ সিরাজ। বিশাখাপত্তনমে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। রাজকোট টেস্টে ভালোই বোলিং করেছেন। টিম ম্যানেজেন্টের ভাবনা রয়েছে এখানে, দ্বিতীয় পেসার কে? স্কোয়াডে রয়েছেন বাংলার দুই পেসার মুকেশ কুমার ও আকাশ দীপ। ঘরোয়া ক্রিকেটে দুটোই পরিচিত নাম। মুকেশ কুমার টেস্ট খেলেছেন। আকাশ দীপ এই সিরিজেই ডাক পেয়েছেন।
ফলে বাংলার দুই পেসারের মধ্যে একজনকে সুযোগ দেওয়া হতে পারে। আকাশ দীপ সুযোগ পেলে বাংলা পাবে আরও একজন টেস্ট খেলোয়াড়কে। তবে ম্যাচের আগেরদিনই সম্ভবত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
ভাবনাে নম্বর তিন, চার পেসার নাকি দুই স্পিনারে খেলবে ভারত।রাজকোটে ভালো পারফরম্যান্স করেছেন কুলদীপ। বিশেষ করে অশ্বিনের অনুপস্থিতিতে। ফলে রাঁচিতেই তাঁকে দলে রাখা হবে নাকি অশ্বিন-জাদেজা জুটি স্পিন অ্যাটাক সামলাবেন তা দ্বিধায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে।
রাজকোটে রাজকীয়ভাবে ম্যাচ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও উন্নতি করল ভারত। রাজকোট টেস্টের আগে তৃতীয় স্থানে ছিল ভারত। জিতে রোহিতরা উঠে এসেছে দুইয়ে।












Click it and Unblock the Notifications