IND vs ENG: শতরান অধরাই থাকল জাদেজার, ভারতীয় বোলারদের হাতেই ম্যাচের ভাগ্য
প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই ইংল্যান্ডের বিরুদ্ধে ভালো জায়গায় ভারত। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টেস্টের প্রথম দিনে ২৪৬ রান করে অলআউট হয়ে গিয়েছিল ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ওপেনার যশস্বী জয়সওয়াল ৮০ রানের ইনিংস খেলেন। অন্যদিকে শতরানের কাছে গিয়েও তা পূরণ করতে পারেননি কেএল রাহুল। ৮টি চার ও ২টি ছয়ের সাহায্যে তিনি ১২৩ বলে ৮৬ রান করে কেএল রাহুল আউট হন।
দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল ৭ উইকেট হারিয়ে ৪২১। ইংল্যান্ডের থেকে ১৭৫ রানে এগিয়ে ছিল রোহিত শর্মার দল। ভারতের হয়ে ক্রিজে ছিলেন রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল। ৮১ রানে অপরাজিত জাদেজা। ৩৫ রানে অপরাজিত অক্ষর। তৃতীয় দিনের সকালে ১৫ রান স্কোর বোর্ডে তুলতে সক্ষম হল ভারত। অক্ষরকে সঙ্গী করে শতরানের দিকেই এগোচ্ছিলেন জাড্ডু।

কিন্তু রুটের হাতে বল পড়তেই ধস নামল ভারতীয় ব্যাটিংয়ে। প্রথমে জাদেজা এবং পরের বলেই বুমরাহকে(০) ফেরালেন রুট। জাড্ডুর ৮৭ রানেজর ইনিংসটা সাজানো ছিল সাতটি চার এবং দুটি ছক্কা দিয়ে। জো রুট রবীন্দ্র জাডেজার শতরানের পথ রুদ্ধ করে দিলেন । ঠিক তিনি যেভাবে হায়দরাবাদ টেস্টের দ্বিতীয় দিন সকাল সকাল ফিরিয়েছিলেন ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালকে।
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক যশস্বীকে কট অ্যান্ড বোল্ড করেছিলেন। আর জাডেজাকে তিনি ফেরালেন এলবিডব্লিউতে। তবে তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হয়েছিলেন জাদেজা। কিন্তু তাতেও লাভ হল না। চতুর্থ শতরান করার আগেই তাঁকে সাজঘরে ফিরতে হল। তবে বল হাতে রুটের বিরুদ্ধে ২২ গজে বদলা নেওয়ার সুয়োগ থাকছে জাড্ডুর সামনে।
বাকি কাজটা করলেন রেহান আহমেদ। ৪৪ রানে আউট করলেন অক্ষর প্যাটেলকে। ভারতীয় দলের এই অল রাউন্ডার সাতটি চার ও দুটি ছক্কা মারেন।ইংল্যান্ডের হয়ে রুট চারটি, রেহান আহমেদ ও হার্টলি দুটি করে উইকেট নেন। একটি উইকেট নেন জ্যাক লিচ। প্রথম ইনিংসে ১৯০ রানে ইংল্যান্ডের থেকে এগিয়ে থাকল ভারত।
এই ম্যাচে শতরান করতে না পারলেও রেকর্ড গড়েছেন রাহুল। এই টেস্টের আগে ভারতের মাটিতে ১ হাজার রান পূর্ণ করার জন্য লোকেশ রাহুলের প্রয়োজন ছিল ৭৭ রান। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের প্রথম ইনিংসে ৮৬ রান করে সেই রেকর্ড পূর্ণ করে ফেলেছেন।












Click it and Unblock the Notifications