IND vs ENG, ICC World Cup 2023: কোহলির সামনে সচিনের রেকর্ড ভাঙার হাতছানি, জেনে নিন বিরাটের জন্মদিনের পরিকল্পনা
চলতি একদিনের একদিনের বিশ্বকাপের শুরু থেকেই একের পর এক নজির গড়ছেন বিরাট কোহলি। প্রথম পাঁচ ম্যাচেই ইতিমধ্যেই একাধিক রেকর্ড যুক্ত হয়েছে কিং কোহলির নামের পাশে। আগামীকাল উত্তর প্রদেশের রাজধানী শহর লখনউতে (রবিবার) ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামছে ভারত। এই ম্যাচেও আরও কয়েকটি মাইলস্টোন অপেক্ষা করছে প্রাক্তন ভারত অধিনায়কের জন্য।
রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে সচিনের রেকর্ড ভাঙতে পারেন সচিন তেন্ডুলকরের রেকর্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচে ভারতীয় দের মধ্যে সবথেকে বেশি রান আছে সচিন তেন্ডুলকরের। সব ধরনের ফর্ম্যাট মিলিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে ৬৯ ম্যাচে সচিন করেছেন ৩৯৯০ রান। গড় ৪৮.৬৫। ৯টি শতরান আছে মাস্টার ব্লাস্টারের নামের পাশে।

ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ফর্ম্যাটে ৩৫টি ম্যাচে ১৩৪০ রান করেছেন বিরাট। গড় চল্লিশের ওপর। ব্রিটিশদের বিরুদ্ধে একদিনের ম্যাচে তিনটি শতরান হাঁকিয়েছিলেন কোহলি। এছাড়াও রয়েছে ৯টি অর্ধশতরান।

ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে বিপক্ষ দলের তারকা ব্যাটার জো রুটের প্রশংসা করেন কোহলি। প্রাক্তন ভারত অধিনায়ক জানিয়েছেন, 'জো রুট দুর্দান্ত প্লেয়ার। ও যেভাবে রিভার্স স্কুপ শট খেলে, তার প্রশংসা করতেই হয়। আমিও ওর শট খেলতে চাই।' জো রুট এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচে ১৭৫ রান করেন। সর্বোচ্চ রান ৮২।

আগামী ৫ নভেম্বর বিরাট কোহলির জন্মদিন। ওই দিন আবার রয়েছে বিশ্বকাপে ভারতের ম্যাচ।ম্যাচের দিনেই নিজের ৩৫তম জন্মদিন পালন করবেন কিং কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের বিশ্বকাপ ২০২৩-এর ম্যাচের আগে ইডেন গার্ডেনসে জন্মদিনের কেক কাটবেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি । একটি ইংরেজি ক্রীড়া ওয়েবসাইটের খবর অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের বিশ্বকাপের ম্যাচের আগে কোহলির জন্য বিশেষ কেকের ব্যবস্থা করবে সিএবি।












Click it and Unblock the Notifications