IND vs ENG, ICC World Cup 2023:বুমরাহদের হাত বদল, বিরাটের পর এবার বল করবেন গিলও? দেখুন ভিডিও

রবিবার লখনউতে বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ ইংল্যান্ড। বিশ্বকাপে গ্রুপ পর্বে টানা পাঁচ ম্যাচ জিতে লিগ টেবলের শীর্ষে আছেন মেন ইন ব্লু। চোটের জন্য এই ম্যাচেও খেলতে পারবেন না হার্দিক পাণ্ডিয়া। ফলে ভারতীয় দলের টিম কম্বিনেশন নিয়ে শুরু হয়ে গিয়েছে চর্চা।

পাণ্ডিয়ার মতো অলরাউন্ডারের বিকল্প কে হবেন তা নিয়ে চলছে জোর চর্চার।এরইমধ্যে ভারতীয় দলের ভারতীয় দলের অনুশীলনে দেখা গেল অভিনবত্ব। শুক্রবার বিসিসিআইয়ের সোশ্যাল সাইটে একটি ভিডিও পোস্ট করা হয়েছে সেখানে বিশেষ ধরনের অনুশীলনের চিত্র তুলে ধরা হয়েছে।

IND vs ENG, ICC World Cup 2023

বৃহস্পতিবারের অনুশীলনে জশপ্রীত বুমরাহ, কুলদীপ যাদবদের সঙ্গে বল করতে দেখা গেল বিরাটকে। শুভমান গিল এবং সূর্যকুমার যাদবকেও বল করতে দেখা যায়। এমনিতেই বর্তমান দলে পার্টটাইম বোলারদের অভাব। সেই ঘার্তি পূরণ করতেই কী‌ সূর্য-গিলদের বোলার হিসেবেও তৈরি করছেন কোচ রাহুল দ্রাবিড়?

বৃহস্পতিবারের অনুশীলনে চমক আৱও ছিল। দলের বোলারররা হাত বদল করে বল করলেন। অবাক হচ্ছেন নিশ্চই, কিন্তু এমনটাই ঘটেছে টিম ইন্ডিয়ার অনুশীলনে বৃহস্পতিবার নেটে দেখা গেল বাঁহাতি বুমরাহকে। ভারতীয় দলে কোনও বাঁহাতি পেসার নেই। এই কারণে অনেকেই মনে করছেন ভারতীয় দলের পেস অ্যাটাকে বৈচিত্র কিছুটা হলেও কম। সেই অভাব পূরণ করতেই এবার হাত বদলে নিলেন বুমরাহ?


এখানেই শেষ নয়, চমক আরও আছে।রবীন্দ্র জাডেজা এবং কুলদীপ যাদব দু'জনেই বাঁহাতি স্পিনার। এই দুই স্পিনারও হাত বদ‌ল করে বোলিং অনুশীলন করলেন। এমনকি বোলারের ভূমিকায় অবতীর্ণ হলেন বিরাট কোহলিও। চলতি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে তাঁকেও বল হাতে নামতে হয়েছে।

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে নবম ওভারে বল করার সময় হঠাতই চোট পান হার্দিক পাণ্ডিয়া। তাঁর চোট এতটাই গুরুতর ছিল যে সেই ম্যাচে আর মাঠে নামতে পারেন‌নি। এরফলে হার্দিকের অসমাপ্ত ওভার সমাপ্ত করার দায়িত্ব নেন কোহলি। তিইন বলে করেছিলে‌‌ন কোহ‌লি, খরচ করেছি‌লেন দুটি রান। পাননি কোনও উইকেট। বিরাটের ইকোনমি রেট ৪.০০।

IND vs ENG, ICC World Cup 2023

এখনও পর্যন্ত ৮বার মুখোমুখি হয়েছে ভারত ইংল্যান্ড। পরিসংখ্যান কিন্তু কথা বলছে ব্রিটিশদের পক্ষেই। আটবারের সাক্ষাতে ইংল্যান্ড জয় পেয়েছে চার বার, ভারত জিতেছে তিন বার। একটি ম্যাচ টাই হয়েছে।আপাতত ১ নম্বরে আছে ভারতীয় দল। রোহিত শর্মাদের ৫ ম্যাচে ১০ পয়েন্ট, নেট রান রেট ১.৩৫৩। দ্বিতীয় স্থা‌নে আছে দক্ষিণ আফ্রিকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+