IND vs ENG, ICC World Cup 2023: রোহিতের রেকর্ড রাজ, রবিবার হিটম্যানের জন্য অপেক্ষা করছে একাধিক মাইলস্টোন

চলতি একদিনের একদিনের বিশ্বকাপের শুরু থেকেই একের পর এক নজির গড়ছেন রোহিত শর্মা। প্রথম পাঁচ ম্যাচেই ইতিমধ্যেই একাধিক রেকর্ড যুক্ত হয়েছে হিটম্যানের নামের পাশে। আগামী রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে উত্তর প্রদেশের রাজধানী শহর লখনউতে ম্যাচ খেলতে নামছে ভারত। এই ম্যাচেও বড় দুটি মাইলস্টোন অপেক্ষা করছে ভারত অধিনায়কের জন্য।

রবিবার ভারত অধিনায়ক হিসেবে শততম ম্যাচে নেতৃত্ব দিতে চলেছেন রোহিত শর্মা। বিরাট কোহলির অধিনায়কত্ব ছাড়ার পর ভারতীয় দলে সব ফর্ম্যাটেই নেতৃত্বের ভার তুলে দেওয়া হয় হিটম্যানের কাঁধে। জাতীয় দলের অধিনায়ক হিসেবেও রোহিতের সাফল্য কম নয়।সেই পরিসংখ্যানই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

IND vs ENG, ICC World Cup 2023

অধিনায়ক হিসেবে সব ফর্ম্যাট মিলিয়ে এখনও পর্যন্ত ৯৯টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রোহিত। তারমধ্যে জিতেছেন ৭৩টি ম্যাচ। হেরেছেন ২৩টি ম্যাচ। দুটি ম্যাচ টাই হয়েছে। অর্থ্যাত জয়ের শতাংশের হিসেব করলে সংখ্যাটা হবে ৭৩.৭৩%।একদিনের ফর্ম্যাটে এখনও পর্যন্ত ৩৭টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন হিটম্যান। জিতেছেন ২৭টি ম্যাচ। হেরেছেন ৯টি ম্যাচে।

এরআগে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ২০১৮ সালে এশিয়া কাপ এবং নিদহাস ট্রফি জিতিয়েছেন।২০২৩ সালে অধিনায়ক হিসেবে জিতেছেন এশিয়া কাপ।এখানেই শেষ নয় এশিয়া কাপ এবং বিশ্বকাপ দুটি টুর্নামেন্টেই পাকিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছ ভারত রোহিতের নেতৃত্বে। এমনকি সবথেকে বেশি রানে এবং সবথেকে বেশি উইকেটে জয়ের নজিরও রোহিতের পকেটে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাসকর ট্রফিও জিতেছেন অধিনায়ক রোহিত। আইপিএলের মঞ্চে অধিনায়ক রোহিতের সাফল্য আকাশছোঁয়া।

IND vs ENG, ICC World Cup 2023

বিশ্বকাপে গ্রুপ পর্বে টানা পাঁচ ম্যাচ জিতে লিগ টেবলের শীর্ষে আছেন মেন ইন ব্লু।আপাতত ১ নম্বরে আছে ভারতীয় দল। রোহিত শর্মাদের ৫ ম্যাচে ১০ পয়েন্ট, নেট রান রেট ১.৩৫৩।

এতো গেল অধিনায়ক রোহিতের কথা, এবার আসা যাক ক্রিকেটার রোহিতের প্রসঙ্গে। তিনিও একটি বিরাট মাইলস্টো‌নের মুখে দাঁড়িয়ে।ইংল্যা ন্ডের বিরুদ্ধে ম্যাচে ৪৭ রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ হাজার রান পূর্ণ করবেন হিটম্যান। এখনও পর্যন্ত টেস্ট ম্যাচে রোহিতের রান ৩৬৭৭, একদি‌নের ক্রিকেটে করেছেন ১০,৪২৩ রান, টি২০ ম্যাচে করেছেন ৩৮৫৩ রান। অর্থ্যাত ১৮ হাজার রান থেকে মাত্র ৪৭ রান দূরে ব্যাটার রোহিত।

IND vs ENG, ICC World Cup 2023

এমনকি রোহিত বিরাট জুটিও একটি মাইলস্টোন করতে পারে। ৯০ ম্যাচে এই দুই ব্যাটার জুটিতে তুলেছে ৫১৮৩ রান।রোহিত এবং ধাওয়ান ১১৭ ম্যাচে জুটিতে করেছেন ৫১৯৩ রান। অর্থ্যাত রোহিত-ধাওয়ানের রেকর্ড ভাঙতে বিরাট-রোহিতকে করতে হবে ১১ রান।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+