IND vs ENG, ICC World Cup 2023: ভারত-ইং‌ল্যান্ড ম্যাচ মানেই টানটান লড়াই, বিশ্বকাপে দুই দলের ফলাফল জেনে নিন

IND vs ENG, ICC World Cup 2023: রবিবার লখনউতে বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। এই ম্যাচে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ ইংল্যান্ড। টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনা‌লের দৌড়ে অনেকটাই এগিয়ে রোহিত ব্রিগেড। অন্যদিকে গতবারের চ্যাম্পিয়নরা ইতিমধ্যেই বিদায়ের মুখে। চলতি বিশ্বকাপে ধারে ভারে ব্রিটিশরা ভারতের থেকে পিছিয়ে থাকলেও, গত ৪৮ বছরের পরিসংখ্যান কী বলছে? বিস্তারিত তথ্য তুলে ধরা হল এই প্রতিবেদনে।

১৯৭৫ থেকে ২০১৯ বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত ৮বার মুখোমুখি হয়েছে ভারত ইংল্যান্ড। পরিসংখ্যান কিন্তু কথা বলছে ব্রিটিশদের পক্ষেই। আটবারের সাক্ষাতে ইংল্যান্ড জয় পেয়েছে চার বার, ভারত জিতেছে তিন বার। একটি ম্যাচ টাই হয়েছে। অর্থ্যাত চলতি বিশ্বকাপে পারফরম্যান্সের নিরিখে ভারত এগিয়ে থাকলেও পরিসংখ্যানে এগিয়ে ইংল্যান্ড।

IND vs ENG, ICC World Cup 2023

১৯৭৫ সালে প্রথমবার এই দুই দেশ বিশ্বকাপে মুখোমুখি হয়। প্রথম সাক্ষাতেই হারের মুখ দেখতে হয় ভারতকে। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তোলে ৩৩৪ রান। ডেনিস আমিস ১৩৭ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ১৩২ রানের বেশি তুললে পারেনি ভারত। সেই ম্যাচে গাভাসকর ১৭৪ বল খেলে ৩৬ রানে অপরাজিত থাকেন।২০২ রানে জয় পায় ইংল্যান্ড।

এই হারের বদলা নেয় ভারত ১৯৮৩ সালে। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারায় কপিল দেবের দল। ভারতের বোলিংয়ের সামনে ২১৩ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। কপিল নেন তিন উইকেট। যশপাল শর্মা-সন্দীপ পাটিলের অর্ধশতরানে ভর করে ৬ উইকেটে জয় পায় ভারত।

IND vs ENG, ICC World Cup 2023

১৯৮৭ সালে সেমিফাইনালে অবশ্য ইংল্যান্ডের কাছে হারের মুখ দেখতে হয় ভারতকে। ৬ উইকেটে ২৫৪ রান তোলে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে, রান তাড়া করতে নে৬মে ২১৯ রানেই অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া।ভারতের হয়ে আজহারউদ্দিন ৬৪ রান করলেও দলকে জেতাতে পারেননি।

১৯৯২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে অল্প রানেইম্যাচের ফয়সালা হয়। ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ২৩৬ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে২২৭ রানেই আটকে যায় ভারত। ৯ রানে জয় পায় ইংল্যান্ড।
১৯৯৯ সালের ভারত ইং‌ল্যান্ড মানেই মহারজাকীয় দাদাগিরি। ব্রিটিশ বধের নায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৩২ রান তোলে ভারত। ১৬৯ রানেই অল আউট হয়ে যায় ইংল্যান্ড। ব্যাট হাতে ৪০ রান করার পাশাপাশি বল হাতে দাদা নেন তিন উইকেট।

IND vs ENG, ICC World Cup 2023

২০০৩ সালে সৌরভের নেতৃত্বাধীন ভারত ইংল্যান্ডকে হারায় ৮২ রানে।ভারত প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৫০ রান তোলে। বল হাতে জ্বলে উঠেন আশিস নেহেরা। ২৩ রানে নেন ৬ উইকেট।ব্রিটিশরা গুটিয়ে যায় ১৬৮ রানেই। ৮২ রানে জয় পায় ভারত।

২০১১ সালে ভারত ইংল্যান্ড ম্যাচ একটা রূপকথা। গ্রুপ পর্বের ম্যাচ টাই হয়েছিল। ভারত ৪৯.৫ ওভারে ৩৩৮ রান‌ তোলে। ৫০ ওভার শেষে ইংল্যান্ডের রানও ছিল ৩৩৮। শেষ বিশ্বকাপে অবশ্য ইংল্যান্ড জয় পায়। ব্রিটিশদের ৩৩৭ রানের জবাবে ভারত ৩০৬ রানের বেশি তুলতে পারেনি। ব্রিটিশরা জয় পেয়েছিল ৩১ রানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+