IND vs ENG, ICC World Cup 2023: পাতে নেই মাছ-মাংস, বিশ্বকাপের মাঝেই ফাঁস হল বিরাটের ডায়েট চার্ট
ভারতীয় ক্রিকেটে ফিটনেস বিপ্লব এনেছেন বিরাট কোহলি। তাঁর ফিটনেস রহস্য গবেষণার অন্যতম বিষয় হয়ে উঠেছে। কী থাকে কোহলির ডায়েট চাটে, যা তাঁকে এতটা ফিট রাখে? কী খাবার খেয়ে প্রতিদিন পেট ভরান কোহলি? বিশ্বকাপের মাঝেই ফাঁস হল বিরাটের খাদ্য তালিকা। টিম ইন্ডিয়ার হোটলের শেফ বিরাটের খাদ্য রহস্য ফাঁস করেছেন।
গত কয়েক বছর ধরে মাছ, মাংস খান না বিরাট। মূলত নিরামিষ খাবারই থাকে তাঁর ডায়েট চাটে। বিশ্বকাপের সময়ও সেই অভ্যাস পরিবর্তন করেননি প্রাক্তন ভারত অধিনায়ক। টিম ইন্ডিয়ার হোটেলের এক্সিকিউটিভ শেফ অংশুমান বালি প্রকাশ্যে এনেছেন বিরাট সহ ভারতীয় দলের অন্য ক্রিকেটারদের খাদ্য তালিকা।

কী থাকে কোহলির মেনুতে? অংশুমানের বক্তব্য, 'বিরাট মাংস খান না। তাই কোহলির মেনুতে থাকে ডিম সাম, সোয়াবিন, মক মিট, টোফু ইত্যাদি। সামান্য দুধ জাতীয় খাবারও খান কোহলি।' মূলত নিরামিষ খাবার খেয়েই যেভাবে ফিটনেস ধরে রাখছেন বিরাট তা অন্য ক্রিকেটারদের জন্যও শিক্ষনীয়।
ভারতে এসে বিফ না পাওয়ার জন্য বারবারই অসন্তোষ প্রকাশ করেছেন পাক ক্রিকেটাররা। মাংস না খাওয়ার জন্য তাঁদের শরীরে অতিরিক্ত শক্তি হচ্ছে না, ফলে বড় হিট করতে সমস্যা হচ্ছে। তখন কোহলি দেখিয়ে দিচ্ছেন নিরামিষ খেয়েও অবলীলায় রান করা যায়। এমনকি ওয়াসিম আক্রম, শোয়েব মালিকরা বিরাটকে দেখেই বাবরদের শিক্ষা নেওয়ার কথা বলেছেন।
চলতি বিশ্বকাপে ভারতীয় দল একটা স্টেডিয়ামে পরপর দুটো ম্যাচ খেলছে না। প্রতিটা ম্যাচের পরে তাদের অন্য শহরে যেতে হচ্ছে। ফলে প্রতিটা শহরের আলাদা পরিবেশ, সেখানকার পরিস্থিতি ও আবহাওয়ার সঙ্গেও মানিয়ে নিতে হচ্ছে। সবথেকে যেই জিনিসটার সঙ্গে বেশি মানিয়ে নিতে হচ্ছে সেটা হচ্ছে খাবার। প্লেয়ারদের ফিট থাকতে প্রতিটা ম্য়াচে তাদের জন্য সঠিক মেনু তৈরি করতে হচ্ছে।
ভারতের পাশাপাশি নিউজিল্যান্ড দলের ক্রিকেটারদের খাদ্য তালিকা নিয়েও মুখ খুলেছেন অংশুমান। তাঁর কথায়, নিউ জ়িল্যান্ডের ক্রিকেটারেরা ভারতীয় মশলাদার খাবার এড়িয়ে চলেন সাধারণ ভাবে। তবে ডেভন কনওয়ের মতো কয়েক জন ভারতীয় খাবার চান। ইডলি, ধোসা, পরটার মতো খাবার থাকত নিউ জ়িল্যান্ডের কয়েক জন ক্রিকেটারের মেনুতে।'













Click it and Unblock the Notifications