IND vs ENG: আলোচনা বা সমালোচনাকে গুরুত্ব দেন না, কনকাশন সাব বিতর্কে মুখ খুললেন হর্ষিত
টেস্ট, টি২০-র পর এবার একদিনের ক্রিকেটেও অভিষেক হল হর্ষিত রানার। টেস্ট বা একদিনের ক্রিকেটে তাঁর অভিষেক স্বাভাবিক হলেও টি২০ আন্তর্জাতিকে ম্যাচে কনকাশন সাব হিসাবেই টিম ইন্ডিয়ার জার্সিতে অভিষেক হয় হর্ষিত রানার। যা নিয়ে অনেক কথা বার্তা হয়েছিল। এবার ম্যাচে কনকাশন সাব বিতর্কে মুখ খুললেন হর্ষিত।
পুণেতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি২০ ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত। সেই ম্যাচেই ব্যাট হাতে ৫৩ রান করেছিলেন শিবম দুবে। শেষ ওভারে বল তাঁর হেলমেটে আঘাত করে। চোট পরীক্ষার পর খেলার অনুমতি পান শিবম। কিন্তু ভারতীয় দল শিবম দুবের পরিবর্ত হিসেবে নামায় হর্ষিত রানাকে। ম্যাচ রেফারির অনুমতি নিয়েই এই পরিবর্তন করে ভারত। আইসিসির নিয়ম অনুযায়ী কনকাশন সাব-এর ক্ষেত্রে দুই ক্রিকেটারকে সমতুল্য হতে হবে।

একদিনের ম্যাচে অভিষেক প্রসঙ্গে হর্ষিত বলেন, আমি মানসিকভাবে খেলার জন্য সব সময়ই তৈরি থাকি। আমি নিজেকে মানসিকভাবে সেই ভাবেই প্রস্তুত করি। খেলার মাঠে তো উঠা নামা থাকবেই, তবে আমি চেষ্টা করি সব সময় নিজের লাইন লেন্থ বলের দিকে নজর দিতে, ফলে আমি তার ফলও পাই। উইকেট নেওয়ার জন্য অতিরিক্ত কোনও পরিকল্পনা করি না।
নাগপুরে বোলিং করার সময় দ্বিতীয় স্পেলের প্রসঙ্গে হর্ষিত বলেন, আমি ঔই সময়ও আমি নতুন কিছু করার চেষ্টা করিনি, আমার লক্ষ্য ছিল লাইন ও লেন্থ বজায় রাখা। ওডিআই ফর্ম্যাট একটু কঠিন, কারণ এখানে দীর্ঘ স্পেলে বল করতে হয়। আর প্রতি পরিস্থিতি অনুযায়ী বোলিং করতে হয়, তবে সাফল্যের জন্য সঠিক প্রস্ততির প্রয়োজন হয় সেটাই করার চেষ্টা করি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাহ অনিশ্চিত ফলে এখন থেকেই হর্ষিতকে খেলিয়ে তৈরি রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট।












Click it and Unblock the Notifications