Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND vs ENG: হার্দিক ও দুবের অর্ধশতরান, দুরন্ত রিঙ্কুও! পুণেতে ভারত ১৮২ রানের টার্গেট দিল ইংল্যান্ডকে

IND vs ENG: সাকিব মাহমুদের দেওয়া ধাক্কা সামলে পুণেতে ইংল্যান্ডের সামনে চ্য়ালেঞ্জিং টার্গেট দিল ভারত। ষষ্ঠ উইকেট জুটিতে শতাধিক রান যোগ করলেন হার্দিক পাণ্ডিয়া ও শিবম দুবে।

হার্দিক ও শিবম দুজনেই হাফ সেঞ্চুরি করলেন। ভারত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে রান তুলল ১৮১।

IND vs ENG

টস জিতে ভারতকে ব্য়াট করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। দ্বিতীয় ওভারে ১২ রানের মাথায় তিন উইকেট হারায় মেন ইন ব্লু। মার্ক উডের জায়গায় এই ম্যাচে খেলানো হলো সাকিব মাহমুদকে। তিনিই নিজের প্রথম ওভারে তিন উইকেট তুলে নেন।

জোরে বোলারদের বিরুদ্ধে অস্বস্তি কাটাতে ব্যর্থ সঞ্জু (৩ বলে ১) সাকিবের প্রথম বলেই সাজঘরে ফেরেন। পরের বলেই আউট তিলক বর্মা। তাঁর সঙ্গী হলো গোল্ডেন ডাক। এই ওভারে কোনও রান না দিয়ে শেষ বলে সূর্যকুমার যাদবকেও আউট করেন মাহমুদ। সূর্য ফের ব্যর্থ, ৪ বল খেলে ০ রানে আউট। শূন্য রানে আউট চলতি সিরিজে দ্বিতীয়বার।

এরপর অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করেন অভিষেক শর্মা ও রিঙ্কু সিং। রিঙ্কু দলে ফিরলেন ধ্রুব জুরেলের জায়গায়। পাওয়ারপ্লে-র ৬ ওভারের শেষে ভারতের স্কোর গিয়ে দাঁড়ায় ৩ উইকেটে ৪৭ রানে।

৭.২ ওভারে ৫৭ রানে পড়ে ভারতের চতুর্থ উইকেটটি। ১৯ বলে ২৯ করে আদিল রশিদের শিকার অভিষেক শর্মা। তিনি চারটি চার ও একটি ছয় মেরেছেন। ১০.৪ ওভারে ৭৯ রানে ভারতের পঞ্চম উইকেটের পতন ঘটে। চারটি চার ও একটি ছয়ের সাহায্যে ২৬ বলে ৩০ রানে রিঙ্কু ব্রাইডন কার্সের শিকার।

এরপর ভারতকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দেয় হার্দিক পাণ্ডিয়া ও শিবম দুবের দুরন্ত পার্টনারশিপ। ষষ্ঠ উইকেট জুটিতে তাঁরা যোগ করেন ১০৯ রান। চারটি করে চার ও ছয় হাঁকিয়ে হার্দিক ২৭ বলে অর্ধশতরান পূর্ণ করেন। তাঁকে ফেরান জেমি ওভার্টন। হার্দিক করেন ৩০ বলে ৫৩।

গত জুলাই-অগস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষবার ভারতের হয়ে নেমেছিলেন। নীতীশ কুমার রেড্ডি ছিটকে যাওয়ায় ডাক পান শিবম দুবে। আজ সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করলেন তিনি। টি২০ আন্তর্জাতিকে চতুর্থ হাফ সেঞ্চুরিটি পূর্ণ করেন ৩১ বলে। অক্ষর প্যাটেল ৪ বলে ৫ রানের বেশি করতে পারেননি। তাঁকে ফেরান ওভার্টন।

১৯.২ ওভারে ১৮০ রানে ভারতের সপ্তম উইকেটটি পড়ে। ১৯.৩ ওভারে ১৮০ রানেই পড়ে অষ্টম উইকেট। ১ বলে ০ রানে রান আউট অর্শদীপ সিং। শিবম দুবে ৩৪ বলে ৫৩ রান করে শেষ বলে রান আউট হন। তিনি সাতটি চার ও ২টি ছয় মেরেছেন।

সাকিব মাহমুদ ১টি মেডেন-সহ ৪ ওভারে ৩৫ রান দিয়ে তিন উইকেট নেন। জেমি ওভার্টন ৪ ওভারে ৩২ রান দিয়ে তুলে নেন ২টি উইকেট। ব্রাইডন কার্স ৪ ওভারে ৩৯ ও আদিল রশিদ ৪ ওভারে ৩৫ রান খরচ করে ১টি করে উইকেট পেয়েছেন। জোফ্রা আর্চার ৪ ওভার হাত ঘুরিয়ে ৩৭ রান দিয়েছেন, উইকেট পাননি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+