IND vs ENG: ইংল্যান্ডকে নাগপুরে উড়িয়ে দিল ভারত! শতরান হাতছাড়া শুভমানের, হাফ সেঞ্চুরি শ্রেয়স ও অক্ষরের

IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০-র মতোই দাপট অব্যাহত রাখল ভারত। আজ নাগপুরে ৬৮ বল বাকি থাকতে চার উইকেটে জয় ছিনিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল রোহিত শর্মার দল।

শুভমান গিল থামলেন শতরান থেকে ১৩ রান দূরে। হাফ সেঞ্চুরি হাঁকিয়ে মিডল অর্ডারে ভরসা দিলেন শ্রেয়স আইয়ার ও অক্ষর প্যাটেল।

IND vs ENG

ভারতের সামনে ২৪৯ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল ইংল্যান্ড। ভারত লক্ষ্যে পৌঁছে গেল ৩৮.৪ ওভারেই। ১৯ রানের মাথাতেই দুই ওপেনারকে হারায় ভারত। যশস্বী জয়সওয়াল ২২ বলে ১৫ ও রোহিত শর্মা ৭ বলে ২ রান করেন। বিরাট কোহলি এই ম্যাচে খেলতে পারেননি ডান হাঁটুতে সমস্যা থাকায়।

শুভমান গিল তিনে নেমে ৯৬ বলে সর্বাধিক ৮৭ রান করলেন। গিলের ইনিংসে রয়েছে ১৪টি চার। শ্রেয়স আইয়ার চারে নেমে ৩৬ বলে ৫৯ করলেন। তিনি ৯টি চার ও ২টি ছয় মেরেছেন। ৪৭ বলে ৫২ রান করেন পাঁচে নামা অক্ষর প্যাটেল।

ঋষভ পন্থকে না খেলিয়ে এই ম্যাচে লোকেশ রাহুলের উপর আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। তবে ব্যাট হাতে ব্যর্থ রাহুল। ৯ বলে ২ রান করে তিনি আদিল রশিদের বলে তাঁর হাতেই ক্যাচ দেন। শেষ অবধি ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন হার্দিক পাণ্ডিয়া (৬ বলে অপরাজিত ৯) ও রবীন্দ্র জাদেজা (১০ বলে অপরাজিত ১২)।

ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ ১টি মেডেন-সহ ১০ ওভারে ৪৯ রান দিয়ে ২ উইকেট নিলেন। সাকিব মাহমুদ ৬.৪ ওভারে ৪৭ রান খরচ করে পেয়েছেন ২টি উইকেট। একটি করে উইকেট পেয়েছেন জোফ্রা আর্চার ও জেকব বেথেল।

এর আগে, টস জিতে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ৪৭.৪ ওভারে ২৪৮ রানে গুটিয়ে যায়। অধিনায়ক জস বাটলার ৬৭ বলে ৫২ ও জেকব বেথেল ৬৪ বলে ৫১ রান করেন। ফিল সল্ট করেন ২৬ বলে ৪৩। রবীন্দ্র জাদেজা ও হর্ষিত রানা তিনটি করে উইকেট নেন। মহম্মদ শামি, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব একটি করে উইকেট নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+