IND vs ENG: নিয়মরক্ষার ম্যাচে ভারতীয় দলে সুযোগ পেলেন শামি, টসে জিতে বোলিং নিল ইংল্যান্ড
পুণেতেই সিরিজ জয়ের কাজটা সম্পন্ন করে ফেলেছে ভারত। মুম্বইতে ব্যবধান বৃদ্ধির লক্ষ্য নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। পঞ্চম তথা সিরিজের শেষ টি২০ ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল ইংল্যান্ড।
ভারত এবং ইংল্যন্ড দলে একটি করে পরির্তন হল। ভারতীয় দলে সুযোগ পেলেন শামি। বিশ্রাম দেওয়া হল অর্শদী সিংকে। সূর্য বলেন, আমরা প্রথমেই এখানেই ব্যাট করতে চেয়েছিলাম। আমাদের দলে একটি পরিবর্তন করা হয়েছে শামি দলে এসেছেন অর্শদীপের জায়গায়। অন্যদিকে ইংল্যান্ড দলে এলেন মার্ক উড সাকিবের জায়গায়।

গত ম্যাচে ভারতের পরিবর্ত ক্রিকেটার নিয়ে বাটলার বলেন, আমাদের আজকের চার জন ইমপ্যাক্ট সাব হলেন রেহাম আহমেদ, সাকিব মাহমুদ, জেমি স্মিথ ও গাস অ্যাটকিনসন।
ভারতীয় দল খুব বেশি পরীক্ষার পথে হাঁটল না কারণ নিয়মরক্ষার ম্যাচ হলেও মুম্বইতে জিতে সিরিজের ফল ৪-১ করাই লক্ষ্য ভারতের। এই ম্যাচে ভারত কোনও অতিরিক্ত সিমার খেলাচ্ছে না। টসের সময় সূর্য বলেন, আমাদের দল খুব ভালো ছন্দে আছে। শেষ ম্যাচে সবাই খুব ভালো প্রদর্শন করেছেন। একদিনের সিরিজের আগে শামির পরীক্ষা এই ম্যাচে। প্রত্যাবর্তনের ম্যাচে উইকেট পাননি।
সিরিজের প্রথম দুই ম্যাচে সহজ জয় পেয়েছিল ভারত। কিন্তু রাজকোটে তৃতীয় টি২০ ম্যাচে ধাক্কা খায় ভারত। কিন্তু পুণেতেই জয়ের ছন্দে ফিরেছে ভারত। ফলে পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ফলে এগিয়ে আছে ভারত। সিরিজ জয় হয়ে গেলেও ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচেও প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ। নিয়মরক্ষার ম্যাচ হলেও জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য টিম ইন্ডিয়ার।
এই ম্যাচে অধিনায়ক সূর্যকুমার যাদব নয় পরীক্ষা ব্যাটার সূর্যের। কারণ ব্যাট হাতে একেবারেই ছন্দে নেই তিনি। একদিনের সিরিজের দলে ব্রাত্য হয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পাননি। এবার টি২০-তেও নিজের সেরা ছন্দে নেই সূর্য। এই প্রথমবার ঘরের মাঠে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সূর্য।
টি২০ বিশ্বকাপের পর ভারতীয় টি২০ দলের ভার উঠেছে সূর্যের কাঁধে।এদিন ম্যাচ শুরুর আগে সূর্যের সঙ্গে কথা বলতে দেখা গেল ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনককে। তিনি ভারত সফরে এসেছেন। মুম্বইয়ে ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন।
Suryakumar Yadav and Jos Buttler with former UK Prime Minister Rishi Sunak at Wankhede. 🌟 pic.twitter.com/tSnJDr9uGt
— Tanuj Singh (@ImTanujSingh) February 2, 2025
ভারতের একাদশ- অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, শিবম দুবে, হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী।
ইংল্যান্ডের একাদশ- ফিল সল্ট (উইকেটকিপার), বেন ডাকেট, জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জেকব বেথেল, জেমি ওভার্টন, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার , মার্ক উড, আদিল রশিদ ।
.












Click it and Unblock the Notifications