IND vs ENG: বেনের ব্যাটে বাজবল! ডাকেটের শতরানে ভারতকে পাল্টা জবাব ইংল্যান্ডের, রোহিতের রণকৌশলে প্রশ্ন

IND vs ENG: রাজকোট শুরুর আগেই বিশেষজ্ঞরা বলেছিলেন, দ্বিতীয় ও তৃতীয় দিন ব্যাটারদের সহায়তা করবে পিচ। সে কথা মাথায় রেখেই তৃতীয় টেস্টে ইংল্যান্ড ইনিংসে বাজবল-তাণ্ডব!

বেন ডাকেট টেস্টে ভারতের বিরুদ্ধে ইংল্য়ান্ডের ব্যাটার হিসেবে দ্রুততম শতরান হাঁকালেন। তারই মধ্যে প্রশ্ন উঠে গেল, ভারত অধিনায়ক রোহিত শর্মার রণকৌশল নিয়ে।

IND vs END: বেনের ব্যাটে বাজবল!

বেন ডাকেট ইতিমধ্যেই শিরোনামে নাম তুলেছেন টেস্ট ওপেনার হিসেবে নেমেও তিনি সামান্য সংখ্যক বল ছাড়ার জন্য। অর্থাৎ শট খেলতে ভালোবাসেন। আজও সেটাই করলেন। শুরু থেকেই বাজবল রণকৌশল অনুযায়ী ঝড় তুললেন। আর তাঁর সেই পরিকল্পনা সহজ হয়ে গেল রোহিত শর্মার দুর্বোধ্য অধিনায়কত্বে।

ইংল্যান্ড ৫ পেনাল্টি রান নিয়েই ইনিংসের গোড়াপত্তন করেছিল। সবচেয়ে চমকপ্রদ যা তা হলো, ইনিংসের সিংহভাগ বেন স্টোকসের দলের রান রেট থাকল ছয়ের উপর। ৯.১ ওভারে ৫০, ১৮.১ ওভারে ১০০, ২৬.৪ ওভারে ১৫০ রান পূর্ণ করে ইংল্যান্ড।

ওপেনারদের মধ্যে বেন ডাকেটই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং শুরু করেন। ১১টি চারের সাহায্যে তিনি ৩৯ বলে ৫০ রান পূর্ণ করেন। ৮৮ বলে শতরানে পৌঁছলেন ১৯টি চার ও একটি ছয়ের সৌজন্যে। অবলীলায় খেললেন স্যুইপ শট। তাঁকে থামানোর রাস্তাই খুঁজে পেলেন না ভারতীয় বোলাররা।

ওপেনিং জুটি ভাঙে ১৩.১ ওভারে ৮৯ রানের মাথায়। চতুর্দশ ওভারের প্রথম বলে জ্যাক ক্রলি (১৮ বলে ১৫) স্যুইপ মারতে গিয়ে রজত পাটীদারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। মজার ব্যাপার হলো ডাকেটকে পাঁচবার আউট করেছেন অশ্বিন। সেই ডাকেটকে থামাতে অশ্বিনকে যখন রোহিত আনলেন ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।

জসপ্রীত বুমরাহ প্রথম স্পেলে বল করলেন তিন ওভার। মহম্মদ সিরাজ, কুলদীপ যাদবকে কার্যত ছিঁড়ে খেলেন ডাকেট। অশ্বিনের হাতে যখন রোহিত বল তুলে দিলেন ততক্ষণে ক্রিজে থিতু হয়ে দাপট দেখাচ্ছেন ডাকেট। রোহিতের অধিনায়কত্বকে সে জন্য কটাক্ষ করেছেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল ভন।

দ্বিতীয় উইকেট জুটিতে ডাকেট ও অলি পোপ মিলে যোগ করেছেন আরও ৯৩ রান। ৩০ ওভারে ইংল্যান্ডের দ্বিতীয় উইকেটের পতন ঘটে ১৮২ রানের মাথায়। পাঁচটি চার ও একটি ছয়ের সাহায্যে অলি পোপ করেন ৫৫ বলে ৩৯। তাঁকে সাজঘরে ফেরান সিরাজ।

দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৩৫ ওভারে ২ উইকেটে ২০৭, রান রেট ৫.৯১। ভারতের চেয়ে পিছিয়ে ২৩৮ রানে। ২১টি চার ও ২টি ছয়ের সাহায্যে ১১৮ বলে ১৩৩ রানে অপরাজিত বেন ডাকেট। জো রুট ১৩ বলে ৯ রানে অপরাজিত আছেন।

অশ্বিন ৭ ওভারে ৩৭ ও সিরাজ ১টি মেডেন-সহ ১০ ওভারে ৫৪ রান দিয়ে একটি করে উইকেট নিয়েছেন। জসপ্রীত বুমরাহ ৮ ওভারে ৩৪, কুলদীপ যাদব ১টি মেডেন-সহ ৬ ওভারে ৪২, রবীন্দ্র জাদেজা ৪ ওভারে ৩৩ রান খরচ করে কোনও উইকেট পাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+