IND vs ENG: গুরু গম্ভীরকে গুরুত্ব, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ক্রিকেটারদের সতেজ রাখার ভাবনা ম্যাককালামের
শনিবার সন্ধ্যায় কলকাতায় চলে এলেও রবিবার বিশ্রাম কাটায় ইংল্যান্ড। সোমবার থেকে টি২০ সিরিজের প্রস্তুতি শুরু করল ইংল্যান্ড। সোমবার বিকেলে ইডেনে অনুশীলন শুরু করে ইংল্যান্ড দল। ভারত সফরে খেলতে এলেও এখনন থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফিকে পাখির চোখ করেছে ইংল্যান্ড।
সোমবার অনুশীলন শুরুর আগে ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালাম ইডেনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের মুখোমুখি হন। । ওডিআই বিশ্বকাপের পর টি২০ ক্রিকেট বিশ্বকাপে ব্যর্থ হয়েছে ইংল্যান্ড দল। টেস্টের পর এবার সীমিত ওভারের ক্রিকেটেও ব্রেন্ডন ম্যাককালামের উপরই ভরসা রেখেছে ইসিবি। ব্রেন্ডন ম্যাককালামের চুক্তি বাড়ানো হয়েছে ২০২৭ সাল পর্যন্ত। এই সিরিজ থেকেই তিনি সাদা বলে ইংল্যান্ড দলের দায়িত্ব নিচ্ছেন।

ব্রেন্ডন ম্যাককালাম বলেছেন, গৌতম গম্ভীর দারুন একজন ক্রিকেট ব্যক্তিত্ব। আমি তাঁর সঙ্গে এর আগে কাজ করেছি। তিনি সব সময় নেতৃত্বের দক্ষতায় পারদর্শী। সময়ের সঙ্গে কোচ হিসেবেও পারদর্শী হবেন। তাঁর কোচিংয় আগামী দিনে ভারতীয় দল আরও ভালো পারফরম্যান্স করতে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই।
ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজের পর তিনটি একদিনের ম্যাচ খেলবে ইংল্যান্ড দল। এরপরই শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। ইংল্যান্ড দলে বেশ কিছু ক্রিকেটার আছে যারা তিনটি সিরিজেই দলে আছেন। ফলে ওয়ার্কলোড ম্যানেজমেন্টই এখন সবথেকে বেশি চিন্তা ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টের কাছে।
ভারতের বিরুদ্ধে সিরিজ খেলতে এলেও ইংল্যান্ড দলের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে সেটা বোঝা গেল কোচের কথাতেই। তিনি এই সিরিজে দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের বিশেষত অ্যাটকিনসন, জোফ্রা আর্চার এবং মার্ক উডের মতো পেসারদের খুব বেশি ব্যবহার করবেন না তা স্পষ্ট করে দিলেন ইংল্যান্ড দলের কোচ। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তিনি ক্রিকেটারদের সতেজ রাখার চেষ্টা করবেন সেটাও উল্লেখ করেন।
ইংল্যান্ড কোচের কথায়, স্পষ্টতই আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। আমরা আমাদের স্কোয়াডে কয়েকজন বিকল্প ক্রিকেটার রেখেছি আমাদের উদ্দেশ্য হল ক্রিকেটাদের সতেজ রাখা এবং অন্যদের সুযোগ দেওয়া। তবে আমাদের দলের সবাই ফিট এবং আমরা সিরিজে ভালো ফলের জন্য পুরোপুরি তৈরি।
অন্যদিকে উপমহাদেশে খেলতে এলেই স্পিনিং পিচ নিয়ে বেশি করে চিন্তা করতে হয় ইংল্যান্ড দলকে। যদিও এবার উইকেট নিয়ে নিয়ে খুব বেশি ভাবছেন না ইংল্যান্ড কোচ। তাঁর কথায়, ইডেনের পিচ অনেকদিন ধরেই চিনি। এখানে ফ্ল্যাট পিচ হয়। ভালো রান উঠে। শুধু স্পিনার নয় একইসঙ্গে পেসাররাও সুবিধা পান।












Click it and Unblock the Notifications