Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND vs ENG: ৭ বছর পর রাজকোটে টি২০ আন্তর্জাতিকে হারল ভারত, দুরন্ত বোলিংয়ে সিরিজ বাঁচিয়ে রাখল ইংল্যান্ড

IND vs ENG: ৭ বছরেরও বেশি সময় পর রাজকোটে কোনও টি২০ আন্তর্জাতিকে হারল ভারত। চলতি সিরিজে প্রথম জয় পেল ইংল্যান্ড।

আজ রাজকোটে তৃতীয় টি২০ আন্তর্জাতিক জস বাটলারের দল জেতায় আটকে রইল ভারতের সিরিজ জয়। আপাতত সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে টি২০ বিশ্বচ্যাম্পিয়নরা।

IND vs ENG

চলতি বছর টি২০ আন্তর্জাতিকে এদিনই প্রথম পরাজয়ের সম্মুখীন হলো ভারত। ২০১৭ সালের ৪ নভেম্বর রাজকোটে ভারতকে ৪০ রানে হারিয়েছিল নিউজিল্যান্ড। তারপর এখানে টানা তিনটি টি২০ আন্তর্জাতিক জেতে ভারত। কিন্তু এদিন সেই জয়ের ধারা অব্যাহত রাখা গেল না মেন অন ব্লু-র।

জয়ের জন্য ১৭২ রানের টার্গেট তাড়া করতে নেমে পাওয়ারপ্লে-র প্রথম ৬ ওভারেই ভারত তিন উইকেট হারায়। ২.২ ওভারে ১৬ রানে ভাঙে ওপেনিং জুটি। ৩.৪ ওভারে ৩১ ও ৫.১ ওভারে ৪৮ রানে পড়ে তৃতীয় উইকেট।

সঞ্জু স্যামসন ৬ বলে ৩ রান করে জোফ্রা আর্চারের শিকার হন। ১৪ বলে ২৪ করেন অপর ওপেনার অভিষেক শর্মা। তিনে নেমে ৭ বলে ১৪ রানের বেশি করতে পারলেন না অধিনায়ক সূর্যকুমার যাদব।

তিলক বর্মা ১৪ বলে ১৮ রান করে আদিল রশিদের দুরন্ত ডেলিভারিতে বোল্ড হলেন। তিলক আউট হন ৮ ওভারে দলের ৬৮ রানের মাথায়। টি২০ আন্তর্জাতিকে দুটি আউটের মাঝে তিলক মোট ৩৩৬ রান করলেন।

ওয়াশিংটন সুন্দর বল হাতে ১ ওভারে ১৫ রান দিয়েছিলেন। ব্যাট হাতে ১৫ বলে ৬ রান করলেন। অক্ষর প্যাটেল ১৬ বলে ১৫ রানের বেশি করতে পারেননি। ধ্রুব জুরেল ভরসা দিতে ব্যর্থ। তিনি এদিন ৪ বলে ২ রান করেন। মহম্মদ শামি কামব্যাক ম্যাচে ৪ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন।

ভারতের হয়ে সর্বাধিক ৩৫ বলে ৪০ রান করলেন হার্দিক পাণ্ডিয়া। ভারত এই ম্যাচটি হারল ২৬ রানে। ২০ ওভারে ভারত ৯ উইকেট হারিয়ে ১৪৬ রানের বেশি যেতে পারেনি। রবি বিষ্ণোই ১ বলে ১ ও বরুণ চক্রবর্তী ৪ বলে ৫ রানে অপরাজিত থাকেন।

জেমি ওভার্টন ৪ ওভারে ২৩ রান দিয়ে তিনটি উইকেট পেলেন। জোফ্রা আর্চার ৪ ওভারে ৩৩ ও ব্রাইডন কার্স ৪ ওভারে ২৯ রান দিয়ে ২টি করে উইকেট নেন। মার্ক উড ৩ ওভারে ২৯ ও আদিল রশিদ ৪ ওভারে ১৫ রান খরচ করে একটি করে উইকেট পেয়েছেন। লিয়াম লিভিংস্টোন ১ ওভারে ১১ রান দেন, উইকেট পাননি।

ইংল্যান্ডের সাদা বলের হেড কোচ হওয়ার পর এই প্রথম জয়ের মুখ দেখলেন ব্রেন্ডন ম্যাকালাম। এর আগে, টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায় ভারত। বেন ডাকেটের ২৮ বলে ৫১ ও লিয়াম লিভিংস্টোনের ২৪ বলে ৪৩ রানের দৌলতে ইংল্যান্ড তোলে ৯ উইকেটে ১৭১ রান। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ২৪ রান দিয়ে পাঁচ উইকেট নেন। হার্দিক পাণ্ডিয়া ২টি এবং রবি বিষ্ণোই ও অক্ষর প্যাটেল ১টি করে উইকেট দখল করেছেন। শুক্রবার সিরিজের চতুর্থ টি২০ আন্তর্জাতিক পুণেতে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+