IND vs ENG: ডাকেট ঝড়ে ধুলোয় মিশল ধোনির নজির, রোহিতের ক্যাপ্টেন্সি দেখে ফুঁসছেন মোদীর বার্তা পাওয়া অশ্বিন
IND vs ENG: রাজকোট টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ডকে শক্ত জায়গায় পৌঁছে দেওয়ার নেপথ্যে রোহিত শর্মার অধিনায়কত্ব। বেন ডাকেটের বিধ্বংসী অপরাজিত শতরানের কথা মাথায় রেখেও সেটাই বলা যায়।
সাতটি ইনিংসে পাঁচবার ডাকেটকে আউট করেছেন অশ্বিন। চলতি সিরিজে ২ বার। সেই ডাকেটকে ফর্মে ফিরিয়ে তৃতীয় শতরান পাওয়ার সুযোগ করে দিলেন রোহিত।

সোশ্যাল মিডিয়ায় রোহিতের মুণ্ডপাত চলছেই। জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদবকে দিয়ে বল করানোর পর দ্বাদশ ওভারে রবিচন্দ্রন অশ্বিনের হাতে বল তুলে দেন রোহিত। এমন সিদ্ধান্তের পিছনে কারণ দুর্বোধ্য, তা উদ্ধারেই চলছে জোর চর্চা। কেন না, অশ্বিন প্রথম ওভার করার আগেই ডাকেটের অর্ধশতরান হয়ে গিয়েছিল।
অশ্বিন এদিন সাংবাদিকদের বলেন, ডাকেট যখন শূন্য রানে ব্যাট করছেন তখন বল করতে পারলে ভালো লাগতো। কিন্তু ৬০-৭০ রান হয়ে গেলে পরিস্থিতি এক থাকে না। যখন ডাকেট এত রান করে ফেলেছেন তখন তাঁকে বল করতে গেলে আলাদা প্লেয়ার মনে হয়। স্লগ স্যুইপ-সহ কয়েকটি শট তিনি ভালো খেলেছেন।
ডাকেটের মতো প্রতিভার ব্যাটে শতরান দেখে তাঁর প্রশংসা করেছেন অশ্বিন। অন্তরের বার্তাতেই তিনি শতরান দেখে করতালি দিয়ে তাঁকে অভিনন্দিত করেননি। সেই সঙ্গে অশ্বিন জানিয়ে দিয়েছেন, ফের তিনি ডাকেটের উইকেটটিই দখল করতে চান। যদিও পারিবারিক আপদকালীন পরিস্থিতিতে এই টেস্টে আর খেলতে পারবেন না অশ্বিন। উল্লেখ্য, ডাকেট ২১টি চার ও ২টি ছক্কা হাঁকিয়ে ১১৮ বলে ১৩৩ বলে অপরাজিত আছেন।
রোহিতের একটা ভুলের জন্য ভারতকে কতটা মাশুল দিতে হয়েছে তা বোঝাবে একটি পরিসংখ্যানই। ভারত আজ দ্বিতীয় দিনে ১১৯ রান করেছে ৪৪.৫ ওভারে। সেখানে সেই রান ডাকেট তুলে নিয়েছেন মাত্র ৯৯ বলেই। ভারতের সমস্যা বাড়াল অশ্বিনের ছিটকে যাওয়া। ফলে চার বিশেষজ্ঞ বোলার নিয়েই বাকি টেস্ট খেলতে হবে। ব্যাটারও একজন কমে গেল।
ভারতে কোনও টেস্টে কোনও সেশনে সর্বাধিক রানের রেকর্ডের নিরিখে দ্বিতীয় স্থানে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০৯ রান করার সৌজন্যে। আজ ধোনিকে ছাপিয়ে গেলেন ডাকেট, তৃতীয় সেশনে ঝড় তুলে। শুধু অল্পের জন্য ভাঙতে পারলেন না ২০০৯ সালে মুম্বইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে করা বীরেন্দ্র শেহওয়াগের ১৩৩ রানের নজির।
ভারতে সফররত কোনও ব্যাটারের দ্রুততম শতরানে পৌঁছনোর পরিসংখ্যানে ডাকেট রইলেন তিনে, ইংল্যান্ডের প্রথম ব্য়াটার হিসেবে। ২০০১ সালে মুম্বই টেস্টে অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট শতরান করেছিলেন ৮৪ বলে। ১৯৭৪ সালে ক্লাইভ লয়েড এ দেশে টেস্ট শতরান করেন ৮৫ বল খেলে।
500 Test wickets for a one-in-a-million bowler!
— Sachin Tendulkar (@sachin_rt) February 16, 2024
In AshWIN the SpinNER, there was always a WINNER. 500 wickets is a huge milestone in Test cricket. Congratulations, Champion!#INDvENG pic.twitter.com/Cb48ZJE3XO
এদিকে, দেশ-বিদেশের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা অশ্বিনকে অভিনন্দনে ভরিয়ে দিয়েছেন ৫০০ টেস্ট উইকেট দখলের জন্য। অনিল কুম্বলে বলেছেন, সাতশোর কমে না থামতে। অশ্বিন অবশ্য কুম্বলের রেকর্ড অবধি পৌঁছনোর আশা করছেন না। সচিন তেন্ডুলকর বলেছেন, এমন স্পিনার ১০ লক্ষে একজন। অশ্বিন স্পিনার হিসেবে উইনার।
Congratulations to Ravichandran Ashwin on the extraordinary milestone of taking 500 Test wickets! His journey and accomplishments are testament to his skill and perseverance. My best wishes to him as he scales further peaks. @ashwinravi99
— Narendra Modi (@narendramodi) February 16, 2024
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অভিনন্দন জানিয়েছেন অশ্বিনকে। টুইটে লিখেছেন, টেস্টে ৫০০ উইকেট দখল করে অনবদ্য মাইলস্টোন স্পর্শ করেছেন অশ্বিন। তাঁর সফর, কীর্তি দক্ষতা ও অধ্যবসায়ের পরিচায়ক। আরও অনেক শৃঙ্গজয়ের শুভেচ্ছাও অশ্বিনকে জানিয়েছেন প্রধানমন্ত্রী।












Click it and Unblock the Notifications