IND vs ENG: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ছন্দ ফিরে পেলেন, সাফল্যের রহস্য ফাঁস করলেন জাদেজা
টি২০ আন্তর্জাতিক থেকে অবসর গ্রহণ করেছেন ২০২৪ সালে, টেস্টে সাম্প্রতিক সময়ে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারছিলেন না। কিন্তু ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের ফের ওডিআই ফর্ম্যাটে খেলতে নেমেই স্বমহিমায় রবীন্দ্র জাদেজা। কটকে দুরন্ত পারফরম্যান্সের পর একদিনের ক্রিকেটে সাফল্যের রহস্য ফাঁস করেছেন জাদেজা।
বিসিসিআইয়ের পক্ষ থেকে ভারতীয় দলের তারকা ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক করা হয়েছে। রবীন্দ্র জাজেদা সময় পেলেই সৌরাষ্ট্রের হয়ে খেলেছেন। ঘরোয়া ক্রিকেট খেলার সুফলই যে আন্তর্জাতিক ক্রিকেটে পাচ্ছেন সেই কথা জানাতে ভুল করলেন না জাদেজা।

রবিবার কটকে ম্যাচ শেষে জাজেদা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, একদিনের বিশ্বকাপের পর প্রায় দুই বছরের কাছকাছি সময় কেটে গিয়েছে। আমি আবার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলতে শুরু করলাম। ওডিআই ফর্ম্যাটে নিজেকে দ্রুত মানিয়ে নিয়েছি। এর নেপথ্যে রয়েছে ঘরোয়া ক্রিকেট। আমি এই সময় কালে অনেকগুলি ঘরোয়া ক্রিকেটের ম্যাচ খেলেছি।
একইসঙ্গে জাদেজা বলেছেন, টেস্ট ম্যাচ হোক বা একদিনের ম্যাচ আমি সব সময় চেষ্টা করি একই লাইনে বলা করার। একটা ধারাবাহিকতা বজায় রয়েছে। কারণ খেলা থেকে আমি লম্বা সময়ের জন্য কখনই বিরতি নিইনি। আমার মনে হয় ঘরোয়া ক্রিকেট আমাকে অনেকটা সাহায্য করেছে। ঘরোয়া ক্রিকেটে ৩০ ওভারের বেশি বোলিং করেছি।
চলতি মরশুমেও রঞ্জির ট্রফির ম্যাচ খেলেছেন জাদেজা। সৌরাষ্ট্রের হয়ে দিল্লির বিরুদ্ধে ১২ উইকেট সংগ্রহ করেছেন। আবার অসমের বিরুদ্ধে ব্যাট হাতে দুরন্ত পারফর্ম করেছেন। ফলে ঘরোয়া ক্রিকেট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি সেরেছেন জাদেজা। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আছেন জাদেজা। কিন্তু তার আগেই ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে দুরন্ত ছন্দে জাদেজা। প্রথম দুটি একদিনের ম্যাচে ভারতীয় দলের জয়ে কার্যকরী ভূমিকা নিয়েছেন।
এদিকে সতীর্থ রোহিত শর্মার ইনিংসের ভূয়সী প্রশংসা করেন জাড্ডু। রোহিতের শতরানের পর জাদেজা বলেন, রবীন্দ্র জাদেজা বলেন, রোহিত একজন বড় ক্রিকেটার। ও জানে কীভাবে ইনিংস গড়ে তুলতে হয়। ওর ফর্মে ফেরা কেবল সময়ের অপেক্ষা ছিল। আজকে ওর পারফরম্যান্স আমরা সকলেই দেখলাম। রোহিতের ব্যাটিং দেখে বোঝাই যায়নি যে গত বেশ ম্যাচে রান পায়নি। অত্যন্ত সাবলীল ও আত্মবিশ্বাসী ইনিংস খেলল। চ্যাম্পিয়ন্স ট্রফি্র আগেই রানে ফিরলেন রোহিত।
একইসঙ্গে ভারতীয় দলের স্পিন বিভাগের বোলারদের পারফরম্যান্সকে অত্যন্ত ইতিবাচক হিসাবে উল্লেখ করেছেন।












Click it and Unblock the Notifications