IND vs ENG: রোহিতের থেকে শিক্ষা, মাঠে স্টাম্প মাইক থেকে দূরত্ব বজায় রাখেন অধিনায়ক সূর্য, কিন্ত কেন?
রোহিত শর্মা টি২০ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে এই ফর্ম্যাটে ভারতীয় দলের নেতৃত্বের ভার উঠেছে সূর্যকুমার যাদবের হাতেই। এর আগে ভারপ্রাপ্তভাবে ভারতীয় দলের নেতৃত্বের ভার সামলেছেন। তবে রোহিত টি২০ আন্তর্জাতিক থেকে অবসরের পরে পাকাপাকিভাবেই অধিনায়ক হয়েছেন সূর্যকুমার যাদব।
রোহিতের সঙ্গে অনেক দিন ধরেই খেলছেন, তাঁর অধিনায়কত্ব তিনি বেশ কিছু জিনিস যে শিখেছেন তা মেনে নিলেন সূর্যকুমার যাদব। স্কাইয়ের মতে, মাঠে শুধু সফলভাবে দলকে নেতৃত্ব দিলেই হবে না অধিনায়ক এর কথাবার্তা(সতীর্থদের দেওয়া নির্দেশ) যাতে প্রকাশ্যে না চলে আসে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। এই বিষয়টি রোহিতার থেকে শিক্ষা নিয়েছেন সূর্য।

ভারত-ইংল্যান্ড ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে সূর্য কুমার যাদব বলেছেন, আমি কাউকে বাধা দিই না কারণ কেউ ঘোরাঘুরি করে না। আমি স্টাম্প থেকে দূরে থাকার চেষ্টা করি। যদি এই বিষয়টিতে কেউ পারদর্শী হয় তাহলে তারই একমাত্র কাজটি করা উচিৎ।
সূর্যকুমারকেও জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি এখন রোহিতের 'ইয়ে-ওহ' (এই-ওটা') ভাষা বোঝেন কিনা। বর্তমান ভারতীয় টি২০ অধিনায়ক হাস্যকরভাবে উত্তর দিয়েছেন। সূ্র্যের কথায়, আমরা যখন বাগানে ঘোরাঘুরি করি, তখন আমরা সেসব কথা শুনতে পাই।
অন্যদিকে টি২০ দলে স্থায়ীভাবে অধিনায়কত্ব পাওয়ার পরে সূচনাটা ভালোভাবেই করেছেন সূর্যকুমার। ইতিমধ্যেই শ্রীলঙ্কা, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি্২০ সিরিজে সহজেই জয় পেয়েছে ভারতীয় দল। এবার সূর্যকুমার যাদবের নেতৃত্বে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছে টিম ইন্ডিয়া। ইডেনে প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হেলায় হারিয়েছে ভারতীয় দল। শনিবার চিপকে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত। এই ম্যাচ জিতলেই ২-০ ফলে এগিয়ে যেতে পারবে মেন ইন ব্লু। এখন থেকেই ভারতীয় দল ২০২৬ সালের টি২০ বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে।












Click it and Unblock the Notifications