IND vs ENG: ইডেনে ভারত-ইংল্যান্ড ম্যাচের টিকিট কাটার ফের সুযোগ, কোথায়-কখন পাবেন? রইল বিরাট আপডেট
শীতের কলকাতায় ক্রিকেট কার্ণিভাল। আগামী ২২ জানুয়ারি ইডেনে টি২০ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত এবং ইংল্যান্ড। শনিবারই কলকাতায় এসে গিয়েছিলেন ভারত এবং ইংল্যান্ড দলের সদস্যরা। ফলে ম্যাচ ঘিরে উত্তাপ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এখনও যারা টিকিট কাটেননি তাদের জন্য সুখবর দিল সিএবি।
অনেক দিন পর ময়দানের বটতলায় ফিরেছে চেনা ছবি। সরাসরি কাউন্টার থেকে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সিএবি। ইতিমধ্যেই গত ১৪ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত ইডেনের কাউন্ডার থেকে এই ম্যাচের জন্য টিকিট বিক্রি হয়েছে। এবার দ্বিতীয় দফায় কাউন্টার থেকে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সিএবি।

শনিবার সন্ধ্যায় কলকাতায় ভারত ও ইংল্যান্ড দল শহরে এসে পৌঁছে গিয়েছে। টিম ইন্ডিয়া এবং ইংল্যান্ড দলের সদস্যরা শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত ভাগে ভাগে এসে কলকাতায় আসেন। নীতীশ কুমার রেড্ডি ও রিঙ্কু সিং বিকেল ৪:৩০ মিনিটে এসে পৌঁছান কলকাতা বিমানবন্দরে। এরপর টি২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ও তিলক ভর্মা একসঙ্গে কলকাতায় আসেন।
প্রায় তিন বছর পর ইডেন গার্ডেন্সে আন্তর্জাতিক টি২০ আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের পর আবার আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে ইডেনে। টি২০ বিশ্বকাপ জয়ের পর ইডেনে প্রথমবার খেলতে আসছে ভারতীয় দল। ইডেনের ম্যাচ দিয়েই শুরু হবে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ। রবিবার থেকেই ইডেনে প্রস্তুতিব শুরু করে দিচ্ছে ভারতীয় দল। রবিবার বিকেলেই ইডেনে দল নিয়ে নেমে পরবেন গৌতম গম্ভীর। তবে ইংল্যান্ড দল অবশ্য রবিবার বিশ্রামেই কাটাবে।
তিন দিনের প্রস্তুতি নিয়েই টি২০ সিরিজ খেলতে নামছে ভারত। এই সিরিজে চোট কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হচ্ছে শামির।












Click it and Unblock the Notifications