IND vs ENG: ভারতীয় পেসার হিসেবে নজির গড়া বুমরাহর সেরা শিকার কোনটি? মুকেশকে আগলে ফাঁস সাফল্যের রহস্য

IND vs ENG: দেশের মাটিতে টেস্টে সেরা বোলিং ফিগার। টেস্ট কেরিয়ারে সেরার নিরিখে তৃতীয়। জসপ্রীত বুমরাহর বিধ্বংসী বোলিংই ইংল্যান্ডকে চাপে ফেলে দিল বিশাখাপত্তনম টেস্টে।

বুমরাহ ৬টি উইকেট নিয়েছেন। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তাঁর রিভার্স স্যুইং নিয়ে। বিশেষ করে যে বলে ভেঙে দিয়েছেন অলি পোপের রক্ষণ। স্বপ্নের ডেলিভারিতে উইকেট ছিটকে যেতেই যা নিয়ে ইউটিউবে স্পেশ্যাল ভিডিও বানিয়েছেন এবি ডি ভিলিয়ার্স।

IND vs ENG: ভারতীয় পেসার হিসেবে নজির গড়া বুমরাহর সেরা শিকার কোনটি?

বুমরাহ এদিন ১৫০ উইকেটের মাইলস্টোন ছুঁলেন ৩৪তম টেস্ট খেলতে নেমে। ভারতীয় পেসারদের মধ্যে দ্রুততম এবং এশিয়ার পেসারদের মধ্যে দ্বিতীয় হিসেবে। পাকিস্তানের ওয়াকার ইউনিসের লেগেছিল ২৭টি টেস্ট। ভারতীয়দের মধ্যে দ্রুততম ১৫০ উইকেট ঝুলিতে পোরার নিরিখে বুমরাহ রয়েছেন যুগ্ম তৃতীয় স্থানে।

এরাপল্লী প্রসন্ন ও অনিল কুম্বলের মতো ৩৪তম টেস্টে ১৫০ শিকার সুনিশ্চিত করলেন বুমরাহ। ভারতীয়দের মধ্যে টেস্টে দ্রুততম এই মাইলস্টোন স্পর্শের নিরিখে রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন শীর্ষে। তিনি ২৯টি টেস্টে এই নজির ছুঁয়েছিলেন। রবীন্দ্র জাদেজার লেগেছিল ৩২টি টেস্ট। হরভজন সিং ৩৫ ও ভাগবত চন্দ্রশেখর ৩৬তম টেস্টে ১৫০ উইকেট পান।

বুমরাহর বোলিং বৈচিত্র্য এদিন প্রশংসা কুড়িয়েছে। সচিন তেন্ডুলকর-সহ অনেকেই উচ্ছ্বসিত, জমিয়ে উপভোগ করেছেন। বুমরাহ দিনের শেষে বলেন, আমি দেশের মাটিতে উইকেট নেওয়ার জন্য স্যুইংয়ের আগে রিভার্স স্যুইং রপ্ত করেছি। মন্থর পিচেই বেশি খেলা হয়। সে কারণে বুঝে নেওয়ার চেষ্টা করেছি কোথায় বল রাখলে উইকেট পাওয়া যাবে।

নেটে সেই ধরনের বোলিং অনুশীলন করেই সাফল্য পেয়েছেন বলে জানান বুমরাহ। তিনি পরিকল্পনাতেও যে বড় রদবদল করেছেন সে কথাও উল্লেখ করেন সাংবাদিক বৈঠকে। কটি উইকেট পাবেন, সেই ভাবনা আগে মাথায় রাখতেন। যা কাজে দেয়নি। এরপর দৃষ্টিভঙ্গির বদল।

বুমরাহ ৩৪টি টেস্টের মধ্যে মাত্র ৬টি খেলেছেন দেশের মাটিতে। আজ যা বুমরাহ বলেছেন তা উঠতি ক্রিকেটারদের জন্যও গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, টেস্ট ক্রিকেট ধৈর্য্য ধরতে শেখায়। সব সময় ম্যাজিকাল ডেলিভারি কাজ দেবে, তেমনটা নয়। একই সময়ে নানা কিছু করতে যাওয়া ঠিক নয়। কোন পরিস্থিতিতে কোনটা কাজ দেবে সেটা বুঝে বল করতে হবে।

নতুন বলে খুব একটা কার্যকরী হননি বুমরাহ। কিন্তু বল পুরানো হতেই ম্যাজিক দেখালেন। ব রিভার্স স্যুইং করতে শুরু করেছিল। সেই সময় অলি পোপকে বল করতে গিয়ে বুমরাহর মাথায় ঘুরছিল লেংথ ডেলিভারি করবেন, নাকি ইয়র্কার দেবেন, সেই ভাবনা। তার আগে অবধি একটিও ইয়র্কার দেননি। ফলে পরের অপশনটিই বেছে নেন।

তবে জো রুটকে যেভাবে আউট করেছেন সেটিকেই সেরা শিকার হিসেবে বেছে নিয়েছেন বুমরাহ। তিনি জানান, পাঁচ টেস্টের সিরিজে ঘুরিয়ে-ফিরিয়েই বোলারদের খেলানো হবে। দিনটা ভালো যায়নি মুকেশ কুমারের। তাঁকে আগলে রাখার চেষ্টা করে বুমরাহ বলেন, মুকেশ সবে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছেন। একটা দিন খারাপ যেতেই পারে। আমারও হয়েছে। কিন্তু এমন দিনগুলিতে করা ভুল থেকে নিয়েই যে ঘুরে দাঁড়ানো যায় সে কথা মনে করান বুমরাহ। বলেন, মুকেশের উপর আমাদের আস্থা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+