IND vs ENG: একদিনের ক্রিকেটে রুটের প্রত্যাবর্তন, ভারত সফর এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা ইংল্যান্ডের

চ্যাম্পিয়্ন্স ট্রফি নিয়ে এখনও সরকারিভাবে সূচি ঘোষণা করেননি ইংল্যান্ড দল। কিন্তু সবার আগে দল ঘোষণা করে দিল ইংল্যান্ড। রবিবার ইসিবির পক্ষ থেকে ভারতীয় দলের বিরুদ্ধে টি২০ এবং একদিনের সিরিজের পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করে দিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

বেন স্টোকসকে বাইরে রেখেই দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এরফলে ভারতের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে যেমন খেলবেন না তেমনই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলা হবে না তারকা এই অল রাউন্ডারের। কনুইয়ের চোটের সমস্যার মধ্যে রয়েছেন স্টোকস। ফলে তাঁকে নিয়ে অতিরিক্ত কোনও ঝুঁকি নিতে চাইছে না ম্যানেজমেন্ট। ২০২৫ সালে জুন জুলাই মাসে ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। বছর শেষে আছে অ্যাশেজ। ফলে স্টোকসকে টেস্ট দলের জন্যই রাখতে চাইছে ইসিবি।

তবে একদিনের ক্রিকেটে প্রত্যাবর্তন হল জো রুটের। টেস্টের ১ নম্বর ব্যাটারকে এবার একদিনের দলেও ফেরালেন ইসিবি। ভারতের বিরুদ্ধে টি২০ সিরিজে না থাকলেও একদিনের সিরিজের দল এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হয়েছে রুটকে। দলের ব্যাটিং গভীরতাকে বৃদ্ধি করতেই রুটের মতো অভিজ্ঞ ব্যাটারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের পর আবার ইংল্যান্ডের একদিনের দলে ফিরলেন রুট।

চোটের জন্য মার্ক উড সদ্য সমাপ্ত নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেও ফিট হয়ে সীমিত ওভারের দলে ফিরেছেন। ২১ বছরের জ্যাকব বেথওয়েল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভালো খেলার পুরস্কার পেলেন। টি২০ এবং একদিনের দলেও সুযোগ করে নিয়েছেন। টি২০ এবং একদিনের দলের নেতৃত্বের ভার থাকছে জস বাটলারের উপরেই।

আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হবে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে ৫ ম্যাচের টি২০ সিরিজ। পাশাপাশি আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ৩ ম্যাচের একদিনের সিরিজ।

টি২০ দল- জস বাটলার, মার্ক উড, জোফ্রা আর্চার, গাস আটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুকো, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, সাকিব মাহমুদ, ফিল সল্ট এবং রেহান আহমেদ।

একদিনের এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দল- জস বাটলার (অধিনায়ক), জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, জেকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মাহমুদ, ফিল সল্ট, মার্ক উড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+