IND vs ENG: বোর্ডের নীতি নিয়ে সাবধানী, শামির প্রত্যাবর্তনে কতটা শক্তিশালী হবে দল? জানালেন অক্ষর
আগামী বুধবার ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামছে ভারতীয় দল। ররিবার থেকেই ভারতীয় দলের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। রবিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুশীলন করেছিল টিম ইন্ডিয়া। সোমবার অবশ্য বেলায় অনুশীলন করল ভারত।
এই সিরিজে ভারতীয় দলের ফোকাসে মূলত মহম্মদ শামি। প্রায় দেড় বছর পর আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় আবার প্রত্যাবর্তন করতে চলেছেন শামি। দীর্ঘ দিন পর ভারতীয় দলের জার্সিতে ফের অনুশীলন করছেন তারকা পেসার। রবিবারের পর সোমবারও ইডেনের প্রস্তুতি শিবিরের প্রথম দিনে অনেকক্ষণই বোলিং অনুশীলন করলেন ভারতীয় দলের তারকা পেসার। শামিকে পেয়ে যে ভারতীয় দল আরও শক্তিশালী হবে তা জানাতে ভুল করলেন না অক্ষর প্যাটেল।

সোমবার ইডেনের ক্লাব হাউসের মিডিয়া সেন্টারে অক্ষর বলেন, এর আগে শামির বোলিং আমরা বিজয় হাজারেতে এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে শামি খেলেছেন। তাঁর মতো সিনিয়র ক্রিকেটার দলে এলে তা দলকে আরও শক্তিশালী করে। আমরা জানি নতুন বলে শামি কী করতে পারেন। আমরা আশা করছি বিশ্বকাপের সময় শামি যেমন পারফরম্যান্স করেছিলেন তেমনই আবার দলে ফিরে এসেও বজায় রাখতে পারবেন।
বোলিং কোচ মর্নি মরকেলের সঙ্গে আলাদাভাবে কথা বলেন শামি। একই সঙ্গে অনুশীলনের মধ্যেই কথা বললেন গৌতম গম্ভীর সঙ্গে। রবিবার অবশ্য বোলিং করার ফাঁকেই একবার ফিরে গিয়েছিলেন সাজঘরে। ফলে শামির ফিটনেস নিয়ে জল্পনা তৈরি হয়।
অন্যদিকে, ক্রিকেটারদের জন্য একগুচ্ছ নয়া আদর্শ আচরণ বিধি লাগু করেছে বিসিসিআই। সরকারিভাবে ঘোষণা না হলেও এবার থেকে যে ক্রিকেটাররা নিজের মর্জি মাফিক চলত পারবে না তা স্পষ্ট। এমনকি ইডেনেও দেখা গেল তাঁরই কিছু ঝলক। বোর্ডের নিয়ম প্রসঙ্গে প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে অক্ষরের সাবধনী মন্তব্য, আমি অস্ট্রেলিয়া সফরে ছিলাম না, ফলে কী হয়েছে বলতে পারব না। আমি দলে ফিরেছে এই সিরিজে। আমার লক্ষ্য নিজের সেরটা দিয়ে পারফরম্যান্স করা।
পাশাপাশি দলের কম্বিনেশন প্রসঙ্গে অক্ষর বলেন, টি২০ দল মোটামুটি সেট আছে। স্থায়ী ওপেনার রয়েছেন। তিন থেকে সাত নম্বরের ব্যাটারারা জানেন তাদের ম্যাচের পরিস্থিতি অনুসারে ব্যাট করতে হবে। এটা শুধু আমার জন্য নয় সবার জন্যই একই নিয়ম। ফলে আমরা তৈরি থাকি। আমাদের খুব বেশি চাপ নেই। তবে লিডারশিপ গ্রুপকে মাঝমধ্যে কঠিন সিদ্ধান্ত নিতে হয়।
সোমবার পুরো দমে অনুশীলন করে ভারতীয় দল। নেটে বোলিংয়ের পাশাপাশি কিছুক্ষণ ব্যাটিং করেন শামি। সূত্রের খবর, কোচ গম্ভীরের সঙ্গে পাণ্ডিয়া প্রায় ৩০ মিনিট কথা বলেছেন।












Click it and Unblock the Notifications