IND vs ENG: অশ্বিন ও বেয়ারস্টো শততম টেস্ট খেলতে নামবেন একসঙ্গে, আগে কতবার এমন ম্যাচ হয়েছে জানেন?

IND vs ENG: ধরমশালায় বৃহস্পতিবার থেকে শুরু ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট। ইতিমধ্যেই ভারত টানা তিনটি টেস্ট জিতে সিরিজ পকেটে পুরে ফেলেছে। ৪-১ করার লক্ষ্যে নামবেন রোহিত শর্মারা।

তবে বৃহস্পতিবার এক স্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকবেন সকলে। কেন না, এই টেস্ট রবিচন্দ্রন অশ্বিন ও জনি বেয়ারস্টোর কেরিয়ারের শততম টেস্ট। টেস্টে চতুর্থবার এমন ঘটনা ঘটতে চলেছে যেখানে অন্তত দুই ক্রিকেটার শততম টেস্ট খেলছেন একসঙ্গে।

IND vs ENG

রবিচন্দ্রন অশ্বিনের টেস্ট অভিষেক হয়েছিল ২০১১ সালের ৬ নভেম্বর দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ৯৯টি টেস্টে অশ্বিন ৫০৭টি উইকেট নিয়েছেন। ইনিংসে চার উইকেট ২৪ বার, পাঁচ উইকেট ৩৫ বার, ম্যাচে ১০ উইকেট ৮ বার। ৫টি শতরান ও ১৪টি হাফ সেঞ্চুরি-সহ ৩৩০৯ রান রয়েছে অশ্বিনের।

জনি বেয়ারস্টোর টেস্ট অভিষেক হয় ২০১২ সালের ১৭ মার্চ লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। বেয়ারস্টো ৯৯ টেস্টে ৫৯৭৪ রান করেছেন, ১২টি শতরান ও ১৬টি হাফ সেঞ্চুরি রয়েছে। ২৪২টি ক্যাচ ধরেছেন। স্টাম্পিংয়ের সংখ্যা ১৪। অর্থাৎ অশ্বিন ও বেয়ারস্টোর টেস্ট অভিষেক একই প্রতিপক্ষের বিরুদ্ধে। একসঙ্গে শততম টেস্টও খেলবেন।

২০০০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের অ্যালেক স্টুয়ার্ট ও তৎকালীন অধিনায়ক মাইকেল আথারটন একসঙ্গে নিজেদের শততম টেস্টটি খেলেছিলেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সেই প্রথম কোনও ম্যাচে একাধিক ক্রিকেটার শততম টেস্ট খেলেছিলেন একসঙ্গে।

এরপর একসঙ্গে তিনজন নিজেদের শততম টেস্ট খেলেছিলেন। সেই ঘটনাটি ঘটেছিল ২০০৬ সালে সেঞ্চুরিয়নে। দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড টেস্টে। দক্ষিণ আফ্রিকার জাক কালিস ও শন পোলক এবং নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং নিজেদের শততম টেস্ট খেলেছিলেন একসঙ্গে।

২০১৩ সালে পারথে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড টেস্টে একসঙ্গে শততম টেস্ট খেলতে মাঠে নেমেছিলেন ইংল্যান্ডের অ্য়ালাস্টেয়ার কুক ও অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক। ফলে ১১ বছর পর ফের টেস্ট ক্রিকেট এমন এক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে যার সংখ্যা হাতে গোনা। শুক্রবার থেকে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া টেস্ট শুরু। তাতে শততম টেস্ট খেলবেন টিম সাউদি ও কেন উইলিয়ামসন।

ভারতের চতুর্দশ ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নামছেন অশ্বিন। এর আগে, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, অনিল কুম্বলে, কপিল দেব, সুনীল গাভাসকর, দিলীপ বেঙ্গসরকার, সৌরভ গঙ্গোপাধ্যায়, বিরাট কোহলি, ইশান্ত শর্মা, হরভজন সিং, চেতেশ্বর পূজারা ও বীরেন্দ্র শেহওয়াগ শততম টেস্টের মাইলস্টোন স্পর্শ করেছেন। সচিন খেলেছেন ২০০টি টেস্ট। ইংল্যান্ডের ১৭তম ক্রিকেটার হিসেবে জনি বেয়ারস্টো শততম টেস্টে নামবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+