Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND vs ENG: অর্শদীপ রউফের রেকর্ড ভাঙার দোরগোড়ায়, রাজকোটে একাধিক মাইলস্টোনের হাতছানি

IND vs ENG: আজ রাজকোটে ভারত তৃতীয় টি২০ আন্তর্জাতিকে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ডের। এই ম্যাচে বেশ কয়েকটি মাইলস্টোনের হাতছানি।

তবে সবচেয়ে বড় নজিরটি গড়তে পারেন অর্শদীপ সিং। ছিনিয়ে নিয়ে পারেন বিশ্বরেকর্ড।

IND vs ENG

অর্শদীপ কলকাতায় প্রথম টি২০ আন্তর্জাতিকে ১৭ রান খরচ করে ২টি উইকেট নিয়েছিলেন। এরপর চেন্নাই ম্যাচে তিনি পান একটি উইকেট, ৪০ রান খরচ করে। ইতিমধ্যেই টি২০ আন্তর্জাতিকে ভারতের সর্বাধিক উইকেটশিকারীর রেকর্ডটি যুজবেন্দ্র চাহালের থেকে ছিনিয়ে নিয়েছেন।

অর্শদীপ ৬২টি টি২০ আন্তর্জাতিকে ৯৮টি উইকেট পেয়েছেন। ফলে আর ২টি উইকেট পেলেই তিনি প্রথম ভারতীয় হিসেবে টি২০ আন্তর্জাতিকে শততম উইকেট দখল করবেন। সেই সঙ্গে ভেঙে দিতে পারবেন পাকিস্তানের হ্যারিস রউফের রেকর্ড।

টি২০ আন্তর্জাতিকে জোরে বোলারদের মধ্যে দ্রুততম ১০০ উইকেটে পৌঁছনোর রেকর্ডটি রয়েছে রউফের দখলে। গত বছর তিনি কেরিয়ারের ৭১তম ম্যাচে কানাডার বিরুদ্ধে শততম টি২০ আন্তর্জাতিক শিকারটি ঝুলিতে পুরেছিলেন।

অর্শদীপ যেখানে দাঁড়িয়ে তাতে রউফের রেকর্ডটি দখলে নেওয়া স্রেফ সময়ের অপেক্ষা। আজ কেরিয়ারের ৬৩তম টি২০ আন্তর্জাতিক খেলবেন অর্শদীপ। শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসারঙ্গা গত বছর কেরিয়ারের ৬৩তম টি২০ আন্তর্জাতিতেই শততম উইকেটটি পান। ডামবুলায় আফগানিস্তানের বিরুদ্ধে।

হাসারঙ্গার অভিষেক হয়েছিল ২০১৯ সালে, শততম উইকেট পান গত বছর, অর্থাৎ প্রায় সাড়ে চার বছর লেগেছিল এই মাইলস্টোন ছুঁতে। রউফের অভিষেক হয় ২০২০ সালের জানুয়ারিতে, শততম উইকেট পান ২০২৪ সালের জুনে। সেখানে অর্শদীপের অভিষেক হয় ২০২২ সালে।

শততম টি২০ আন্তর্জাতিক উইকেট পেতে হাসারঙ্গার লেগেছিল ৪ বছর ১৭১ দিন, রউফের ৪ বছর ১৩৯ দিন। আফগানিস্তানের রশিদ খান টি২০ আন্তর্জাতিকে শততম উইকেট পান ৫৩তম ম্যাচে, অভিষেকের পর থেকে সময় লেগেছিল ৬ বছর ৩ দিন। দুইয়ে রয়েছেন নেপালের সন্দীপ লামিছানে। তাঁর লেগেছিল ৬ বছর ১৬ দিন ও ৫৪টি টি২০ আন্তর্জাতিক।

ফলে সময়ের নিরিখে বিশ্বের দ্রুততম হিসেবে টি২০ আন্তর্জাতিকে ১০০ উইকেটের ক্লাবে যোগ দেবেন অর্শদীপ। এ ছাড়া সূর্যকুমার যাদবের টি২০ আন্তর্জাতিকে ১৫০তম ছক্কাটি মারতে দরকার পাঁচটি ওভার বাউন্ডারি। আর ২টি উইকেট পেলে টি২০ আন্তর্জাতিকে ৫০টি উইকেট হয়ে যাবে ওয়াশিংটন সুন্দরের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+