IND vs ENG: রাঁচিতেই অভিষেক হচ্ছে আকাশ দীপের? রাহুল ছিটকে যাওয়ায় কে পেলেন স্বস্তি?

শুক্রবার থেকে রাঁচিতে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট। এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে বুমরাহকে। কেমন হবে ভারতীয় দলের বোলিং কম্বিনেশন? মহম্মদ সিরাজ হবেন দলের প্রধান পেসার। তাঁর সঙ্গী হবেন কে? মুকেশ কুমার হবেন তাঁর সঙ্গী এটা প্রকার নিশ্চিত। কিন্তু তৃতীয় পেসার কে হবেন? এখানেই নাম উঠে এসছে বঙ্গ পেসার আকাশ দীপের।

বুমরাহকে তৃতীয় টেস্টে বিশ্রাম দেওয়ার জল্পনা ছিল। কিন্তু রাজকোট টেস্টে তাঁকে খেলানো হয়। ফলে মুকেশ কুমার বাইরে ছিলেন। তিনি রাঁচি টেস্টে দলে ফিরতে চলেছেন বলে মনে করা হচ্ছে। তাঁর সঙ্গী হবেন কে? এই নিয়ে শুরু হয়ছে চর্চা।

IND vs ENG: Akash Deep likely to make Test debut at Ranchi

তৃতীয় ম্যাচের আগে দলে নেওয়া হয়েছে আকাশ দীপকে। রাঁচি টেস্টে দরজা খুলতে পারে আরও এক বঙ্গ পেসারের। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের খবর অনুসারে চতুর্থ টেস্টে সিরাজের সঙ্গী হবেন মুকেশ কুমার ও আকাশ দীপ।

দীর্ঘ সিরিজ এবং সাম্প্রতিককালে যে পরিমাণ ক্রিকেট খেলতে হচ্ছে সে কথা মাথায় রেখেই বুমরাহকে চতুর্থ টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে। বুমরাহ বর্তমানে দলের সঙ্গেও নেই।। লোকেশ রাহুল রাঁচি টেস্টে খেলতে পারবেন না। ধরমশালায় পঞ্চম টেস্টে রাহুল খেলবেন কিনা তা নির্ভর করছে তার ফিটনেসের উপর।

বুধবার সাংবাদিক সম্মেলনে এসে শুভমান গিল বলেছেন, "আমাদের ফাস্ট বোলাররা সিরিজে দুর্দান্ত পারফরম্যাম্স করেছে এখনও পর্যন্ত এবং এটাই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে। বুমরাহ আমাদের পেস আক্রমণের নেতা, তবে আমি মনে করি মহম্মদ সিরাজ যেভাবে বোলিং করেছেন, বিশেষ করে রাজকোট টেস্ট ম্যাচের শেষ ইনিংসে তা অসাধারণ হয়েছে। ভারতীয় পরিস্থিতিতে তার অভিজ্ঞতা আছে কী বোলিং আক্রমণের নেতৃত্ব দিতে হবে।'

রাহুল ছিটকে যাওয়ায় আরও একবাজ সুযোগ পেতে পারেন রজত পাটীদার।বিশাখাপত্তনম টেস্টে অভিষেকের সুযোগ পান রজত। প্রথম ইনিংসে ৩২ ও দ্বিতীয় ইনিংসে ৯ রান করে আউট হন তিনি। এরপর তাকে রাজকোটে আরেকটি সুযোগ দেওয়া হলেও রজত আবার ব্যর্থ হন। প্রথম ইনিংসে মাত্র পাঁচ রান করতে পেরেছিলেন তিনি। কিন্তু রাঁচিতে ফের একবার সুযোগ পেতে পারেন তিনি।

বিশাখাপত্তনম ও রাজকোটে পরের দুটি টেস্ট জিতে নিয়েছে তারা। সিরিজে এখন ভারত ২-১ এগিয়ে। কিন্তু উইনিং কম্বিনেশন বদল করেই খেলতে নামবে ভারত। বুধবার থেকে চতুর্থ ম্যাচের প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় দল।

অন্যদিকে বোলিং শক্তি বাড়াতে রাঁচিতে অনুশীলনে পুরো দমে বল করতে দেখা গেল ইংরেজ অধিনায়ক বেন স্টোকসকে। বিগত কয়েক মাস ধরেই বোলিং করছেন না স্টোকস। তবে রাঁচেত দলের প্রয়োজনে ইংল্যান্ড অধিনায়ককে বল হাতে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+